চোখে আইলাইনারের ছোঁয়া সাজে পূর্ণতা আনে, তবে দুই চোখের উইংস বা কোণ সমান করা যেন এক দুর্ভেদ্য চ্যালেঞ্জ।
► ববি পিনের ম্যাজিক : চুলের ববি পিনকে স্ট্যাম্প হিসেবে ব্যবহার করতে পারেন; এর ডগায় আইলাইনার লাগিয়ে চোখের কোণে আলতো ছাপ বসিয়ে নিলেই কেল্লা ফতে।
► টেপ যখন গাইড : নতুনেরা গাইড হিসেবে চোখের কোণে এক টুকরো স্কচটেপ ব্যবহার করলে পাবেন নিখুঁত ও ধারালো লুক। তবে ত্বক বাঁচাতে টেপটি যেন খুব বেশি আঠালো না হয় সেদিকে খেয়াল রাখা জরুরি।
► সিলিকন অ্যাপ্লিকেটর : বাজারে থাকা সিলিকন অ্যাপ্লিকেটর ব্যবহার করেও খুব সহজে সমান উইংস এঁকে নিতে পারেন।
‘উইংস’ আঁকার সময় চোখ বন্ধ না করে আয়নার দিকে তাকান, যাতে রেখাটি বেঁকে না যায়। এক টানে না পারলে ছোট ছোট ডট দিয়ে রেখাটি পূরণ করা বেশি নিরাপদ।