♦ কড়া স্ট্রাইপ বা জ্যামিতিক নকশা এড়িয়ে নরম কার্ভ, ফ্লোরাল বা সাবটেল প্রিন্ট বেছে নিন। এতে লুকে আসবে স্বাভাবিক তারুণ্য।
♦ টাইট বোতাম-জিপারের বদলে ইলাস্টিক ওয়েস্ট, ক্রপড বা অ্যাঙ্কেল প্যান্ট পরুন। আরাম মানেই ফ্যাশনে- আত্মবিশ্বাস।
♦ মুখের কাছাকাছি উজ্জ্বল রং ব্যবহার করুন- স্কার্ফ, নেকলেস বা টপে। আর হ্যাঁ, কালোর বদলে বাদামি, ধূসর বা সফট টোন আপনাকে দেখাবে আরও সতেজ।
♦ মনে রাখবেন, সব ফ্যাশন আপনার জন্য নয়। ক্ল্যাসিক ব্লেজার, সিম্পল শার্ট বা এ-লাইন ড্রেসে নিজস্ব স্টাইল তৈরি করুন।
♦ খুব টাইট পোশাকের বদলে হালকা ওভারসাইজ বা অসমান কাট বেছে নিন। এতে লুক হবে আধুনিক ও বয়স-নিরপেক্ষ।
♦ আর হ্যাঁ, ভারী অলংকার নয়, এর বদলে বেছে নিন মিনিমাল ডিজাইন। ছোট কানের দুল বা চিকন ব্রেসলেটই যথেষ্ট।