অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককের তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ ষোলোতে জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই বেলারুশ তারকা অ্যারিনা সাবালেঙ্কা।
শুক্রবার (২৩ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনায় অস্ট্রিয়ার আনাস্তাসিয়া পোটাপোভার বিপক্ষে জিততে সাবালেঙ্কা দুই ঘণ্টার বেশি সময় নেন। হাড্ডাহাড্ডি দুই সেটের লড়াই শেষে তিনি জেতেন ৭-৬, ৭-৬ ব্যবধানে।
পোটাপোভা আগের সাতটি টুর্নামেন্টে কখনও তৃতীয় রাউন্ডের চেয়ে বেশি যেতে পারেননি এবং কখনও বিশ্ব নম্বর ১-কে হারাতে পারেননি। কিন্তু বেলারুশিয়ান এই খেলোয়াড়ের বিরুদ্ধে তিনি কোনও মানসিক চাপ দেখাননি। যিনি চার বছরের মধ্যে তৃতীয় মেলবোর্ন শিরোপা জেতার জন্য লড়াই করছেন।
ম্যাচ শেষে সাবালেঙ্কা নিজেই স্বীকার করেন, পুরো ম্যাচজুড়ে তিনি ছিলেন প্রচণ্ড চাপে। তবে ভুলের পর ভুল হলেও প্রতিটি পয়েন্টে লড়ে গেছেন এ গ্র্যান্ড স্ল্যামজয়ী।
এ জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখলেন সাবালেঙ্কা। শেষ ষোলোতে তার প্রতিপক্ষ কানাডার তরুণ তারকা ভিক্টোরিয়া এমবোকো।
বিডি প্রতিদিন/কামাল