সেঞ্চুরি করেন ওপেনার শাহাদাত হোসেন। তিনি ১১৮ রানের ইনিংস খেললেও ম্যাচ জিতিয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। অবশ্য প্রাইম ব্যাংকের অবিশ্বাস্য জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শাহাদাত। ঐতিহ্যবাহী মোহামেডানের ছুড়ে দেওয়া ৩০৪ রানের পর্বতসমান টার্গেট টপকাতে দুর্দান্ত ব্যাটিং করেন বাঁ-হাতি ব্যাটার শামীম পাটোয়ারী। শামীম ২১ বলে এক চার ও ৩ ছক্কায় ৩৭ রানের অপরাজিত ইনিংস খেললে প্রাইম ব্যাংক ৫ বল হাতে রেখে ৩ উইকেটের মহাগুরুত্বপূর্ণ জয় পায়। এ জয়ে মতিঝিলপাড়ার ক্লাবকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে প্রাইম। প্রাইম ব্যাংকের পয়েন্ট পাঁচ ম্যাচে ১০। হেরে মোহামেডানের পয়েন্ট পাঁচ ম্যাচে ৮। একই দিন বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী ৬৪ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট পাঁচ ম্যাচে তিন জয়ে ৬। ৭ বল হাতে রেখে অগ্রণী ব্যাংক ৪ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপকে। ব্যাংকের পয়েন্ট পাঁচ ম্যাচে ৬। ওপেনার আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি লিজেন্ডস অব রূপগঞ্জ ২০৯ রানের পর্বতসমান ব্যবধানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। আবদুল গাফ্ফার সাকলাইনের (৬/৩৭) বিধ্বংসী বোলিংয়ে সিটি ক্লাব ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ টাইগার ক্রিকেট ক্লাবকে। সেঞ্চুরি বৃথা গেছে রূপগঞ্জ ক্লাবের অধিনায়ক মাহমুদুল হাসানের ১০৬ রানের ইনিংস। অধিনায়ক মোহাম্মদ মিথুনের সেঞ্চুরিতে ঢাকা লিওপার্ডস ১২০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। ক্রিকেটার্স একাডেমি মাঠে মিঠুনের ৮৬ বলে ৩ চার ও ৮ ছক্কায় ১১২ রানে ভর করে ৭ উইকেটে ৩৫১ রান করে লিওপার্ডস। জবাবে ব্রাদার্সের সংগ্রহ ছিল ২৩১ রান। মিরপুর স্টেডিয়ামে আমিনুল ইসলামের ৮১ ও নাহিদুল ইসলামের ৬৩ রানে ভর করে বসুন্ধরা স্ট্রাইকার্স ৫০ ওভারে ৯ উইকেটে ২০৯ রান করে। অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৫৭ ও সাব্বির রহমানের অপরাজিত ৫০ রানে ভর করে ৩৯.২ ওভারে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় আবাহনী। বসুন্ধরা স্পোর্টস ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান প্রথম ব্যাটিংয়ে ৬ উইকেটে ৩০৩ রান করে। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ আউট হন ৯৯ রানে। পারভেজ ইমন ৫২ রান করেন। প্রাইম ব্যাংক জিতে যায় শাহাদাতের ১২৩ বলে ১১৮ রানে ভর করে। গাজী ক্রিকেটার্স ৮ উইকেটে ২৫২ রান করেছিল। অগ্রণী ব্যাংক ৪ উইকেটে জিতে যায় নাসির হোসেনের ৭৯ বলে ৭৮ রানের অপরাজিত ইনিংসে।
শিরোনাম
- নির্বাচনি দায়িত্ব পালনকালে মারা গেলে পরিবার পাবে ১০ লাখ টাকা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ জুন)
- এক ক্লিকে নির্মাতার সব কনটেন্ট, গুগলের নতুন ফিচার চালু
- ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
- ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে রেল যোগাযোগ বন্ধ
- কানে হেডফোন: কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় তরুণ নিহত
- অনলাইনে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: নিপুণ রায় চৌধুরী
- চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে তদন্তের নির্দেশ
- সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যু
- রসুল (সা.)-এর প্রতি ভালোবাসা
- বাগেরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল সভাপতি নিহত
- ইসলামী ব্যাংক মানেই ইসলাম নয়, আগের সব হরিলুটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকে অনিয়মগুলো মনে হয় ইসলামের নামেই হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুটবল ভক্তদের জন্য বড় সুখবর, টি স্পোর্টসে সরাসরি ফুটবল বিশ্বকাপ
- হরমুজ প্রণালীতে ‘চুইয়ে’ বের হচ্ছে তেল: সিএনএন
- ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ
- প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র মোতায়েন ভারতের, দাবি রিপোর্টে
- বিনা জামানতে উদ্যোক্তাদের ১০ লাখ টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
মোহামেডানকে হারিয়ে শীর্ষে প্রাইম ব্যাংক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ব্যর্থ হয়েছে ইরানকে ঘিরে নেতানিয়াহুর ‘স্বপ্নের প্রকল্প’: ইসরায়েলি বিশ্লেষক
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইয়াসের-তাবিথের ‘মাস্টারস্ট্রোকে’ কাটল বিশ্বকাপে বাংলাদেশ ব্ল্যাকআউটের শঙ্কা
১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে