চলতি আসরে সময়টা ভালো যাচ্ছে না লখনউ সুপার জায়ান্টসের। ঋষভ পন্তের নেতৃত্বাধীন দলটি ছয় ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে।
এমন পরিস্থিতিতে আসরের মধ্যেই দল ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিখ নরকিয়ার। ইএসপিএন ক্রিকইনফোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানরিখ গত সপ্তাহে ক্যাম্প ছেড়েছেন এবং তার চলে যাওয়ার বিষয়টি এখও নিশ্চিত নয়।
তবে ভক্তরা ধারণা করছেন, পরিবারকে সময় দিতে দেশে ফিরে গেছেন এই পেসার। কারণ তার স্ত্রী যমজ সন্তানের প্রত্যাশা করছেন। তাই তিনি পিতৃত্বকালীন ছুটি চেয়েছেন এবং টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ে ফিরে আসবেন।
চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি মাত্র ম্যাচে খেলতে নামে দক্ষিণ আফ্রিকান এই পেসার। ওই ম্যাচে তিনি ৩৯ রান দিয়ে কোনো উইকেট পাননি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যানরিখ নরকিয়ার মাত্র দুই ম্যাচে তিন উইকেট তুলে নেন। গত দুই বছরে নর্টজে সব ফরম্যাট মিলিয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন এবং মাত্র তিনটি উইকেট নিয়েছেন। তিনি বেশিরভাগ সময়ই চোটের কারণে নিজের সেরা ফর্মে ফিরতে পারেননি।
এদিকে নিকোলাস পুরান খুবই বাজে ফর্মে আছেন এবং সম্ভাবনা রয়েছে বাকি কয়েকটি ম্যাচে এই ক্যারিবিয়ান তারকা খেলোয়াড় যদি তার হারানো ছন্দ ফিরে না পান, তাকে বাদ দেওয়া হতে পারে। আগামী ২২শে এপ্রিল পরবর্তী ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিডি প্রতিদিন/আরকে