রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস ২০২৪ সালের ইউরোর পর ফুটবল থেকে অবসর নেন। সম্প্রীতি তিনি রিয়ালে আবারও নতুন দায়িত্বে ফিরছেন বলে গুঞ্জন শোনা যায়।
তবে অবসরের দু বছরের পর পেশাদার ফুটবলে প্রত্যাবর্তনের সব জল্পনা-কল্পনা দৃঢ়ভাবে নাকচ করে দিয়েছেন টনি ক্রুস। লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হয়ে ৩৬ বছর বয়সী এই তারকা জোর দিয়ে বলেছেন, মাদ্রিদের বর্তমান পরিস্থিতির মধ্যেও তার সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ইচ্ছা নেই।
এএস-এর মাধ্যমে অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ক্রুস দৃঢ়ভাবে বলেন, তার খেলার দিনগুলো এখন অতীত। ক্লাব ছাড়ার সময়টা ছিল একদম সঠিক এবং এখন ফিরে আসার চেষ্টা করলে তা কেবল তার ঐতিহ্যকে কলঙ্কিত করার ঝুঁকিই বাড়াবে। বার্নাব্যুর বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যত বিরক্ত হয়ে ক্রুস বলেন, যদি প্রশ্নগুলো রিয়াল মাদ্রিদকে নিয়ে হয়, তবে আমি আর কোনো প্রশ্নের উত্তর দেব না।
দলের বর্তমান প্রয়োজনের কথা মাথায় রেখে তিনি কখনও ফিরে আসার কথা ভেবেছিলেন কিনা, এই বিষয়ে চাপ দিলে ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় স্পষ্ট করে বলেছেন, তিনি ইতোমধ্যেই তার জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন।
ক্রুস আরও বলেন, না, ঠিক তা নয়। আমি কখনো এই চিন্তা করিনি, কারণ আমি ঠিক যেভাবে চেয়েছিলাম সেভাবেই থেমেছি। আমি অধ্যায়টি শেষ করেছি, যদিও এখন অনেক দেরি হয়ে গেছে, তবুও যদি আমি ফিরে যাওয়ার কথা ভাবিও, আমার সবসময় মনে হয়েছে এর চেয়ে ভালো সমাপ্তি আর হতে পারত না। এরপর যা কিছু ঘটেছে তা আরও খারাপ হতো।
রিয়াল মাদিদ্রের সাবেক এই মিডফিল্ডার বলেন, এখন আমার জীবনে অন্যান্য প্রেরণা এবং অন্যান্য প্রকল্প রয়েছে। আমার জন্য সেই অধ্যায়টি ভালোভাবে শেষ হয়েছে। আমি খুশি মনেই বিদায় নিতে পেরেছি, এই অনুভূতি ছাড়াই যে কিছু আরও ভালোভাবে করা যেত। আমি খুশি ছিলাম, এটুকুই।
একটি বিশ্বকাপ এবং ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাসহ ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে ক্রুসকে 'ইনস্পিরেশন অ্যাওয়ার্ড' দিয়ে সম্মানিত করা হয়। ২০২৪ সালে অবসর নেওয়া এই জার্মান আইকনকে বর্তমান মাদ্রিদ স্কোয়াডকে স্থিতিশীল করতে সাহায্য করার জন্য তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে অবিলম্বে প্রশ্নের মুখোমুখি হতে হয়।
তবে ক্রমাগত গুজব নিয়ে ক্রুস দৃশ্যত হতাশা প্রকাশ করেন এবং অবশেষে তার সাবেক নিয়োগকর্তাদের বিষয়ে আরও আলোচনায় অংশ নিতে অস্বীকার করেন।
এদিকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে যাওয়ায়, মাদ্রিদকে এখন পুরোপুরি লা লিগার দিকেই মনোযোগ দিতে হবে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আলভারো আরবেলোয়ার দল, এই মৌসুমে মাত্র সাতটি ম্যাচ বাকি থাকতে শীর্ষস্থানীয় বার্সেলোনার চেয়ে নয় পয়েন্টে পিছিয়ে আছে। মৌসুমের শেষ সপ্তাহগুলোতে শিরোপার ক্ষীণ আশা বাঁচিয়ে রাখার লক্ষ্যে মঙ্গলবার রাতে আলাভেসের বিপক্ষে লস ব্লাঙ্কোস স্কোয়াডকে একটি 'জিততেই হবে' এমন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
বিডি প্রতিদিন/আরকে