শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬ আপডেট: ০১:০২, বৃহস্পতিবার, ০১ জানুয়ারি, ২০২৬

কেমন যাবে ২০২৬

প্রিন্ট ভার্সন
কেমন যাবে ২০২৬

অনেকেই আছেন যারা ভাগ্যচক্রে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। বিশ্বাস-অবিশ্বাসের বিষয়টি শেষ পর্যন্ত ব্যক্তিগত বিষয়। এরপরও বিশ্বজুড়ে রাশিচর্চা বা ভাগ্যচক্র নিয়ে আলোচনা-গবেষণা হয়। জেনে রাখা ভালো, রাশি কখনোই ভাগ্যনিয়ন্তা নয়। মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে ড. কে সি পাল

 

বাংলাদেশ

২০২৬ সালের গ্রহাবস্থান বিচারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে নানা ক্ষেত্রে কাঠামোগত পরিবর্তন, পুনর্গঠন ও অগ্রগতির দেখা মিলবে। দেশ নেতৃত্বে যারা থাকবেন তারা দেশের কল্যাণে আত্মনিয়োগ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তবু নানা বিষয়ে আলোচনা-সমালোচনা তৈরি হতে পারে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ প্রসঙ্গে বিভিন্ন খবর প্রচার হবে। দেশে বেকারত্বের হার বাড়ার আশঙ্কা রয়েছে। তবে আশার কথা, নিত্যনতুন কর্মসংস্থান তৈরির প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা বাড়াতে নানা উদ্যোগ দেখা যাবে। আইনশৃঙ্খলা, ক্রীড়া, ধর্ম, শিক্ষা, চিকিৎসা, অর্থ, বাণিজ্য, বিদেশ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিয়ে দেশের মানুষ সোচ্চার থাকবে। আন্তর্জাতিক অঙ্গন নানা কৌশলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। ব্যাংকিং খাত ও শেয়ারবাজারে সবার সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন। বিশ্ববাজারে জনশক্তি রপ্তানি কমার আশঙ্কা থাকলেও বাড়বে বৈদেশিক মুদ্রা অর্জন। বাড়বে রিজার্ভ। মুদ্রাস্ফীতি ও জনপ্রবৃদ্ধির গ্রাফ ঊর্ধ্বমুখী থাকতে পারে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, বজ্রপাত প্রভৃতিতে ক্ষয়ক্ষতি কমবে। তবে সড়ক ও নৌযান দুর্ঘটনা, নাশকতায় জানমালের ক্ষতি হতে পারে। বরেণ্য ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গের জীবনাবসান দেশবাসীকে নাড়া দেবে। দেশের প্রতিরক্ষা খাতকে মজবুত করার প্রচেষ্টা অনেকাংশে বাস্তবায়িত হবে। সেনাপতি মঙ্গলের তেজ ও রাহুর গাম্ভীর্যতায় সমরাস্ত্র, জাহাজ, ট্রাংক, গোলাবারুদের মজুত বৃদ্ধি পেতে পারে। দেশের প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকায় মানুষের মনে স্বস্তি আসবে। তৈরি পোশাক, চিংড়ি, পাট, চামড়া, সিমেন্ট, ওষুধসহ রপ্তানি বাণিজ্যে মনোনিবেশ করবেন বিনিয়োগকারীরা। দেশে-বিদেশে আমদানিনির্ভর পণ্য, কয়লা, জ্বালানি তেল, লৌহ, বিদ্যুৎ, শিশুখাদ্য, স্বর্ণ, সার, ইলেকট্রনিক্স সামগ্রী, যানবাহন, মেশিনারিজসহ প্রায় সিংহভাগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম বাড়তে পারে। বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলো এগিয়ে আসবে। কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেশের সংকটে বা পুনর্গঠনের কাজে সবার সহযোগিতার বিষয়টি বছরজুড়ে আলোচিত হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনায় অগ্রগতি দেখা যাবে। কৃষি খাতে সরকার ও জনগণের মন আকৃষ্ট হবে। দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির চাহিদা অনেকাংশেই পূরণ হবে। প্রাণদায়ী ওষুধে ভেজাল, খাদ্যদ্রব্যে বিষাক্ত কেমিক্যাল ও প্রাণঘাতী জীবাণুর মিশ্রণ, জাল নোট বাণিজ্য, মাদকদ্রব্যের কারবার দূর করতে সরকার কঠোর ভূমিকায় থাকবে। ফলে কমবে অপকর্ম। আশ্রয়প্রাপ্ত রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে বিশ্বমণ্ডলে দেশনেতারা সোচ্চার থাকলেও এটির পূর্ণ সমাধান হয়তো সহসাই মিলবে না। মিছিল, মিটিং, আন্দোলন, অবরোধ দেশের ব্যবসাবাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলে, তাই সরকার এসব বিষয়ে সজাগ দৃষ্টি রাখবে বলে প্রত্যাশা করা যায়। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গোটা বিশ্বের কূটনৈতিক তৎপরতা দেখা দিতে পারে। সরকার পরিবর্তনে নতুন দিগন্ত উন্মোচিত হবে ও নতুন ইতিহাস তৈরি হতে পারে। দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির মধ্যকার অন্তর্দ্বন্দ্ব কমবে, ঐক্য বাড়বে। জামায়াতি ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দল মানুষের মন জয়ের জন্য নানামুখী উদ্যোগ ও কাজ করে যাবে। এনসিপিসহ কয়েকটি দল মজবুত ভিত গড়তে সচেষ্ট থাকবে। পতিত আওয়ামী লীগের নানা অপকর্ম ঘিরে আলোচনা-সমালোচনা দেখা যাবে। জাতীয় পার্টিও নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকবে। কয়েকটি দল নতুন করে নড়েচড়ে বসবে এবং দল পুনর্গঠনের প্রচেষ্টা চালাবে। এতদসত্ত্বেও দেবগুরু বৃহস্পতিসহ প্রশান্তির দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে দেশের সরকার মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। সবার ইতিবাচক পদক্ষেপে বাংলাদেশ নতুনরূপে সাজবে। সামনের বছরটি হতে যাচ্ছে ব্যবসা-বাণিজ্য প্রসারের বছর।

 

আন্তর্জাতিক

আশার কথা, দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ বাধার আশঙ্কা নেই। রাজনৈতিক পদ পরিবর্তন দেখা যাবে পর্তুগাল, ঘানা, মিয়ানমার, থাইল্যান্ড, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, জিম্বাবুয়ে, ফিলিপাইন প্রভৃতি রাষ্ট্রে। কয়েকটি দেশে অর্থ ও খাদ্য সংকটের তীব্রতা বাড়তে পারে। জ্বালানি তেল, স্বর্ণ, প্লাটিনাম, ইউরেনিয়াম, লিথিয়ামসহ মূল্যবান খনিজদ্রব্য ও মারণঘাতক কেমিক্যাল বাণিজ্য বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে

নতুন বছর ২০২৬। ত্রয়োদশী তিথি, রোহিনী নক্ষত্র, শুভযোগ নিয়ে যাত্রারম্ভ। ভাস্করদেব রবি শাসক, বৃহস্পতি ধর্ম, শুক্রাচার্য হবেন শান্তির প্রতীক। সারা বছরের গ্রহাবস্থান বিশ্লেষণে নিরঙ্কুশ বিজয়, বহুমুখী গুণ ও বিদ্যার অভূতপূর্ব সমন্বয় দেখা যাবে। বেশ কয়েকটি দেশে দেশ নায়কের পরিবর্তন, ধর্ম-অধর্মের যুদ্ধ ও প্রশান্তির পতাকা উড্ডয়নের ঘটনা ঘটবে। তবে প্রতিহিংসা, ক্ষমতার দম্ভ ঠেকাতে কূটনৈতিক তৎপরতা ও সমন্বয়ের উদ্যোগ থাকবে। আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, ইরান, পাকিস্তান, আফগানিস্তান, উত্তর কোরিয়া, চীন, মিয়ানমার, ভারত প্রভৃতি রাষ্ট্রের নীতি আদর্শের পরিবর্তন ঘটার আশঙ্কা রয়েছে। বিশ্বের সিংহভাগ দেশের আর্থিক প্রবৃদ্ধি কমে যেতে পারে। সীমান্ত সংক্রান্ত বিরোধসহ দখলদারি মনভাবের কারণে বেশ কয়েকটি দেশে মিসাইল, বিমান হামলা-প্রতিহামলার সঙ্গে পরমাণু শক্তি অপব্যবহারের হুমকি শোনা যাবে। মনে হবে তৃতীয় বিশ্বযুদ্ধ বুঝি দরজায় কড়া নাড়ছে। তবে আশার কথা, দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধ বাধার আশঙ্কা নেই। রাজনৈতিক পদ পরিবর্তন দেখা যাবে পর্তুগাল, ঘানা, মিয়ানমার, থাইল্যান্ড, কলম্বিয়া, দক্ষিণ কোরিয়া, জিম্বাবুয়ে, ফিলিপাইন প্রভৃতি রাষ্ট্রে। কয়েকটি দেশে অর্থ ও খাদ্য সংকটের তীব্রতা বাড়তে পারে। জ্বালানি তেল, স্বর্ণ, প্লাটিনাম, ইউরেনিয়াম, লিথিয়ামসহ মূল্যবান খনিজদ্রব্য ও মারণঘাতক কেমিক্যাল বাণিজ্য বিশ্ববাজারে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকে বিশ্বমোড়ল রাষ্ট্রগুলো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। দেবগুরু বৃহস্পতি ও বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে প্রাণদায়ী ওষুধ আবিষ্কার, বৈজ্ঞানিক ও মহাকাশ গবেষণা, তথ্যপ্রযুক্তি, লেজার রশ্মির মাধ্যমে ইন্টারনেট পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ স্যাটেলাইট স্থাপন, কৃত্রিম বৃষ্টিপাত, শিক্ষা ও সংস্কৃতিতে অগ্রগতি হবে। বিশ্ববাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আর্থিক সংকট, বিশ্ববাজারে ডলার সংকট মোকাবিলায় সবাই প্রস্তুত হবে। চীন, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ইরান, সুদান, ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর কয়েকটি দেশের ভিসানীতিসহ বাণিজ্যিক সামরিক নিষেধাজ্ঞা দেখা যেতে পারে। রাশিয়া-ইউক্রেনের মধ্যে ছায়াযুদ্ধ অব্যাহত থাকতে পারে। ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরান, কুয়েত, তুর্কি, সুদান, সোমালিয়াসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে রাজনৈতিক অস্থিরতাসহ হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে। ডলারের বিপরীতে নতুন মুদ্রা চালুর প্রচেষ্টা দেখা যাবে। চীন বিষয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া, তাইওয়ান, পাকিস্তান, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, মিয়ানমার, তুরস্ক প্রভৃতি রাষ্ট্র সজাগ দৃষ্টি রাখবে। রপ্তানি বাণিজ্য বহুলাংশে বৃদ্ধি পাওয়ায় রিজার্ভমানি ফুলে ফেঁপে উঠবে। বিভিন্ন দেশে স্থলসীমান্ত ও সমুদ্রসীমা চুক্তি হবে। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে পরমাণু, হাইড্রোজেন এমনকি নতুন নতুন মারণাস্ত্রের ভান্ডার বৃদ্ধির প্রতিযোগিতা দেখা যাবে। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নরওয়ে, সুইডেন, সিঙ্গাপুর, ডেনমার্ক নিজস্ব গতিতে এগিয়ে চলবে। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, দুবাই, শ্রীলঙ্কা, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশির ভাগ দেশে বড় ধরনের পরিবর্তন আসবে না।

 

১২ রাশির নতুন বছর

মেষ রাশি : (২১ মার্চ-২০ এপ্রিল)শুভ সংখ্যা- ৯

শুভ তাং- ৯, ১৮ ও ২৭। শুভ রং- লাল, বেগুনি, গোলাপি। শুভবার- মঙ্গল, বুধ, বৃহস্পতিবার। শুভ রত্ন- পিতম্বরী, নীলা, রক্তপ্রবাল। শুভ ধাতু- তামা, দস্তা। শুভ মূল- অনন্ত মূল ও শ্বেত বেড়েলার মূল।

মেষ রাশি : (২১ মার্চ-২০ এপ্রিল)

সর্বদাই স্পষ্টবক্তা, রাগী, জেদি, সুঠামদেহী, রক্তবর্ণ চক্ষু, সেনাপতি সুলভ তেজস্বী, অগ্রগামী ও পুরুষরাশি। ২০২৬ সালটি সুখ, শান্তি, প্রতিষ্ঠা ও গর্বের বছর হিসেবে গণ্য হবে। কর্ম, ব্যবসা, অর্থ, সুনাম প্রতিযোগিতায় জয়ী হবেন আপনি। কর্ম ও ব্যবসা-বাণিজ্যর উদ্দেশ্যে বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে। কম্পিউটার, মেশিনারিজ, মসলা, কেমিক্যাল, মৎস্য, মাংস ও ধাতব দ্রব্যের ব্যবসায় অধিক লাভবান হবেন। বাণিজ্য, শিল্প, বিদেশ, স্বাস্থ্য ও তথ্যমন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মেও সফল হবেন। শিক্ষার্থীদের শ্রম-মেধা প্রযুক্তি কৌশলের বলে বিজয়ী হতে হবে। সন্তানদের শিক্ষা স্বাস্থ্য বিবাহ নিয়ে দুশ্চিন্তা কাটবে। পিতা-মাতার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। বিবাহযোগ্যদের বিবাহোত্তর ভাগ্য শুভ। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির পথ খুলবে। দাম্পত্য জীবন বেশ সুখেই কাটবে। নতুন প্রেম, বন্ধুত্বে বেশি সতর্ক থাকবেন। শ্রমিক-কর্মচারী, আশ্রিত-প্রতিপালিত ব্যক্তির পূর্ণ সহযোগিতা পাবেন। শত্রু-বিরোধী পক্ষরা পরাস্ত হবে। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে আসবে। ধৈর্য, সাহস, মনবল বৃদ্ধি পাওয়ায় ভবিষ্যৎ মজবুত হবে। প্রাপ্তি এবং প্রত্যাশার প্রকৃত মিলন ঘটবে।

 

বৃষ রাশি : (২১ এপ্রিল-২০ মে)শুভ সংখ্যা- ৬

শুভ তাং- ৬, ১৫ ও ২৪। শুভ রং- সাদা, ঘিয়ে, কমলা। শুভ বার- শুক্র, শনি, বুধবার। শুভ রত্ন- হীরা, ওপ্যাল, পান্না। শুভ ধাতু- প্লাটিনাম, স্বর্ণ। শুভ মূল- রামবাসক ও বৃদ্ধদারকের মূল।

বৃষ রাশি : (২১ এপ্রিল-২০ মে)

সিংহভাগ ক্ষেত্রে উদ্যোগী, উৎসাহী, একনিষ্ঠ, আবেগপ্রবণ, সুখ, শান্তির পূজারি ও শিল্পী সুলভ মনোভাবাপন্ন হয়ে থাকেন। ২০২৬ সালটি ভাগ্যলক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির বছর হিসেবে গণ্য হবে। বেকারদের মুখে সুখের হাসি ফুটবে। ব্যবসায়ীদের নিত্যনতুন সুযোগ পাবেন, এটা কাজে লাগাতে হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন দুটোই শুভ। হারানো ধন সম্পদ-সম্পত্তি পুনরুদ্ধার হবে। সন্তানের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্যবিষয়ে মিশ্রফল দেখা যাবে। জীবনসাথী, শ্বশুরালয় থেকে নানাভাবে সহযোগিতাপ্রাপ্ত হবেন। গান-বাজনা, আঁকা-লেখা, অভিনয়, আবৃত্তি, সোশ্যাল মিডিয়ার কর্ম, প্রসাধনী সামগ্রী, খেলনা, বাদ্যযন্ত্র, স্বর্ণালংকার, রং ও নারী বস্ত্রের ব্যবসায় দারুণ লাভবান হবেন। বিপরীতে শিল্প, শিক্ষা, পরিবেশ, যোগাযোগ, গণপূর্ত মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মে সফলতা রয়েছে। পরিশ্রমী, কৌশলী, সঞ্চয়ী হলে ভবিষ্যৎ নির্ধারণ অনেকাংশে সহজ হবে। সময়মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হওয়ায় দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা, পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। স্বাস্থ্যগত ব্যাপারে দীর্ঘদিনের ক্রমিক ব্যাধিপীড়া থেকে অনেকাংশে মুক্তি পাবেন। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।

 

মিথুন রাশি : (২১ মে-২০ জুন) শুভ সংখ্যা- ৫

শুভ তাং- ৫, ১৪ ও ২৩। শুভ রং- সবুজ, সোনালি, মেরুন। শুভ বার- বুধ, শুক্র ও মঙ্গলবার। শুভ রত্ন- পান্না, রুবী। শুভ ধাতু- স্বর্ণ, তামা। শুভ মূল- বৃদ্ধদারক ও বিল্বমূল।

মিথুন রাশি : (২১ মে-২০ জুন)

সর্বদাই মিষ্টভাসী, কৌশলী, শাস্ত্রানুরাগী, অধ্যবসায়ী, পরোপকারী, সঞ্জয়ী ও বুদ্ধিতে বৃহস্পতি তুল্য হয়ে থাকেন। ২০২৬ সালটি মিথুন রাশির জাতব্যক্তিদের জন্য বুদ্ধি, সঞ্চয় ঋণমুক্তি ও সখ্যের জন্য রেকর্ড হয়ে থাকবে। ভাই-বোন, আত্মীয়-পরিজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কর্ম ও ব্যবসা বাণিজ্যে উন্নয়ন হবে। বাড়ি, গাড়ি, ভূ-সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। ওষুধপত্র, চিকিৎসার সরঞ্জাম, ব্যাংক, বীমা, প্রকাশনা, গুরুগিরি, শিক্ষকতা ও আমদানি-রপ্তানি বাণিজ্যে অধিক লাভবান হবেন। স্বাস্থ্য, শিক্ষা, আইন, অর্থ ও ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা স্বর্ণোজ্জ্বল বছর উপহার পাবেন। শিক্ষার্থীদের মুখে হাসির ঝলক ফুটবে। রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার প্রাপ্তির সম্ভাবনা প্রবল। আপনার স্বাস্থ্য সচেতনতা আবশ্যক। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার মুখে হাসি ফুটবে। সন্তানের শুভ বিয়ে যোগ রয়েছে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। প্রেম, বন্ধুত্ব, ভ্রমণ, বিনোদন শুভ। শত্রুরা অতীত ভুলে বন্ধুত্বের জন্য হাত বাড়াবে। বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্ম-আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজে মন আকৃষ্ট হবে। বছরটি আপনার জন্য সৌভাগ্যের।

 

কর্কট রাশি : (২১ জুন-২০ জুলাই)শুভ সংখ্যা- ২

শুভ তাং- ২, ১১, ২০ ও ২৯। শুভ রং- সাদা, হলুদ, গৈরিক। শুভ বার- সোম, মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রত্ন- মুক্তা, পোখরাজ। শুভ ধাতু- রুপা, স্বর্ণ। শুভ মূল- ক্ষিরিকা ও বামুনহাটির মূল।

কর্কট রাশি : (২১ জুন-২০ জুলাই)

স্নেহ, মায়া, উদার পরোপকারী, ভ্রমণ বিলাসপ্রিয়, পরিবর্তনশীল ও পরিচ্ছন্নতার ছাপ বিদ্যমান। ২০২৬ সালটিতে আপনার সব দুর্ভাগ্য দূর হবে। কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য রেকর্ড হয়ে থাকবে বছরটি। লাইফস্টাইল বদলাতে আরম্ভ করবে। দুশ্চিন্তা, মনঃকষ্ট, অর্থকষ্ট কেটে যাবে। বেকার যুবক-যুবতীরা কর্মের সন্ধান পাবে। নতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন হবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। ভাগ্যের গ্রাফ তুঙ্গে উঠবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। ইমারত দ্রব্য, ক্রোকারিজ সামগ্রী, লৌহ, ইলেকট্রিক দ্রব্যাদি, কাঠ, কাগজ ও স্টেশনারি দ্রব্যাদির ব্যবসায় অধিক লাভবান হবেন। স্বরাষ্ট্র, গৃহ-গণপূর্ত, জ্বালানি, ভূমি ও বিদেশ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মে সফলতা বেশি হবে। স্বাস্থ্য সচেতনতা আবশ্যক। শ্রমিক-কর্মচারীসহ সহকর্মী, ব্যবসায়িক অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আপনার ব্যাংক ব্যালান্স বাড়বে। ঋণের বোঝা কমবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। আপনার সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা।

 

সিংহ রাশি : (২১ জুলাই- ২১ আগস্ট)শুভ সংখ্যা- ১

শুভ তাং- ১, ১০, ১৯ ও ২৮। শুভ রং- লাল, সোনালি, গোলাপি। শুভবার- রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। শুভ রত্ন- চুনি, রক্তপ্রবাল। শুভ ধাতু- তামা। শুভ মূল- বিল্ব ও অনন্ত মূল।

সিংহ রাশি : (২১ জুলাই- ২১ আগস্ট)

এ রাশি অনেকাংশে পরাক্রমী, একরোখা, প্রবল ইচ্ছাশক্তি, কষ্টসহিষ্ণু হৃদয়ে সাধুভাব ও মন উচ্চাভিলাষে পূর্ণ। ২০২৬ সালে শ্রম, প্রযুক্তি কৌশল ও সঞ্চয়ী মনোভাবাপন্নতাই হবে আপনার সফলতার চাবি। নিজ কাজে সফলতা পাবেন। কর্ম, অর্থ, সুনাম প্রতিষ্ঠা হবে। ব্যবসায়িক দুশ্চিন্তা লাঘবের জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। নতুন গৃহবাড়ি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণের সম্ভাবনা। শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। পিতা-মাতার সহযোগিতা পাবেন। রবি শস্য, শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, মিল, কলকারখানা, যানবাহন ও বস্ত্রালংকারাদির ব্যবসায় অধিক সফল হবেন। খাদ্য, পাঠ, বস্ত্র, পরিবেশ, যোগাযোগ ও প্রশাসন বিভাগে কর্মরতদের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত ভিড়, মিছিল, মিটিং বর্জন করুন। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। জীবনসঙ্গী ও কর্ম-ব্যবসায় নিযুক্ত হয়ে সহযোগিতা করতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন্য বছরটি স্মরণীয় হয়ে থাকবে। গৃহবাড়িতে একাধিকবার মাঙ্গলিক অনুষ্ঠান হবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। প্রাপ্তির খাতা পূর্ণ হয়ে উঠবে।

 

কন্যা রাশি : (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর)শুভ সংখ্যা- ৫

শুভ তাং- ৫, ১৪ ও ২৩। শুভ রং- সবুজ, আকাশি, সোনালি। শুভ বার- বুধ, শুক্র ও বৃহস্পতিবার। শুভ রত্ন- পান্না, পোখরাজ। শুভ ধাতু- স্বর্ণ। শুভ মূল- বৃদ্ধদারক ও বামুনহাটির মূল।

কন্যা রাশি : (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর)

সর্বদাই বিনয়ী, আকর্ষণীয়, সৎগুণের অধিকারী, ধীরস্থির প্রকৃতির ও বুদ্ধিনৈপুণ্যতার ছাপ বিদ্যমান। ২০২৬ সালটি কন্যা রাশির জাতব্যক্তিদের জন্য প্রাপ্তি, প্রত্যাশা, স্বপ্নপূরণ ও অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। একই সঙ্গে সুনাম প্রতিষ্ঠা হবে। ধর্ম ও সৃজনশীল কাজে নিযুক্ত থাকায় জনপ্রিয়তার গ্রাফ তুঙ্গে উঠবে। কর্ম প্রত্যাশীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে। ব্যবসা-বাণিজ্যে প্রচুর লাভবান হবেন। নতুন ব্যবসা চালু হবে। সন্তানের ক্যারিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য ও বিবাহ সংক্রান্ত ব্যাপারগুলো শুভ হবে। এ বছর জন্মগ্রহণ করা আপনার শিশুটি জগৎখ্যাতি পাবে। লেখক, গবেষক, চিকিৎসক, অর্থনীতিবিদ, ওষুধপত্র, কেমিক্যালসহ বুদ্ধিদীপ্ত কর্ম ব্যবসায় অধিক লাভবান হবেন। শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, বাণিজ্য, প্রযুক্তিনির্ভর কর্মে সফল হবেন। অত্যাবশ্যকীয় বিবাহে বাধা এলেও দুশ্চিন্তা করবেন না, ভাগ্য খুলে যাবে এমন বিয়ে যোগ রয়েছে। জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। নতুন প্রেম, বন্ধুত্ব সুদূর প্রসারী হবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা ভেস্তে যাবে। পুরাতন মামলা-মোকদ্দমায় জয়ী হবেন। নানাভাবে অর্থপ্রাপ্তি ঘটবে আপনার। সতর্ক থাকলে সব বাধা পেরিয়ে আপনি নানাভাবে সাফল্যের দেখা পাবেন।

 

তুলা রাশি : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) শুভ সংখ্যা-৬

শুভ তাং- ৬, ১৫ ও ২৪। শুভ রং- সাদা, সবুজ, আকাশি। শুভ বার- শুক্র, মঙ্গল ও বুধবার। শুভ রত্ন- হীরা, রক্তপ্রবাল। শুভ ধাতু- প্লাটিনাম, তামা। শুভ মূল- রামবাসক ও অনন্ত মূল।

তুলা রাশি : (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সর্বদাই স্পষ্টবাদী, বুদ্ধিমান, ধার্মিক, অতিথিপরায়ণ, সংগীতজ্ঞ, স্বচ্ছ ব্যক্তিত্বসম্পন্ন, কল্পনাপ্রবণ ও প্রেম-রোমান্সে পূর্ণ মানুষ। ২০২৬ সালটিতে ভাগ্য এবং কর্মের সমন্বয় সাধিত হবে। প্রত্যাশা পূরণ সঞ্চয় ও ঋণ মুক্তির পথ খুলবে। বেকারদের মুখে হাসির ঝলক ফুটবে। কর্ম ব্যবসায় উন্নতি হবে। সুর, সংগীত, আধ্যাত্মিকতায় আপনার মন শান্ত হবে। কসমেটিকস, জুয়েলারি, স্টেশনারি, পুস্তক, ইলেকট্রনিক্স সামগ্রী, তরলদ্রব্য ও যানবাহনের ব্যবসায় অধিক লাভবান হবেন। বিদেশ, শিক্ষা, শিল্প, ধর্ম, নৌ, বিমান ও খনিজ মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মে সফল হবেন। বিবাহ যোগ্যদের বিবাহকার্য সম্পন্ন হবে। প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে। দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। পরিবারে নতুন মুখের আগমন ঘটবে। পিতা-মাতার সঙ্গে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করা শ্রেয় হবে। যোগ্যকর্ম, শ্রম ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা রয়েছে। শ্রমিক, কর্মচারী, সহযোগী, অংশীদারদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা শ্রেয় হবে। ভাই-বোনদের সঙ্গে সম্প্রীতি বাড়বে। এমনকি তাদের সহযোগিতা স্বপ্ন পূরণের হাতিয়ার হবে। লৌকিকতায় ব্যয় বাড়লেও উপহার, উপঢৌকনাদি প্রাপ্ত হবেন। সামাজিক জনপ্রিয়তা বাড়বে। যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। গৃহবাড়ি, ভূমি, সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বন করতে হবে।

 

বৃশ্চিক রাশি : (২৩ অক্টোবর-২১ নভেম্বর) শুভ সংখ্যা- ৯

শুভ তাং- ৯, ১৮ ও ২৭। শুভ রং- লাল, মেরুন, গোলাপি। শুভ বার- মঙ্গল, রবি ও বুধবার। শুভ রত্ন- রক্তপ্রবাল, চুনি। শুভ ধাতু- তামা, সোনা। শুভ মূল- অনন্ত ও বিল্ব মূল।

বৃশ্চিক রাশি : (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আপনি যথেষ্ট সৎ, উদার, হাস্যরসে পটু, বলিষ্ঠ কণ্ঠস্বর, বিজ্ঞ, পরিশ্রমী ও প্রচুর প্রাণশক্তি সম্পন্ন। ধৈর্য, সাহস, মনোবল, জনবল পূর্ণ রাজকীয় বহর উপহার পাবেন। কর্মের সুনাম, পদোন্নতিসহ উচ্চস্থানে বদলির পথ সুগম করবে। ব্যবসা, বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। কলকারখানার উৎপাদন বাড়বে। শ্রমিক, কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। বিদেশ গমনেচ্ছুদের মুখে হাসির ঝলক ফুটবে। রবি শস্য, জ্বালানি, ভোজ্য তেল, ফার্নিচার, চামড়াজাতদ্রব্য, ইমারতদ্রব্য ও সার, বীজের ব্যবসায় অধিক লাভবান হবেন। কৃষি, খাদ্য, ভূমি, জ্বালানি, স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মে নিযুক্তরা স্বপ্ন পূরণ করতে সক্ষম হবেন। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার এমনকি উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন পূরণ হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা দূর হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। তাদের সহযোগিতা আর আপনার উপার্জন বাড়বে। দাম্পত্য সুখ শান্তি, ঐক্য প্রতিষ্ঠা পাবে। জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিন। ভাই-বোন, আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্প্রীতি বাড়বে। শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড় বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে। বিবাহযোগ্যদের বিবাহকার্য সম্পন্ন হবে এমনকি বিবাহোত্তর ভাগ্য উন্নতি হবে।

 

ধনু রাশি : (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) শুভ সংখ্যা- ৩

শুভ তাং- ৩, ১২, ২১ ও ৩০। শুভ রং- সোনালি, বেগুনি, আকাশি। শুভ বার- বৃহস্পতি, শুক্র ও সোমবার। শুভ রত্ন- পোখরাজ, ক্যাটসআই। শুভ ধাতু- সোনা। শুভ মূল- বামুনহাটি ও অশ্বগন্ধার মূল।

ধনু রাশি : (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

যথেষ্ট ধার্মিক, কর্মঠ, ধৈর্যশীল, নেতৃত্ব, কর্তৃত্ব শ্রেষ্ঠত্বের ঝোঁক বিদ্যমান। ২০২৬ সালটিতে উন্নতি, প্রাপ্তি, বিজয়ী ও ধার্মিকতার জন্য রেকর্ড হয়ে থাকবে। ভ্রাতা-ভগ্নি, উত্তরাধিকার ও জীবন সঙ্গী সবার পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। শ্রমিক-কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। বই-পুস্তক, হোটেল, বাড়ি ভাড়া, আইন পেশা, শিশুখাদ্য, ব্যাংক, বীমাসহ অর্থলগ্নি ব্যবসায় অধিক সফলতা অর্জন করবেন। ধর্ম, স্বাস্থ্য, শিক্ষা, অর্থ, মন্ত্রণালয়সহ রাজনৈতিক জীবনের জড়িতদের প্রত্যাশা পূরণ হবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ খুলবে। বিবাহোত্তর ভাগ্য উন্নতি হবে। বেকারদের কর্মপ্রাপ্তি ব্যবসায়ীদের ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের যোগ প্রবল। শিক্ষার্থীদের জন্য বছরটি স্মরণীয় হবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মের সন্ধান পাবে। প্রেমীযুগলের জন্য বছরটি স্মরণীয় বরণীয় ও রেকর্ড সৃষ্টি করবে। গৃহবাড়িতে একাধিকবার মাঙ্গলিক অনুষ্ঠান হবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। ধার-কর্জ দেওয়া থেকে বিরত থাকুন। আপনার সাফল্য দেখে শত্রুরা পিছু হটতে বাধ্য হবে। পুরোনো মামলায় জয়ী হবে। নানাভাবে অর্থপ্রাপ্তি ঘটবে। পরিবারের সদস্যরা আপনার বিভিন্ন অর্জনে সহযোগী হবে।

 

মকর রাশি : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারিশুভ সংখ্যা- ৮

শুভ তাং- ৮, ১৭ ও ২৬। শুভ রং- নীল, বেগুনি, আকাশি। শুভ বার- শনি, সোম ও শুক্রবার। শুভ রত্ন- ইন্দ্রনীলা, গোমেদ। শুভ ধাতু- ইস্পাত, সিসা। শুভ মূল- শ্বেতবেড়েলা ও শ্বেতচন্দনের মূল।

মকর রাশি : (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

আপনি গম্ভীর প্রকৃতির, রহস্যময়ী, শত্রুজয়ী, রাজপ্রিয়, উচ্চাভিলাসী, গুণবান, ন্যায়নীতি পরায়ণ। ২০২৬ সালটি সুখৈশ্বর্য, জনপ্রিয়তা, পুরস্কার ও নিখাঁদ স্বর্ণের খাঁটি মানুষরূপে গড়ে তুলবে। গৃহবাড়ি, ভূমি, সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। সময়মতো ব্যাংক ঋণসহ আত্মীয়-স্বজনেরও সহযোগিতা পাবেন। কর্মের সুনাম, বাড়বে। কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের স্বপ্ন বাস্তবায়িত হবে। অচল ব্যবসা সচল হয়ে উঠবে। শিল্প, কলকারখানা ও যানবাহনের খুচরা যন্ত্রাংশ, মসলা, বীজ, সার, খনিজদ্রব্য, কয়লা, পশুখাদ্য ও বস্ত্রালংকারাদীর ব্যবসায় অধিক লাভবান হবেন। শিল্প, বস্ত্র, কৃষি, খনিজ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্টদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও যোগ্যকর্মের স্বপ্ন পূরণ হবে। বিদেশ গমনেচ্ছুদের মনে আশার আলো জ্বলবে। সন্তানদের ক্যারিয়ার, অধ্যয়ন ও স্বাস্থ্য ভালোর দিকে যাবে। পিতা-মাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা কেটে যাবে। পিতা-মাতার সম্পদ সম্পত্তি লাভ হবে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন এ বছর বিবাহের সানাই বাজবে। প্রেমীযুগল ইতিহাস রচনা করবে। মামলা, মোকদ্দমা ও কেসের রায় আপনার অনুকূলে আসবে। ভ্রমণকালীন সতর্কতা বজায় রাখুন। গত এক যুগের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি এ বছর লাভ করবেন।

 

কুম্ভ রাশি : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) শুভ সংখ্যা- ৮

শুভ তাং- ৮, ১৭ ও ২৬। শুভ রং- নীল, সবুজ, সাদা। শুভ বার- শনি, বুধ ও শুক্রবার। শুভ রত্ন- পিতম্বরী নীলা, পান্না। শুভ ধাতু- ইস্পাত, স্বর্ণ। শুভ মূল- শ্বেতবেড়েলা ও বৃদ্ধদারকের মূল।

কুম্ভ রাশি : (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আপনি যথেষ্ট দায়িত্ববান, কর্মদক্ষ, ক্ষমাশীল, আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, পরোপকারী সত্ত্বেও কখনো কখনো মন খামখেয়ালিতে পূর্ণ। ২০২৬ সালটি চাওয়া-পাওয়ার পূর্ণতাসহ সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বেকারদের কর্মপ্রাপ্তির আশা প্রায় সিংহভাগ পূরণ হবে। ব্যবসা-বাণিজ্যের বহুল উন্নতির যোগ বিদ্যমান। সহকর্মী ও অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। কাঠ, কয়লা, খনিজ, জ্বালানি তেল, ইলেকট্রনিক্স সামগ্রী, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও ইমারতদ্রব্য ব্যবসায় অধিক লাভবান হবেন। জ্বালানি, বিদ্যুৎ, ভূমি, খনিজ, অর্থ ও আইন মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মে সফলতা রয়েছে। শিক্ষার্থীদের শ্রম, প্রযুক্তি কৌশল, অধ্যবসায়ের বলে ফসল ঘরে তুলতে হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। কন্যাদায়গ্রস্ত পিতা-মাতার মুখে হাসির ঝলক ফুটবে। বিবাহযোগ্যদের বিবাহ প্রেমীযুগলের প্রেমের স্বীকৃতি মিলবে। নিঃসন্তান দম্পতির জন্য সুবর্ণ সুযোগ থাকবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে সহযোগিতা পাবেন। পিতা-মাতার স্বাস্থ্য ভালো থাকবে। যোগ্য কর্ম, উচ্চশিক্ষা ও ধর্মীয় যাত্রায় বিদেশ গমনের সম্ভাবনা। ধার, ঋণ থেকে দূরে থাকুন। মামলা মোকদ্দমায় জয়লাভ করবেন। আপনার ভাগ্য গণনায় বলা যায়, এ বছর পুকুর ভরা মাছ, গোলাভরা ধানসহ শূন্য পকেট পূর্ণ করতে সক্ষম হবেন আপনি।

 

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)শুভ সংখ্যা-৩

শুভ তারিখ- ৩, ১২, ২১, ৩০। শুভ রং- হলুদ, ফিরোজা, ঘিয়ে। শুভবার- বৃহস্পতি, শুক্র, বুধবার। শুভরত্ন-পোখরাজ, মুক্তা। শুভ ধাতু- সোনা, রুপা। শুভমূল- বামনহাটি ও ক্ষিরিকা মূল।

মীন রাশি : (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

আপনি দয়ালু, ধৈর্যশীল, বিনয়ী, বিশ্বাসী, শ্রদ্ধাভক্তি পূর্ণ মন, প্রেম, ভালোবাসার মূর্তিমান প্রতীক ও সেবাপরায়ণ। ২০২৬ সালটি মীন রাশির জাতব্যক্তিদের জন্য ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। নিত্যনতুন পরিকল্পনা বাস্তবায়িত হবে। বাড়ি, গাড়ি, ভূ-সম্পত্তি লাভের স্বপ্ন বাস্তবায়িত হবে। কর্ম, অর্থ, সুনাম প্রতিষ্ঠার গ্রাফ চাঙা হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষকতা, বই, ধর্মীয় দ্রব্যাদি, ছাপার সরঞ্জাম, রাজনীতি, আমদানি-রপ্তানি বাণিজ্যে অধিক লাভবান হবেন। ধর্ম, শিক্ষা, আইন, বিদেশ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মে সফল হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সম্ভাবনা। জীবন সঙ্গীর কর্ম প্রাপ্তির বাসনা পূরণ হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবেন। উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের সম্ভাবনা। সন্তানদের সফলতায় বংশের মুখ উজ্জ্বল করবে। সহকর্মী, অংশীদার, শ্রমিক, কর্মচারীদের সহযোগিতা জীবনের ভিত মজবুত করবে। শত্রু ও বিরোধী পক্ষের সব পরিকল্পনা নস্যাৎ করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। মন সুর, সংগীত, ধর্ম, আধ্যাত্মিকতা ও সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। পরিশ্রমী মিতব্যয়ী সঞ্চয়ী হলে মজবুত জীবন গড়তে সক্ষম হবেন।

এই বিভাগের আরও খবর
পালটে গেছে পৃথিবীর জলবায়ু
পালটে গেছে পৃথিবীর জলবায়ু
যেভাবে বিদ্রোহের আগুন ইরানে
যেভাবে বিদ্রোহের আগুন ইরানে
কী হচ্ছে ভেনেজুয়েলায়
কী হচ্ছে ভেনেজুয়েলায়
২০২৫ সালের বিস্ময়কর যত আবিষ্কার
২০২৫ সালের বিস্ময়কর যত আবিষ্কার
ফিরে দেখা ২০২৫
ফিরে দেখা ২০২৫
নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায় যেসব নেতা
নির্বাসন থেকে রাষ্ট্রক্ষমতায় যেসব নেতা
ঐতিহাসিক ও মহাকাব্যিক শহরগুলো...
ঐতিহাসিক ও মহাকাব্যিক শহরগুলো...
অবিশ্বাস্য যেসব সামরিক প্রযুক্তি...
অবিশ্বাস্য যেসব সামরিক প্রযুক্তি...
যাযাবর জাতির বিচিত্র জীবন
যাযাবর জাতির বিচিত্র জীবন
ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প
ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প
ভূমিকম্পের ভয়াবহ ইতিহাস
ভূমিকম্পের ভয়াবহ ইতিহাস
ভূমিকম্প কাহিনি
ভূমিকম্প কাহিনি
সর্বশেষ খবর
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ
অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

১ সেকেন্ড আগে | নগর জীবন

কুয়াকাটায় এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী আয়োজন
কুয়াকাটায় এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ব্যতিক্রমী আয়োজন

৫০ সেকেন্ড আগে | বসুন্ধরা শুভসংঘ

সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস
সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস

১৬ মিনিট আগে | নগর জীবন

প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রশান্ত মহাসাগরে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

২১ মিনিট আগে | নগর জীবন

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

২৪ মিনিট আগে | নগর জীবন

দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

৩৮ মিনিট আগে | দেশগ্রাম

এক দিন পরই ভোটযুদ্ধ
এক দিন পরই ভোটযুদ্ধ

৫০ মিনিট আগে | ভোটের হাওয়া

নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান
নির্বাচনী পরিবেশ খুবই ইতিবাচক : ইইউ পর্যবেক্ষক প্রধান

৫১ মিনিট আগে | ভোটের হাওয়া

১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ
১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জনসভা, মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ

১ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা
ঢাকার তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১ ঘণ্টা আগে | নগর জীবন

বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা

১ ঘণ্টা আগে | নগর জীবন

ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের
ইরানের জলসীমা থেকে মার্কিন জাহাজগুলোকে দূরে থাকার নির্দেশনা যুক্তরাষ্ট্রের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১০ ফেব্রুয়ারি)

১ ঘণ্টা আগে | জাতীয়

বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে
বিদ্বেষহীন মন জান্নাতের পথ সুগম করে

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত
নির্বাচন অবাধ সুষ্ঠু ঐতিহাসিক করার অঙ্গীকার পুনর্ব্যক্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

প্রতিদিন সকালে ডিম খেলে মস্তিষ্কের অবস্থা কী হয় জানেন?
প্রতিদিন সকালে ডিম খেলে মস্তিষ্কের অবস্থা কী হয় জানেন?

১ ঘণ্টা আগে | জীবন ধারা

নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
নির্বাচন ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট

১ ঘণ্টা আগে | জাতীয়

গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে যা জানালো চীন
গোপনে পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রের অভিযোগে যা জানালো চীন

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার
শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আজকের নামাজের সময়সূচি, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ১০ ফেব্রুয়ারি ২০২৬

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ ঘণ্টা আগে | জাতীয়

ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ভয়
ভোটের মাঠে অবৈধ অস্ত্রের ভয়

২ ঘণ্টা আগে | জাতীয়

ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না: টুকু
ধর্মকে ব্যবহার করে রাজনীতি চলবে না: টুকু

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইনোভেশন আমাদের লাইফ লাইন: এনইউবি ভিসি
ইনোভেশন আমাদের লাইফ লাইন: এনইউবি ভিসি

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন
কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ধানের শীষে ভোটে দেশ বদলাবে: লুনা
ধানের শীষে ভোটে দেশ বদলাবে: লুনা

৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রেকর্ড দামে বিক্রি হলো এআই ডোমেইন
রেকর্ড দামে বিক্রি হলো এআই ডোমেইন

৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

৩৭ মিলিয়ন যাত্রীকে সেবা দিয়ে রেকর্ড সৌদিয়ার
৩৭ মিলিয়ন যাত্রীকে সেবা দিয়ে রেকর্ড সৌদিয়ার

৭ ঘণ্টা আগে | এভিয়েশন

রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার
রমজানে এক হাজার পণ্যে মূল্যহ্রাস করবে কাতার

৭ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সর্বাধিক পঠিত
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?
ভোট উপলক্ষে মোটরসাইকেল চলাচল বন্ধ কখন থেকে?

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত
দূরপাল্লার বাস চলাচলে নতুন সিদ্ধান্ত

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি
বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের শর্ত, যা বলল আইসিসি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান
বাংলাদেশকে ক্ষতিপূরণসহ তিন শর্ত মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের
ক্ষমতায় গেলে যথাসময়ে পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা তারেক রহমানের

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি
ভোটের দিন বাস চলবে কি না, জানাল মালিক সমিতি

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ
আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে এবার মুখ খুললেন সৌরভ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি
ভারতকে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজের দাবি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!
মধ্যপ্রাচ্যে সব মার্কিন ঘাঁটি ইরানি মিসাইল রেঞ্জে, ট্রাম্পের না ভেবে উপায় নাই!

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কোন দিকে হেফাজতের ভোটব্যাংক
কোন দিকে হেফাজতের ভোটব্যাংক

১০ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান
মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি সই, পাল্টা শুল্ক কমল ১৯ শতাংশ

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?
ট্রাম্পের হুমকির মুখে ৩৭ বছরের ঐতিহ্য ভাঙলেন খামেনি?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের
ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?
ইসরায়েলের কোথায় কোথায় হামলা চালাবে জানাল ইরান?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা
সিদ্ধান্ত বদল, ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন ভোটাররা

১৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি
৬১৫০ কোটি টাকার ক্ষতি ঠেকাতে বিসিবিকে বড় ছাড় দিতে চলেছে আইসিসি

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ
হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে প্রেরণ

২০ ঘণ্টা আগে | জাতীয়

মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…
মায়ের গোপন ছবি তুলে প্রেমিককে পাঠাতেন তরুণী, অতঃপর…

১৯ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী
‘জামায়াতের পক্ষে ‌ভোট চাইছেন’ শাকিব খান, সত্যিটা আসলে কী

১৮ ঘণ্টা আগে | শোবিজ

টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?
টালমাটাল ব্রিটিশ রাজনীতি: স্টারমারের বিদায় ঘণ্টা বাজছে, নেতৃত্বে শাবানা?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা
মঙ্গলবার থেকে ৪ দিন নির্বাচনী এলাকায় বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা

২১ ঘণ্টা আগে | জাতীয়

তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
তারেক রহমানকে সমর্থন জানিয়ে ঢাকা-১৭ থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ
ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব
আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং, বললেন প্রেস সচিব

১৮ ঘণ্টা আগে | জাতীয়

সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির
সিলেট-১ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিএনপির

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
ঢাকা-৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

১৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
বিএনপির বড় পরীক্ষা বেশির ভাগ আসনে
বিএনপির বড় পরীক্ষা বেশির ভাগ আসনে

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্বাচনি প্রচারের শেষ দিনেও হামলা সংঘর্ষ
নির্বাচনি প্রচারের শেষ দিনেও হামলা সংঘর্ষ

পেছনের পৃষ্ঠা

নির্বাচনের জন্য প্রস্তুত ইসি
নির্বাচনের জন্য প্রস্তুত ইসি

প্রথম পৃষ্ঠা

বিএনপি জোট ২০৮, জামায়াত জোটের সম্ভাব্য আসন ৪৬
বিএনপি জোট ২০৮, জামায়াত জোটের সম্ভাব্য আসন ৪৬

প্রথম পৃষ্ঠা

এক দিন পরই ভোটযুদ্ধ
এক দিন পরই ভোটযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

নির্বাচনের ফলাফল কি মেনে নেবে সব দল?
নির্বাচনের ফলাফল কি মেনে নেবে সব দল?

প্রথম পৃষ্ঠা

সৌরভ ছড়াচ্ছে ফুল বাগান
সৌরভ ছড়াচ্ছে ফুল বাগান

পেছনের পৃষ্ঠা

জাপানে বাজার খুললেও শর্ত কঠিন
জাপানে বাজার খুললেও শর্ত কঠিন

শিল্প বাণিজ্য

কৃষিঋণে গতি বাড়লেও নজরদারি এখন চ্যালেঞ্জ
কৃষিঋণে গতি বাড়লেও নজরদারি এখন চ্যালেঞ্জ

শিল্প বাণিজ্য

ষড়যন্ত্র রুখতে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ
ষড়যন্ত্র রুখতে ভোট কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ

পেছনের পৃষ্ঠা

৭২ ঘণ্টা বন্ধ মোটরসাইকেল
৭২ ঘণ্টা বন্ধ মোটরসাইকেল

পেছনের পৃষ্ঠা

তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই
তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে চাই

প্রথম পৃষ্ঠা

শাসকরা মালিক নয়, হবে সেবক
শাসকরা মালিক নয়, হবে সেবক

প্রথম পৃষ্ঠা

বিলুপ্তি চাইলেন র্যাব ডিজিএফআইয়ের
বিলুপ্তি চাইলেন র্যাব ডিজিএফআইয়ের

প্রথম পৃষ্ঠা

অপরিবর্তিত নীতি সুদহার
অপরিবর্তিত নীতি সুদহার

পেছনের পৃষ্ঠা

অধস্তন আদালতের বিচারকদের অবকাশ ছুটি দুই ধাপে
অধস্তন আদালতের বিচারকদের অবকাশ ছুটি দুই ধাপে

প্রথম পৃষ্ঠা

মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু কাল
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু কাল

পেছনের পৃষ্ঠা

ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা
ফের বাড়ল সোনার দাম, ভরিতে ২২১৬ টাকা

পেছনের পৃষ্ঠা

এজাজের বিদায় ডিএনসিসিতে নতুন প্রশাসক
এজাজের বিদায় ডিএনসিসিতে নতুন প্রশাসক

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি স্বাক্ষর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি স্বাক্ষর

প্রথম পৃষ্ঠা

মনে হয় ইসি কারও প্রভাবে কাজ করে
মনে হয় ইসি কারও প্রভাবে কাজ করে

প্রথম পৃষ্ঠা

জামায়াত ধর্মের নামে বিভ্রান্ত করছে
জামায়াত ধর্মের নামে বিভ্রান্ত করছে

প্রথম পৃষ্ঠা

অতিমাত্রায় উচ্চাভিলাষী দুই দলের ইশতেহারই
অতিমাত্রায় উচ্চাভিলাষী দুই দলের ইশতেহারই

প্রথম পৃষ্ঠা

উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুই-এক দিনে
উপদেষ্টাদের সম্পদ বিবরণী দুই-এক দিনে

প্রথম পৃষ্ঠা

রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের লড়াই হবে
রাষ্ট্রব্যবস্থার মৌলিক পুনর্গঠনের লড়াই হবে

প্রথম পৃষ্ঠা

সমালোচনা থাকলেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ
সমালোচনা থাকলেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনপিএ

পেছনের পৃষ্ঠা

নির্বিঘ্ন নিরাপত্তার ছক
নির্বিঘ্ন নিরাপত্তার ছক

প্রথম পৃষ্ঠা

বিপিডিবির কাছে বিদ্যুৎ কোম্পানির পাওনা ১৪ হাজার কোটি টাকা
বিপিডিবির কাছে বিদ্যুৎ কোম্পানির পাওনা ১৪ হাজার কোটি টাকা

পেছনের পৃষ্ঠা

ভোট রাজনৈতিক কাঠামো অভূতপূর্ব পরিবর্তনের
ভোট রাজনৈতিক কাঠামো অভূতপূর্ব পরিবর্তনের

প্রথম পৃষ্ঠা