লম্বা রেসের ঘোড়া, টেস্টের দ্বিতীয় দিনই ইঙ্গিত দিয়েছিলেন আজান আওয়াইস। ২১ বছর বয়সি আজান এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। সেটা আবার সাদা পোশাক, লাল বলের টেস্টে। টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের তিন পেসার নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদের গতি, বাউন্স সামলে ৮৫ রানে অপরাজিত ছিলেন তিনি। নাহিদের একটি বাউন্সারে বিব্রত হওয়া ছাড়া ইনিংসের পুরোটা সময় দারুণ ব্যাটিং করেছেন। গতকাল সেঞ্চুরি করেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে চিরস্থায়ী হয়েছেন তরুণ বাঁ-হাতি ওপেনার। ১০৩ রানের ইতিহাস গড়া ইনিংস খেলেন ১৬৫ বলে ১৪ চারে। পাকিস্তানের ৭৪ বছরে ৪৬৮ টেস্ট ইতিহাসে ১৩তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন আজান। ওপেনার হিসেবে সপ্তম ব্যাটার তিনি। এর আগে পাকিস্তানের বাঁ-হাতি ওপেনার তওফিক ওমর ও মিডল অর্ডার ব্যাটার ইয়াসির হামিদ অভিষেক টেস্টে সেঞ্চুরি করেন। ২০০১ সালে মুলতানে ক্যারিয়ারের অভিষেক টেস্টে ১০৪ রান করেছিলেন বাঁ-হাতি ওপেনার তওফিক। ২০০৩ সালে করাচিতে উভয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ইয়াসির। অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ১৭০ ও দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেছিলেন ইয়াসির। এ ছাড়া পাকিস্তানের পক্ষে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছেন খালিদ ইবাদুল্লাহ, জাভেদ মিয়াদাদ, সেলিম মালিক, মোহাম্মদ ওয়াসিম, আলি নাকভি, আজহার মেহমুদ, ইউনিস খান, ফাওয়াদ আলম, উমর আকমল, আবিদ আলি ও কামরান গুলাম। অভিষেকে সেঞ্চুরি করে আজান এখন ইতিহাস। তিন অঙ্কের জাদুকরী ইনিংস খেলে উচ্ছ্বসিত আজান, ‘অভিষেকেই সেঞ্চুরি, আমার জন্য অনেকটাই আশীর্বাদের মতো অনুভূতি। কারণ এটা আমার অভিষেক টেস্ট। দেশের জন্য ভালো খেলতে পেরেছি। অবশ্য ব্যাটিংয়ের নামার সময় একটু নার্ভাস ছিলাম। কিন্তু দলের জন্য ভালো কিছু করতে পেরেছি, এটাই ভালো লাগছে। সেঞ্চুরি করে আমার ভালো লাগছে। সেঞ্চুরি করেছেন অভিষেক টেস্টে। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৩ ম্যাচে একটি ডাবলসহ ১০টি সেঞ্চুরি রয়েছে আজানের।
শিরোনাম
- টঙ্গীতে সাড়ে দশ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার
- বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে
- ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পেতে পারে ইরান: জেডি ভ্যান্স
- বাংলাদেশে বাণিজ্য ও জলবায়ু কার্যক্রমে যুক্তরাজ্যের সহযোগিতার অঙ্গীকার
- মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
- ব্রাজিলের বিপক্ষে গোল করে ভাগ্য খুলল মরক্কোর স্ট্রাইকারের
- চলতি অর্থবছরের ৫৬ হাজার কোটি টাকার সম্পূরক বাজেট পাস
- পবিত্র কাবায় নতুন কিসওয়া পরানোর প্রস্তুতি
- ‘দুর্নীতির মতো ধর্ষণেরও কোনো ছোট কিংবা বড় ডেফিনেশন হতে পারে না’
- আর্জেন্টিনার প্রেমে বাড়ি রাঙালেন মেসি ভক্ত মেহেদী
- বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম
- ট্রাইব্যুনালে বেনজীরের বিরুদ্ধে ১০ মামলা, ফেরাতে এনসিবিতে চিঠি দেবে তদন্ত সংস্থা
- অনুশীলন কাম্পের কাছে টর্নেডোর হানা, আতঙ্কে হোটেলে বন্দি ইংলিশ ফুটবলাররা
- ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
- হঠাৎ অসুস্থ মাগুরার ডিসি, হেলিকপ্টারে পাঠানো হলো ঢাকায়
- হরমুজ দিয়ে চলাচলে ‘সেবা ফি’ নেওয়া হবে: ইরান
- আগামী মাসে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু: শিক্ষামন্ত্রী
- দিল্লির ঘটনায় ভারতীয় দূতকে ডেকে যা জানালো ঢাকা
- ধর্ষণ মামলায় দোষী নরওয়ে যুবরাজের সৎছেলে, চার বছরের কারাদণ্ড
অভিষেক টেস্টেই আজানের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ বিতাড়নের আহ্বান সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
শেষ মুহূর্তে ট্রাম্পের কাছ থেকে বড় ছাড় আদায় করে নিয়েছে ইরান: দ্য টেলিগ্রাফ
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যেভাবে বিধ্বস্ত হয় পরমাণু অস্ত্র বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান, নিহত ৮
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
যানজট কমাতে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
১৯ ঘণ্টা আগে | জাতীয়
ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তি বানচালে সর্বাত্মক চেষ্টা করছে ইসরায়েল: বিশ্লেষক
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম