প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপকে কমের মধ্যে আটকে রেখে ফাইনালে টিকিট নিশ্চিতের পর সতীর্থদের বোলিংয়ের প্রশংসা করেছেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। একইসঙ্গে ৩৩ বলের ফিন অ্যালেনের রেকর্ড করা ইনিংসের প্রশংসা করেছেন তিনি।
ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাট হেনরি এসব কথা বলেন। গতকাল বুধবার (৪ মার্চ) প্রথম সেমিফাইনালে প্রোটিয়া ১৬৯ রানে আটকে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে কিউরা। আজ দ্বিতীয় সেমিফাইনালে ওয়াংখেড়েতে স্বাগতিক ভারতের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। এই ম্যাচে যারা জয়ী হবেন তারা আগামী রবিবার (৮ মার্চ) ফাইনালে কিউদের মুখোমুখি হবে।
বোলাররা দক্ষিণ আফ্রিকাকে চাপে রাখায় জয় নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন কিউ পেসার ম্যাট হেনরি। ম্যাচে ৩৪ রান দিয়ে ম্যাট হেনরি দুটি, কোল ম্যাককনচি ৯ রানে দুইটি এবং লকি ফার্গুসন ২৯ রানে এক এবং রচিন রবীন্দ্র ২৯ রানে নিয়েছেন দুই উইকেট।
এ প্রসঙ্গে ম্যাট হেনরি বলেন, আমরা বোলিং নিয়ন্ত্রণের দিকটি দুর্দান্ত কাজ করেছি। আমি মনে করি ১৬৯ রানের মধ্যে দলকে সীমাবদ্ধ রাখার পদ্ধতিটি অসাধারণ ছিল। আমরা কলকাতা এবং ইডেন গার্ডেনে এটি তখন মেনে নিব, যখন কোন ছোট দলের বিপক্ষে লড়াই করবেন।
হেনরি বলেন, দক্ষিণ আফ্রিকা যাদের পাওয়ার-হিটার আছে, তাদের সঙ্গে এটি সত্যিই বিপজ্জনক হতে পারে। তাই আমি মনে করি, আমরা বোলিং নিয়ন্ত্রণে দুর্দান্ত কাজ করেছি। আমাদের ব্যাটিং ইনিংসে কিছুটা গতিও ফিরিয়ে এনেছি, যা অবশ্যই সত্যিই ভালো। ফিন অ্যালেনের দুর্দান্ত ইনিংস খেলেছেন। যা ফাইনালে আমাদের পরবর্তী চ্যালেঞ্জের মোকাবিলার জন্য সহায়তা করবে।
এই কিউ পেসার বলেন, হ্যাঁ, স্পষ্টতই আরেকটি ফাইনালে উঠতে পারাটা আনন্দের। ছেলেরা সত্যিই উত্তেজিত কিন্তু আপাতত এটি উপভোগ করা। আমার মনে হয় ছেলেরা সত্যিই অসাধারণ কিছু করেছে। সেমিফাইনালের পারফরম্যান্স ধরে ফাইনালেও দলের সাফল্য আসতে পারে বলে মনে করেন ম্যাট হেনরি।
বিডি প্রতিদিন/কামাল