ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ২-০ ব্যবধান গড়ার লক্ষ্য নিয়ে নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টেস্টের স্কোয়াডে কয়েকজন পরিবর্তন এনেছে। আগামী ১৮ ডিসেম্বর মাউন্ট মাউঙ্গানুইয়ে ম্যাচ খেলবে কিউইরা।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এজাজ প্যাটেল ও টম ব্লান্ডেল স্কোয়াডে ফিরে এসেছেন। চোটের কারণে ব্লেয়ার টিকনার বাদ পড়েছেন। তবে মিচেল স্যান্টনার ও ম্যাট হেনরি এখনও দলে ফিরেননি।
এক বছরেরও বেশি সময় পর টেস্ট দলে ডাক পেয়েছেন এজাজ। তার শেষ টেস্ট ছিল ২০২৪ সালের নভেম্বর মাসে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে, তখন তিনি ১১ উইকেট নিয়ে ম্যাচসেরার খেতাবও জিতেছিলেন।
ক্রাইস্টচার্চে প্রথম টেস্টে হ্যামস্ট্রিং চোটে ব্যর্থ উইকেটকিপার-ব্যাটার টম ব্লান্ডেল এক ম্যাচ বিরতির পর দলের সঙ্গে যোগ দিয়েছেন। অপরদিকে, কাঁধের চোটে ফার্স্ট বোলার ব্লেয়ার টিকনার দলে থাকতে পারছেন না।
নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ড্যারিল মিচেল, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, মাইকেল রে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।
বিডি প্রতিদিন/মুসা