২৭ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে খেলে কলকাতার বিপক্ষে জয়ে রোমাঞ্চকর জয়ে ভূমিকা রাখেন লখনউ সুপার জায়ান্টসের মুকুল চৌধুরী। তার ব্যাটিং নৈপুন্যে মুগ্ধ করেছে সবাইকে।
কেকেআরের ১৮২ রানে লক্ষ্য তাড়া করতে নেমে চাপ পড়ে যায় লখনউ সুপার জায়ান্টস। ১৬ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তারা। জয়ের জন্য শেষ চার ওভারে রিষভ পন্তদের ৫৫ রানের প্রয়োজন ছিল। ঠিক তখনই মুকুল সাতটি ছক্কা ও দুটি চারসহ ৫৪ রানের এক অসাধারণ ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন।
ম্যাচের পর মুকুল জানান, তিনি এমএস ধোনির খেলার ধরণ দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত এবং এই অসাধারণ ইনিংসটি তিনি তার বাবা ও ভারতের সাবেক অধিনায়ককে উৎসর্গ করেছেন।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মুকুল বলেন, আমি দেখতাম এমএস ধোনি কীভাবে ম্যাচ শেষ করতেন। আমিও একই নম্বরে ব্যাট করি। ক্যারিয়ারের শুরুতে তিনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন, আমি ম্যাচটি শেষ করেছি এবং এটি তাকেই উৎসর্গ করব।
কলকাতার বিপক্ষে জয় ছিনিয়ে নেওয়া মুকুল এবারই প্রথমবার আইপিএলে খেলছেন । নিলাম থেকে তাকে ২ কোটি ৬০ লাখ রুপিতে নেয় লখনউ সুপার জায়ান্টস। বাংলাদেশি মুদ্রায় তা ৩ কোটি ৪৪ লাখ টাকা। পেশাদার ক্রিকেটেও খুব একটা নিয়মিত নন। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫, টি-টোয়েন্টিতে ১০ ম্যাচ—সব মিলিয়ে ১৯ ম্যাচ খেলেছেন তিনি। গতকাল ২৭ বলে ৫৪ রানের যে বিধ্বংসী ইনিংস খেলেছেন, তার মধ্যে ৫০ রানই এসেছে বাউন্ডারি থেকে। ৭ ছক্কা ও ২ চার মেরেছেন তিনি।
বিডি প্রতিদিন/কামাল