হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আইপিএল থেকে ছিটকে গেছেন চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান আয়ুষ মাত্রে।ফ্র্যাঞ্চাইজিটি এক্সে দেওয়ার এক পোস্টে মাধ্যমে এই খবর নিশ্চিত করেছে।
চলতি আসরে চেন্নাইয়ের হয়ে তিন নম্বর পজিশনে ব্যাট করেছিলেন আয়ুষ মাত্রে। গত শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলার সময় তিনি হ্যামস্ট্রিং-এ একটি গুরুতর চোট পান। এরপর তার খেলা নিয়ে অশ্চিয়তা দেখা দেয়।
বিবৃতিতে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, চোট সেরে উঠতে আয়ুষের অন্তত ৬ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে। তাই তিনি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলিতে অংশ নিতে পারবেন না। এদিকে আয়ুষের পরিবর্তে কাকে খেলানো হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা হয়নি।
আগামী বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পরবর্তী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস।
বিডি প্রতিদিন/আরকে