নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই বিসিবির নির্বাচন। বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল সেটাই জানিয়েছেন। বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ দেখতে গতকাল মিরপুর প্রেসবক্সে উপস্থিত হয়েছিলেন বিসিবি প্রধান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি প্রধান জানান জুনের মধ্যে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে, ‘নির্বাচন জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ করার কথা। আমাদের তো সময় জুলাই-এর ৭ তারিখ পর্যন্ত। ১৫-২০ দিন আগে চেষ্টা করছি শেষ করার। যদি সম্ভব হয় প্রথম সপ্তাহেই নির্বাচন করার। আর না হলে দ্বিতীয় সপ্তাহের মধ্যে। এখন তো লিগ্যাল অপিনিয়ন নিতে হবে। কাউন্সিলর তালিকা হওয়ার পর ১০-১৪ দিন সময় দিতে হবে কাউন্সিলরদের নাম জমা দেওয়ার জন্য। এরপর ইসি গঠন হবে যখন কাউন্সিলরশিপের নাম সাবমিট হয়ে যাবে।’ তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি বিসিবির দায়িত্ব গ্রহণ করে ৭ এপ্রিল। ৯০ দিনের মধ্য নির্বাচন দেওয়ার কথা অ্যাডহক কমিটির। সে হিসাবে ৭ জুলাই পর্যন্ত সময় পাবে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটি। বিসিবির আগের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল গত বছরের ৬ অক্টোবর। আমিনুল ইসলাম বুলবুল ওই নির্বাচনে পরিচালক হয়ে বিসিবি সভাপতি নির্বাচিত হন। যদিও ঢাকার ৭৬ ক্লাবের ৩৪টি নির্বাচন বয়কট করেছিল। এ ছাড়া ক্যাটাগরি-১-এর ৪৩ জেলা ও বিভাগীয় কাউন্সিলরদের নাম নির্বাচন নিয়েও তৎকালীন অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ ছিল বলে অভিযোগ ছিল। জাতীয় নির্বাচনের পর বুলবুলের বোর্ডের বিপক্ষে বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগ জানায় ক্লাবগুলো। ক্লাবগুলোর অভিযোগের প্রেক্ষিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তদন্তের অনুমোদন দেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে রিপোর্ট জমা দেয়। রিপোর্ট জমা দেওয়ার দুই দিন পর বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেয়।
শিরোনাম
- সোহরাওয়ার্দী উদ্যানে ছদ্মবেশে গান গেয়ে ৭ মাদকসেবীকে ধরল পুলিশ
- ৯ জেলায় নতুন এডিসি নিয়োগ
- সমুদ্রপথে বিদেশযাত্রা বন্ধ করতে হবে : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
- বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না ‘টিউশন ফি’
- সৌন্দর্যের প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করছে ‘আগলি শ্যু’
- চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ
- প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী
- ওমান উপকূলে ‘হামলায়’ ডুবে গেছে ভারতীয় জাহাজ
- নীরব ব্রিকস, এবার মুখ খুলতে বলছে ইরান
- কোচিং সেন্টার নিয়ে যে কড়া বার্তা দিলেন শিক্ষামন্ত্রী
- বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ
- সঠিক তথ্যপ্রবাহের মাধ্যমে সশস্ত্র বাহিনীর ভূমিকা আরও দৃশ্যমান করতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা
- জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা ফিকে হতে চলছে: পীর সাহেব চরমোনাই
- হামে আক্রান্ত যমজ শিশুর পাশে প্রধানমন্ত্রী
- পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার প্রার্থী হিসেবে রথীন্দ্রনাথ বোসকে মনোনয়ন বিজেপির
- কুষ্টিয়ার খোকসায় খাল খনন প্রকল্পে হামলা, বেঁধে রেখে দুই এক্সক্যাভেটরে আগুন
- বৃহৎ ঋণ ও একক ঋণগ্রহীতা সীমায় নতুন শিথিলতা বাংলাদেশ ব্যাংকের
- তারেক রহমানের চাঁদপুর সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি প্রশাসনের, উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা
- ইউক্রেনে ৫৬ ক্ষেপণাস্ত্র ও ৬৭৫ ড্রোন হামলা রাশিয়ার, হতাহত ৪৯
- ইউক্রেনীয় ড্রোন অনুপ্রবেশ, লাটভিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ
বিসিবির নির্বাচন জুনে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন