লা লিগায় ছন্দে থাকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন। রবিবার (বাংলাদেশ সময়) রাত ২টায় লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। কিন্তু ম্যাচের আগের দিন ছোট চোটের কারণে অনুশীলন করতে পারেননি রাফিনিয়া।
কোচ হান্সি ফ্লিক সংবাদ সম্মেলনে জানান, খেলতে গিয়ে রাফিনিয়া আঘাত পেয়েছে এবং সোসিয়েদাদের বিপক্ষে তার অংশগ্রহণ অনিশ্চিত ছিল।
এরপর বার্সেলোনা এক বিবৃতিতে নিশ্চিত করেছে, রাফিনিয়া এই ম্যাচে খেলবেন না। ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ডান ঊরুতে পাওয়া আঘাতের কারণে সতর্কতার অংশ হিসেবে রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে রাফিনিয়া বাইরে থাকবেন।
রাফিনিয়া সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দুই ম্যাচে চার গোল করে বার্সেলোনার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন। তাই তার অনুপস্থিতি স্পষ্টভাবেই বড় প্রভাব ফেলবে। এই পরিস্থিতিতে সোসিয়েদাদের বিপক্ষে শুরুতেই একাদশে থাকতে পারেন মার্কাস র্যাশফোর্ড।
বিডি প্রতিদিন/মুসা