মিরপুরের ২২ গজে তখন কেবলই আগুনের হলকা। যে পিচে সচরাচর স্পিনারদের জয়জয়কার থাকে, সেখানেই গতকাল দাপট দেখালেন এক তরুণ পেসার। পাকিস্তানি ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দিয়ে ইতিহাস গড়লেন নাহিদ রানা। ১০৪ রানের দাপুটে জয়ের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ ২৬ বছরের এক অপেক্ষার অবসান ঘটালেন এই গতির রাজা। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের পথচলায় এর আগে কোনো পেসার চতুর্থ ইনিংসে ৫ উইকেটের দেখা পাননি। সেই অসাধ্য সাধন করলেন নাহিদ। ম্যাচের শেষ সেশনের শুরুতেও তার পকেটে ছিল মাত্র এক উইকেট। কিন্তু এরপরই শুরু হয় সেই ‘ম্যাজিকাল স্পেল’। ৪.৫ ওভারে মাত্র ১০ রান খরচায় ৪ উইকেট তুলে নিয়ে তিনি যখন মাঠ ছাড়ছেন, ততক্ষণে রেকর্ড বইয়ের পাতা উল্টে গেছে। সব মিলিয়ে ৪০ রানে ৫ উইকেট, এটিই এখন টেস্টের চতুর্থ ইনিংসে কোনো বাংলাদেশি পেসারের সেরা বোলিং। এর আগে তাসকিন আহমেদ বা জিয়াউর রহমানরা ৪ উইকেটের চৌকাঠে থমকে গিয়েছিলেন। এমনকি দেশের মাটিতে কোনো পেসারের ৫ উইকেট দেখার জন্য ১৬ বছর অপেক্ষা করতে হয়েছে টাইগার সমর্থকদের। ২০১০ সালে শাহাদাত হোসেন রাজিবের পর আর কেউই এ মাইলফলক স্পর্শ করতে পারেননি। মিরপুরের জীবন্ত উইকেটে গতকাল নাহিদ রানা যেন সেই মৃতপ্রায় পেস বোলিংয়ের পুনর্জন্ম দিলেন। নাহিদের এই আগুনে স্পেল কেবল জয়ই এনে দেয়নি, বরং জানান দিয়ে গেল বাংলাদেশের পেস ইউনিট এখন বিশ্বমঞ্চে রাজত্ব করতে প্রস্তুত।
শিরোনাম
- মাইজদী পৌর বাজারে ভেজাল চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
- নোয়াখালীতে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেফতার ২৬
- তালতলীতে বজ্রপাতে কিশোরের মৃত্যু
- মার্চ-এপ্রিলে দেশে ৬০৫ খুন
- মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
- বৈশ্বিক সংকটের ধাক্কা খাতুনগঞ্জে
- প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
- আবারও ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতি, ভয়ংকর চাপে মানুষ
- হাসপাতাল নিজেই এখন আইসিইউতে : সংসদে সানসিলা জেবরিন
- রামুতে ছেলের গুলিতে আহত বাবার মৃত্যু, পলাতক অভিযুক্ত
- স্ত্রীর সঙ্গে অভিমানের জেরে যুবকের আত্মহত্যা
- রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত
- রাজধানীর মগবাজারে বাসচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু
- উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ
- অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
- সীতাকুণ্ডে আওয়ামী লীগের ঝটিকা মিছিল: ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার ৩
- বিশ্বকাপ খেলতে মেক্সিকোয় পৌঁছেছে ইরান ফুটবল দল
- সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৫ মাসে ৩৭২০ কল
- দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের
- রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু
২৬ বছরে নাহিদ রানাই প্রথম
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
প্রশ্নের জবাবে তীব্র প্রতিক্রিয়া, সাক্ষাৎকার শেষ না করেই বেরিয়ে গেলেন ট্রাম্প
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী
৭ ঘণ্টা আগে | জাতীয়