চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আর্সেনাল। চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক মার্টিন ওদেগোর এবং মিডফিল্ডার কাই হাভার্টজ।
আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ফিরতি লেগের আগে দুই তারকার ফিট হয়ে ফেরা আর্সেনাল শিবিরে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে।
চোটের কারণে শেষ দুই ম্যাচে মাঠে নামতে পারেননি হাভার্টজ। অন্যদিকে হাঁটুর সমস্যায় সাম্প্রতিক ম্যাচে ছিলেন না ওদেগোর, যদিও প্রথম লেগে তিনি খেলেছিলেন এবং পরে বদলি হয়ে মাঠ ছাড়েন।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, দুই খেলোয়াড়ই পুরোপুরি ফিট এবং ম্যাচের জন্য প্রস্তুত।
তিনি বলেন, দলীয় কৌশলে পরিবর্তনের জন্য তাদের ফেরাটা গুরুত্বপূর্ণ, কারণ শুরু থেকে কিংবা বদলি হিসেবে—দুই ভূমিকাতেই তারা দলের জন্য কার্যকর হতে পারেন।
এদিকে আর্সেনালের আক্রমণভাগে বড় ভরসা বুকায়ো সাকাও ফিরেছেন মাঠে। সম্প্রতি ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে তিনি গোল ও অ্যাসিস্ট করে নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দেন।
বিডি প্রতিদিন/এম.এস