মিরপুরে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
প্যানেলে সাতজন আম্পায়ার যারা মাঠের বাইরে ম্যাচ রেফারি, মাঠের আম্পায়ার, টিভি আম্পায়ার এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে নিয়ামুর রশিদ রাহুল ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন। অনফিল্ডে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার অভিজ্ঞ আম্পায়ার কুমার ধর্মসেনা এবং গাজী সোহেল দায়িত্ব পালন করবেন।
প্রথম ওয়ানডেতে তারকাখচিত আম্পায়ারিং প্যানেলের সঙ্গে দক্ষিণ আফ্রিকার অ্যাড্রিয়ান হোল্ডস্টক টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, আর তানভীর আহমেদ চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এছাড়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আবারও অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে কুমার ধর্মসেনাকে। তার সঙ্গে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন আদ্রিয়ান হোল্ডস্টক এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোরশেদ আলী খান।
উল্লেখ্য, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি ম্যাচগুলো ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হবে
বিডি প্রতিদিন/কামাল