গত ফেব্রুয়ারির নিলামে ৬০ লাখ পাকিস্তানি রুপিতে লাহোরে নাম লেখানো পারভেজ হোসেন ইমনের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) যাত্রা শেষ হলো তিন ম্যাচে ৭১ রান নিয়ে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ১৬১.৩৬। লড়াকু এক ইনিংসের স্মৃতি সঙ্গী করেই বিষণœ মনে দেশে ফিরছেন এ টাইগার ব্যাটার। পিএসএলে দুর্দান্ত শুরুর রেশ কাটতে না কাটতেই কাঁধের চোটের কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন লাহোর কালান্দার্সের এ বাঁ-হাতি হার্ড হিটার। গতকাল লাহোর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করার পর রাতেই দেশের উদ্দেশে পাকিস্তান ছাড়ার কথা রয়েছে ২৩ বছর বয়সি ইমনের। দুর্ঘটনাটি ঘটে গত ৩ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মুলতান সুলতান্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় সতীর্থ আসিফ আলির সঙ্গে জোরালো ধাক্কা লাগে পারভেজের। তাৎক্ষণিকভাবে মাঠ ছাড়তে হয় তাকে। অথচ সেই ম্যাচেই ব্যাট হাতে তান্ডব চালিয়েছিলেন তিনি। ওপেনিংয়ে নেমে মাত্র ১৯ বলে ২ চার ও ৫ ছক্কায় খেলেন ৪৫ রানের ইনিংস। এর আগে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে চার নম্বরে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেননি পারভেজ (১৪ ও ১২ রান)। তবে পজিশন বদলে ওপেনিংয়ে ফিরতেই নিজের সামর্থ্যরে জানান দিয়েছিলেন তিনি। দুর্ভাগ্যজনক চোট সেই ছন্দ আর দীর্ঘ হতে দিল না।
শিরোনাম
- লিথুয়ানিয়ায় ড্রোন অনুপ্রবেশ, নাগরিকদের আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ
- যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২
- পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি
- শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের
- মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
- লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
- আরও ২ মামলায় সাবেক বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
- গাজামুখী ফ্লোটিলায় আবারও ইসরায়েলের গুলি, আটক অর্ধশত নৌযান
- ‘সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে’
- পুঁজিবাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন
- মুন্সীগঞ্জে দেড় বছর ধরে বন্ধ উপবৃত্তি, বিপাকে লাখো দরিদ্র শিক্ষার্থী
- মুশফিককে ছাড়িয়ে নতুন রেকর্ড শান্তর
- জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
- কর তদন্ত থেকে রেহাই পেলেন ট্রাম্প ও তার পরিবার
- ‘ব্লু আমব্রেলা’ উপলক্ষে রাজশাহীতে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত
- ঈদের পর ফুটপাতে বসলে হকারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : ডিএনসিসি
- সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড
- ‘বিশ্বমানের নেতৃত্ব গড়তে প্রাথমিকের কারিকুলামে বড় পরিবর্তন আসছে’
- বেরোবি’র সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ জুলাই
- হজযাত্রীদের সরাসরি সূর্যের আলো এড়িয়ে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
চোটে ইমনের পিএসএল শেষ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর