অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে বন্দুকধারীর হামলার ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। এক যৌথ বিবৃতিতে দুই বোর্ডের কর্মকর্তারা বলেছেন, গতকাল সন্ধ্যায় বন্ডি বিচে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের সকলেই আতঙ্কিত।
এই গভীর দুঃখজনক সময়ে আমাদের সবকিছুই ক্ষতিগ্রস্তদের, তাদের বন্ধুবান্ধব এবং পরিবার, ইহুদি সম্প্রদায় এবং অস্ট্রেলিয়ার জনগণের সাথে রয়েছে। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা। আমরা আপনার সাথে আছি।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, প্যাট কামিন্স। ইনস্টাগ্রামে পোস্টে কামিন্স লিখেছেন, গত রাতের বন্ডির ভয়াবহতায় আমি একেবারেই মর্মাহত। এই সময়ে আমার হৃদয় ক্ষতিগ্রস্তদের, তাদের পরিবার, বন্ডির মানুষ এবং আমাদের ইহুদি সম্প্রদায়ের সাথেই রয়েছে। যদি সম্ভব হয়, তাহলে রক্তদানের জন্য একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।
হামলার জেরে পর তৃতীয় টেস্টের ভেন্যু অ্যাডিলেড ওভালে সোমবার পতাকা অর্ধনমিত রাখা হয়েছিল। দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার পিটার ম্যালিনোস্কাস বলেছেন,এই টেস্টের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
সিডনির অধিবাসী অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়ন বলেন, এটি সকলের জন্য একটি ভয়াবহ দিন ছিল। আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তাদের সাথে রয়েছে। তবে আমি এখন যা বলতে যাচ্ছি তা ক্ষতিগ্রস্তদের ভালো লাগবে না। তবে এর বাইরে, আমরা তাদের কথা ভাবছি এবং আশা করি তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবে।"
এছাড়া অ্যাশেজ সিরিজের ধারাভাষ্যকার হিসেবে অস্ট্রেলিয়ায় থাকা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন হতাহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/কামাল