যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ফলে পুরো পৃথিবীতেই দেখা দিয়েছে তীব্র জ্বালানি সংকট। বাংলাদেশের পেট্রোল কিংবা সিএনজি পাম্পগুলোতে পরিবহনের দীর্ঘলাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না সাধারণ মানুষ। এ অবস্থায় সরকার জ্বালানি ব্যবহার কমানোর জন্য নানা উদ্যোগ নিয়েছে। সরকারি অফিসের কর্মঘণ্টা কমিয়েছে। স্কুলে অনলাইন ক্লাসের পরিকল্পনা করা হচ্ছে। এবার জ্বালানি বাঁচানোর পথে হাঁটল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজে ওয়ানডে ম্যাচ বেলা ৩টায় এবং টি-২০ ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল। তবে গতকাল এক বিজ্ঞপ্তিতে বিসিবি ওয়ানডে ও টি-২০ সিরিজের ম্যাচ শুরুর নতুন সময় ঘোষণা করেছে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো বেলা ১১টায় এবং টি-২০ সিরিজের ম্যাচ দুপুর ২টায় শুরু হবে। নতুন সূচি অনুসারে ওয়ানডে ম্যাচ সন্ধ্যা সাড়ে ৬টা এবং টি-২০ ম্যাচ বিকাল ৫টা দশের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে। তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড দল বাংলাদেশে আসবে ১৩ এপ্রিল। মিরপুর স্টেডিয়ামে ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল। দ্বিতীয় ওয়ানডে হবে ২০ এপ্রিল।
শিরোনাম
- ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
- জাঁকজমকে শুরু কান চলচ্চিত্র উৎসব, ৭৯তম আসরে তারকার মেলা
- সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপে, রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় সোরিয়া
- শিল্প বাঁচাতে গভর্নরের কাছে একগুচ্ছ প্রস্তাব ব্যবসায়ীদের
- বাতিহীন সড়কে অপরাধীর দাপট
- ইউরোপেও পোশাক রপ্তানিতে বড় ধাক্কা
- ‘দৃশ্যম’ কায়দায় লাশ গুম ফেনীতে, গৃহবধূকে হত্যা করে নির্মাণাধীন ভবনে বালুচাপা
- ইসলামের দৃষ্টিতে আকিকা
- রহস্যে ঘেরা রুশ জাহাজডুবি, সত্যিই কি পারমাণবিক গোপন মিশন
- জ্যোতিষীকে রাজনৈতিক উপদেষ্টা করলেন বিজয়, মিত্রদের আপত্তি
- মেঘনায় নিষেধাজ্ঞা ভেঙে মাছ শিকার, হাতিয়ায় আটক ৪৫ জেলে
- স্থানীয় নির্বাচনী বিধিতে সংশোধন নিয়ে বুধবার ইসির বৈঠক
- টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে টপকে ছয়ে বাংলাদেশ
- চরম খাদ্য সংকটে ‘হাড্ডিসার’ ইউক্রেনের সম্মুখ সারির সেনারা: রিপোর্ট
- বাংলাদেশি পেসার হিসেবে যে রেকর্ড গড়লেন নাহিদ
- সাহসী সিদ্ধান্তই এনে দিল ঐতিহাসিক জয়: শান্ত
- চট্টগ্রাম নগরীতে হাম-রুবেলা টিকাদান ৯৪ শতাংশ সম্পন্ন : চসিক মেয়র
- সরকার স্বাস্থ্যখাতকে ঢেলে সাজাতে কাজ শুরু করেছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- রোকেয়া স্মৃতিকেন্দ্রে নীল ফুলের সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা
- যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
নিউজিল্যান্ড সিরিজে বিদ্যুৎ বাঁচাতে সূচি পরিবর্তন
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
সত্যিই কি ইরানের যুদ্ধবিমানের সুরক্ষায় সহায়তা দিয়েছে পাকিস্তান? রিপোর্টে চাঞ্চল্য
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে চাইলে ভারতের সঙ্গে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন
যুদ্ধের জেরে আমেরিকায় মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৮, ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম