স্পেনের ভালেন্সিয়ায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে রবিবারের লা লিগা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচটি হওয়ার কথা ছিল ভিয়ারিয়াল ও লেভান্তের মধ্যে।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন (RFEF) ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেন,ভিয়ারিয়াল নিজের এক্স (X) অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করেছে। ক্লাব জানায়, নতুন ম্যাচের সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
লিগে ভিয়ারিয়াল সর্বশেষ ৬ ম্যাচ জিতে তৃতীয় স্থানে রয়েছে। ১৫ ম্যাচে তাদের রেকর্ড ১১ জয়, ২ ড্র, এবং ৩৫ পয়েন্ট। অন্যদিকে, লেভান্তে ১৫ ম্যাচে মাত্র ২ জয় ও ৩ ড্র পেয়েছে এবং ৯ পয়েন্টে লিগের তলানিতে রয়েছে।
বিডি প্রতিদিন/মুসা