বাছাইপর্বের শীর্ষ ছয় দল হিসেবে এশিয়ান গেমসের টিকিট আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান গেমস হকির বাছাইপর্বে লক্ষ্য ছিল ফাইনাল, তবে শেষ পর্যন্ত পঞ্চম হয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের। গতকাল রোমাঞ্চকর এক ম্যাচে চাইনিজ তাইপেকে ৩-২ গোলে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার কাছে হারের পর উজবেকিস্তানের বিপক্ষে ড্র করে স্থান নির্ধারণী ম্যাচে খেলতে হয় তাদের। পরে হংকং চীনের বিপক্ষে জিতে এশিয়ান গেমস খেলা নিশ্চিত করে বাংলাদেশ। টানা দুই জয়ে চাইনিজ তাইপের বিপক্ষে আধিপত্য ধরে রাখলেও, মাঠের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে রয়ে গেছে আক্ষেপ। পুরো আসরে প্রত্যাশিত ছন্দ না পেলেও এদিন নিজেদের ফিরে পায় জিমি-আশরাফুলরা। ম্যাচের ৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুলের গোলে লিড নেয় বাংলাদেশ। ১১ মিনিটে তাইপে সমতা ফেরালে ১৭ মিনিটে আবারও আশরাফুলের গোলে এগিয়ে যায় দল। ৩৪ মিনিটে তাইপে দ্বিতীয়বার সমতা আনলেও ৩৮ মিনিটে মেহরাব হাসান শামীমের চমৎকার ফিল্ড গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। আগামী সেপ্টেম্বরে জাপানের আচি ও নাগোয়াতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের ২০তম আসর।
শিরোনাম
- প্রযুক্তি ও পরিবর্তিত বাজারে শ্রমজীবীদের সুরক্ষায় নতুন নীতির তাগিদ
- নিকলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- হান্টাভাইরাস আতঙ্কে নোঙর করা প্রমোদতরী থেকে যাত্রী সরানো শুরু
- এআইয়ের ঝুঁকি ঠেকাতে সাংবিধানিক পরিবর্তনের পথে গ্রিস
- রোহিঙ্গা শিশুদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী
- সংকট সমাধানে গরুর মাংস আমদানিসহ রেস্তোরাঁ মালিকদের ১১ দাবি
- সুন্দরবনে দস্যুতা : মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ১৩ মৌয়াল
- মিরপুর টেস্ট ফিফটি-ফিফটি পরিস্থিতিতে আছে : মিরাজ
- মা দিবসেই ছেলেকে বাঁচাতে কিডনি দিলেন মা
- শিক্ষা খাতে সাইবার বিপর্যয়, ২৮ কোটি শিক্ষার্থী-শিক্ষকের তথ্য ঝুঁকিতে
- মধ্যপ্রাচ্যে শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ওমানের প্রশংসা করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বাউল গানে ডেঙ্গু সচেতনতার বার্তা দিচ্ছে ডিএনসিসি
- সৌদি আরবে পৌঁছেছেন ৫০৯০৪ বাংলাদেশি হজযাত্রী
- বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী কারাগারে
- আকুর বিল পরিশোধের পর কমলো দেশের রিজার্ভ
- বৃদ্ধাশ্রমে থাকা মায়েদের দীর্ঘশ্বাস শোনার নেই কোনো স্বজন
- ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন মো. ইসরাফিল
- তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বিডার নির্বাহী চেয়ারম্যানের বৈঠক
- আদমদীঘিতে খাল পুন:খনন কাজের উদ্বোধন
- মিরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৪ জন
এশিয়ান গেমস হকি
চাইনিজ তাইপেকে হারিয়ে পঞ্চম বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
যেসব দেশ মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করবে, হরমুজে তারাই বাধার সম্মুখীন হবে: ইরান
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
‘আমার বাজান নতুন জামা পরে হাসতে হাসতে বোনের বাড়ি গেছিল, কে জানত এটাই শেষ যাওয়া’
১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম