ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি মঙ্গলবার গুরুত্বপূর্ণ জয় উদযাপন করেছে। অ্যাস্টন ভিলার মাঠে ৪-১ গোলে জিতে দলটি পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগে স্থান নিশ্চিত করার লড়াইয়ে আরও শক্ত অবস্থানে এসেছে। ম্যাচের নায়ক হলেন চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো, তিনি নিজের প্রথম প্রিমিয়ার লিগ হ্যাটট্রিক সম্পন্ন করেছেন।
পেছিয়ে পড়া দলকে সমতায় ফেরানোর মাধ্যমে ৩৫তম মিনিটে গোল করেন পেদ্রো। প্রথমার্ধের যোগ সময়ের ষষ্ঠ মিনিটে আবারও বল জালে পাঠিয়ে চেলসিকে এগিয়ে নেন তিনি। দ্বিতীয়ার্ধে দলের শেষ গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চেলসির তৃতীয় গোলটি করেন কোল পামার।
নতুন কোচ লিয়াম রোসেনিয়ারের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন পেদ্রো। চলতি মৌসুমে লিগে তার ১৪ গোলের আটটি এসেছে গত আট ম্যাচে। জয় পেলে ম্যাচ শেষে চেলসি টিভিকে সাক্ষাৎকারে পেদ্রো বলেন, 'এটা আমার জন্য এক স্বপ্নের রাত। চেলসির জার্সিতে প্রথম হ্যাটট্রিকম। এখন সামনে এগিয়ে আরও গোল করার লক্ষ্য।'
পেদ্রো শুধুমাত্র নিজের পারফরম্যান্সে নয়, দলের সব খেলোয়াড়ের প্রদর্শনে সন্তুষ্ট। তিনি বলেন,'সবাই দুর্দান্ত খেলেছে। শীর্ষ চারে জায়গা করে নেওয়ার লড়াইয়ে এখনও আমাদের হাতে ৯টি ম্যাচ বাকি আছে।'
চেলসি এই জয়ের ফলে ২৯ রাউন্ড শেষে ৪৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে গেছে, সমান পয়েন্টে লিভারপুলের উপরে। চতুর্থ স্থানে থাকা ভিলার পয়েন্ট ৫১। এই জয় দলের চ্যাম্পিয়নস লিগের আশা আরও জোরালো করেছে।
বিডি প্রতিদিন/মুসা