উৎসব হোক বা ঘরোয়া দাওয়াত- সঠিকভাবে রান্না করা একটি মুরগির পদই পারে অতিথিদের মনে রেখে যেতে পারে দীর্ঘদিনের স্বাদ...

চিকেন কালি মির্চ
উপকরণ : মুরগি ৫০০ গ্রাম (মাঝারি করে কাটা), পিঁয়াজ দুটা, আদা বাটা দুই চা চামচ, রসুন বাটা দুই চা চামচ, সাদা গোলমরিচ গুঁড়ো এক চা চামচ, কালো গোলমরিচ গুঁড়ো দেড় চা চামচ, টকদই দুই টেবিল চামচ, মেথি দেড় চা চামচ, তেল পরিমাণমতো, ফ্রেশ ক্রিম দুই টেবিল চামচ।
প্রণালি : প্রথমে পিঁয়াজ চিকন করে কেটে হালকা ভেজে নিন। মুরগির পিসগুলো অল্প তেলে ভেজে তুলে রাখুন। আদা-রসুন বাটা ভেজে পিঁয়াজ বাটা আর মুরগি দিয়ে আবার কষিয়ে নিন। এবার অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন। মুরগি সেদ্ধ হলে সাদা গোলমরিচ গুঁড়ো, টকদই, লবণ, চিনি দিন। তেল আলাদা হয়ে এলে কসুরি মেথি আর কালো গোলমরিচ গুঁড়ো মেশান। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়ে রান্না নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কালি মির্চ। এবার সাজিয়ে পরিবেশন করুন।

সফেদ মুর্গ কোরমা
উপকরণ : মুরগির রানের পিস চারটি, বড় পিঁয়াজ একটা, টক দই এক টেবিল চামচ, ছোট-বড় এলাচ চারটা, লবঙ্গ তিনটা, দারুচিনি একটা, গোলমরিচ আটটা, আদা ও রসুন বাটা দেড় চা চামচ, গরম মসলা গুঁড়ো আধা চা চামচ, ফ্রেশ ক্রিম ২ টেবিল চামচ, কেওড়া জল এক চা চামচ এবং সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি : একটি ফ্রাইপেনে তেল দিয়ে এতে ছোট-বড় এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ দিয়ে মুরগির রানের পিসগুলো ভেজে নিয়ে টক দই আর পিঁয়াজ বাটা দিয়ে কষিয়ে নিন। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপো করুন। এরপর লবণ আর চিনি মিশিয়ে গরম মসলা গুঁড়ো আর ক্রিম দিয়ে ফুটিয়ে নিন। এবার রান্না হয়ে এলে কেওড়াজল ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সফেদ মুর্গ কোরমা। এবার সাজিয়ে ডাইনিংয়ে পরিবেশন করুন।