শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

বিশ্ব ইতিহাসে আলোচিত যত গণভোট

প্রিন্ট ভার্সন
বিশ্ব ইতিহাসে আলোচিত যত গণভোট

সাধারণ নির্বাচনে আমরা প্রতিনিধি খুঁজি, কিন্তু ‘গণভোট’ বা ‘রেফারেন্ডাম’-এ আমরা খুঁজি সিদ্ধান্ত। সংসদ যখন থমকে দাঁড়ায় কিংবা রাষ্ট্রের ভবিষ্যৎ যখন ধোঁয়াশায় ঢেকে যায়, তখন চূড়ান্ত ফয়সালার জন্য ডাক পড়ে দেশের সাধারণ মানুষের। ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যখন সাধারণ মানুষের আঙুলের ছাপ বা একটি টিক চিহ্ন আমূল বদলে দিয়েছে মহাদেশের মানচিত্র কিংবা শত বছরের পুরোনো শাসনব্যবস্থা।

গণতন্ত্রের শ্রেষ্ঠতম অলংকার যদি ভোট হয়ে থাকে, তবে ‘গণভোট’ বা ‘রেফারেন্ডাম’ হলো তার প্রাণভোমরা। প্রতিনিধি নির্বাচনের চেয়েও যখন বড় হয়ে দাঁড়ায় কোনো আদর্শ বা জাতীয় অস্তিত্বের প্রশ্ন, তখন থমকে দাঁড়ায় সংসদ; গুরুত্ব পায় সাধারণ মানুষের মতামত। ১৭৯৩ সালের ফ্রান্স থেকে ২০১৬ সালের ব্রিটেনের ইতিহাস সাক্ষী হয়ে আছে, জনগণের একটি ‘হ্যাঁ’ বা ‘না’ কখনো সাম্রাজ্য ভেঙেছে, আবার কখনো গড়েছে নতুন কোনো প্রজাতন্ত্র।

ফ্রান্স থেকে ফালুজা কিংবা সুইজারল্যান্ড থেকে চিলি সবখানেই প্রমাণিত হয়েছে যে, যখনই বড় সংকটে রাষ্ট্রপথ হারিয়েছে, তখনই সাধারণ মানুষের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের রায়ে নির্ধারিত হয়েছে আগামীর গন্তব্য।

বিশ্ব ইতিহাসের পাতায় দাগ কেটে যাওয়া কয়েকটি ঐতিহাসিক গণভোটের কাহিনি নিয়ে আমাদের আজকের বিশেষ ফিচার...

ফ্রান্স : ‘প্লেবিসাইট’ ছিল আধুনিকতার দিশা

১৭৯৩ সাল। ফরাসি বিপ্লবের দাবানল তখন দাউ দাউ করে জ্বলছে। ঠিক সেই সময়েই নতুন সংবিধান বা ‘মন্টানিয়ার্ড কন্সটিটিউশন’ অনুমোদনের জন্য প্রথমবারের মতো সরাসরি জনগণের মতামত নেওয়া হয়। ইতিহাসে এটিই ছিল জাতীয় পর্যায়ে জনমতের প্রথম আনুষ্ঠানিক প্রয়োগ। যদিও এটি স্থায়ী রূপ পায়নি, কিন্তু চার্লস দ্য গলের ১৯৫৮ সালের সেই ঐতিহাসিক গণভোটই আজকের আধুনিক ফ্রান্স বা ‘পঞ্চম প্রজাতন্ত্র’র জন্ম দিয়েছিল। ফরাসিদের এই সাহসিকতাই বিশ্বের অন্য প্রান্তের মানুষকে শিখিয়েছিল- দেশের ভাগ্যবিধাতা আদতে তার নাগরিকরাই।

সুইজারল্যান্ড : গণতন্ত্রের স্থায়ী ঠিকানা

ফ্রান্সে যদি গণভোটের ‘বীজ’ বপন করা হয়, তবে তার ‘বৃক্ষ’ হয়ে ওঠার কৃতিত্ব সুইজারল্যান্ডের। ১৮০২ সালে আংশিকভাবে শুরু হলেও ১৮৪৮ সালে সুইজারল্যান্ডই প্রথম গণভোটকে প্রাতিষ্ঠানিক ও নিয়মিত রূপ দেয়। মজার ব্যাপার হলো, আমরা যে ‘রেফারেন্ডাম’ বলি, সেই নামকরণের গোড়াপত্তনও এই আল্পস কন্যাদের দেশে। আজ সুইজারল্যান্ডের নাগরিকরা শুধু নেতা নয়, সরাসরি আইন বদলাতে ব্যালট হাতে বছরে কয়েকবার ভোট কেন্দ্রে যান। বিশ্বের কাছে এটিই হলো ‘সরাসরি গণতন্ত্র’র জীবন্ত উদাহরণ।

নরওয়ে : ব্যালট পেপারে অর্জিত স্বাধীনতা

বিংশ শতাব্দীর শুরুতে নরওয়ে আমাদের এক বিস্ময়কর গল্প শুনিয়েছিল। ১৯০৫ সালে নরওয়ের মানুষ চাইল না আর সুইডেনের ছায়াতলে থাকতে। কোনো রক্তক্ষয়ী যুদ্ধ নয়, কোনো সীমান্তে কামানের গর্জন নয়; বরং একটি শান্তিপূর্ণ গণভোটের মাধ্যমে তারা সুইডেনের কাছ থেকে নিজেদের সার্বভৌমত্ব ছিনিয়ে নেয়। ইউরোপের ইতিহাসে এটি আজও সবচেয়ে সফল ও জনসম্পৃক্ত গণভোট হিসেবে স্বীকৃত।

ব্রিটেন ও ব্রেক্সিট : আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিচ্ছেদ

নিকট অতীতে ২০১৬ সালের ‘ব্রেক্সিট’ গণভোট পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে থাকবে কি না এই এক প্রশ্নে ব্রিটেনের সাধারণ মানুষ যখন বিচ্ছেদের পক্ষে রায় দিল, তখন কেঁপে উঠেছিল বিশ্ব বাজার থেকে শুরু করে কূটনীতির দীর্ঘদিনের সমীকরণ। ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রিটেন যখন আনুষ্ঠানিকভাবে ইইউ থেকে বের হয়ে আসে, তখন প্রমাণিত হয় যে জনগণের ইচ্ছাই আধুনিক রাষ্ট্রের সর্বোচ্চ আইন।

গণভোটে তুরস্ক : সংবিধান বদলের পথ ও বিতর্কিত রাজনীতি

তুরস্কে জাতীয় পর্যায়ে এখন পর্যন্ত সাতটি গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি গণভোটই ছিল সংবিধান সংশোধন বা শাসন ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

তুরস্কে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ৯ জুলাই, ১৯৬০ সালের সামরিক অভ্যুত্থানের পর নতুন সংবিধান অনুমোদনের লক্ষ্যে। সরকারি ফল অনুযায়ী, ৬২ শতাংশ ভোটার ‘হ্যাঁ’ বলেন এবং ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮১ শতাংশ। এটি দেশটিকে পুনরায় সাংবিধানিক কাঠামোয় ফেরানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। এর দুই দশক পর, ১৯৮২ সালের ৭ নভেম্বর, ১৯৮০ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রণীত সংবিধান অনুমোদনে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯১ দশমিক ৪ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ে এবং ভোটার উপস্থিতি ছিল প্রায় ৯১ শতাংশ, যা সামরিক শাসনের প্রভাব ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় বলে সমালোচকদের দাবি।

১৯৮৭ সালের ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় গণভোটে রাজনৈতিকভাবে নিষিদ্ধ নেতাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রশ্ন ওঠে। ফলাফল ছিল অত্যন্ত কাছাকাছি ৫০ দশমিক ২ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৪৯ দশমিক ৮ শতাংশ ‘না’। তবে ভোটার উপস্থিতি ছিল প্রায় ৯৩ দশমিক ৬ শতাংশ, যা গণভোটের প্রতি জনগণের উচ্চ আগ্রহের প্রমাণ দেয়। চতুর্থ গণভোট অনুষ্ঠিত হয় ১৯৮৮ সালের ২৫ সেপ্টেম্বর, স্থানীয় নির্বাচন এক বছর এগিয়ে আনার প্রস্তাব নিয়ে। এতে ৬৫ শতাংশ ভোটার ‘না’ বলায় প্রস্তাবটি বাতিল হয়। দীর্ঘ বিরতির পর ২০০৭ সালের ২৫ অক্টোবর পঞ্চম গণভোটে সংবিধানের পাঁচটি সংশোধনী প্রস্তাব উপস্থাপন করা হয়, যা সরকারি হিসাবে অনুমোদিত হয়। তবে ভোটার উপস্থিতি ও বিস্তারিত ফলাফলের তথ্য প্রকাশিত হয়নি। এরপর ২০১০ সালের ১২ সেপ্টেম্বর ষষ্ঠ গণভোটে ২৬টি সাংবিধানিক সংশোধনী প্রস্তাব ভোটে ওঠে। এতে ৫৮ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়ায় সংশোধনীগুলো পাস হয়, যা বিচারব্যবস্থা ও সামরিক প্রভাব কমানোর উদ্যোগ হিসেবে সরকার তুলে ধরে। সবচেয়ে আলোচিত ও বিতর্কিত গণভোটটি অনুষ্ঠিত হয় ২০১৭ সালের ১৬ এপ্রিল। এই গণভোটের মাধ্যমে তুরস্কে সংসদীয় শাসনব্যবস্থা বাতিল করে প্রেসিডেনশিয়াল ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি ফল অনুযায়ী, ৫১ দশমিক ৪ শতাংশ ‘হ্যাঁ’ এবং ৪৮ দশমিক ৬ শতাংশ ‘না’ ভোট পড়ে, ভোটার উপস্থিতি ছিল প্রায় ৮৫ শতাংশ। মাত্র ২ দশমিক ৮ শতাংশ ব্যবধান, ক্ষমতার ব্যাপক কেন্দ্রীকরণ এবং ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অভিযোগ সব মিলিয়ে এই গণভোট তুরস্ককে গভীর রাজনৈতিক বিভাজনের দিকে ঠেলে দেয়। নতুন ব্যবস্থায় রাষ্ট্রপতির হাতে আইন প্রণয়ন, জরুরি অবস্থা ঘোষণা ও উচ্চপর্যায়ের নিয়োগের ক্ষমতা কেন্দ্রীভূত হয়, যা গণতন্ত্রের ভারসাম্য নিয়ে প্রশ্ন তোলে।

চিলি : একনায়কতন্ত্রের বিদায় এবং সংবিধানের জটিলতা

চিলির ১৯৮৮ সালের গণভোট ছিল এক রূপকথার মতো। একনায়ক আগুস্তো পিনোশে চেয়েছিলেন তাঁর ক্ষমতা আরও আট বছর বাড়িয়ে নিতে। কিন্তু জনতা ‘না’ বলে তাঁর বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। মজার ব্যাপার হলো, ২০২০ সালে ৭৮ শতাংশ মানুষ নতুন সংবিধানের জন্য ‘হ্যাঁ’ বললেও, ২০২২ সালে যখন পূর্ণাঙ্গ খসড়াটি সামনে আসে, তখন ৬২ শতাংশ মানুষ আবার তা ‘বাতিল’ করে দেয়। এর মাধ্যমে প্রমাণিত হয়, জনগণ কেবল পরিবর্তন চায় না, তারা রাজনৈতিক পট পরিবর্তনে একটি স্থিতিশীল, সূদূরপ্রসারী এবং স্বচ্ছ পরিবর্তনের পথে হাঁটতে চায়।

এই বিভাগের আরও খবর
যাঁরা বিজয়ী হলেন
যাঁরা বিজয়ী হলেন
যাঁরা বিজয়ী হলেন
যাঁরা বিজয়ী হলেন
শোবিজ তারকাদের ভোট উৎসব
শোবিজ তারকাদের ভোট উৎসব
সারা দেশে ভোটের চিত্র
সারা দেশে ভোটের চিত্র
সারা দেশে ভোটের চিত্র
সারা দেশে ভোটের চিত্র
ভোটের দিনের নীরব নায়করা
ভোটের দিনের নীরব নায়করা
ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি
ভোটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছি
যেভাবে জানবেন ভোট কেন্দ্র
যেভাবে জানবেন ভোট কেন্দ্র
যারা সমালোচনা করত, তারাই এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে
যারা সমালোচনা করত, তারাই এবার নির্বাচনে অংশগ্রহণ করেছে
বিদেশি শক্তি নির্বাচন পরিচালনা করছে দৃশ্যের অন্তরাল থেকে
বিদেশি শক্তি নির্বাচন পরিচালনা করছে দৃশ্যের অন্তরাল থেকে
বাংলাদেশে গণভোটের ইতিহাস
বাংলাদেশে গণভোটের ইতিহাস
ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট
ইতিহাসে প্রথম দুই ব্যালটে ভোট
সর্বশেষ খবর
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ
সারা দিনে হরমুজ পার হলো মার্কিন নিষেধাজ্ঞায় থাকা একমাত্র তেলবাহী জাহাজ

৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২
সিদ্ধিরগঞ্জে অবৈধ জ্বালানি তেল জব্দ, গ্রেপ্তার ২

৯ মিনিট আগে | দেশগ্রাম

থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার
থাইল্যান্ডের রিসোর্ট থেকে ২১ বাংলাদেশি গ্রেফতার

১৭ মিনিট আগে | পরবাস

সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি
সোনারগাঁয়ে মহাসড়কে প্রবাসীর গাড়িতে ডাকাতি

১৮ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২৫ মিনিট আগে | জাতীয়

অবসর ভেঙে কাউন্টি ক্রিকেটে ফিরছেন উইল স্মিড
অবসর ভেঙে কাউন্টি ক্রিকেটে ফিরছেন উইল স্মিড

২৬ মিনিট আগে | মাঠে ময়দানে

ভোটের আগে হাওড়ায় রাজনৈতিক পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা তুঙ্গে
ভোটের আগে হাওড়ায় রাজনৈতিক পতাকা তৈরির কারখানায় ব্যস্ততা তুঙ্গে

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার
কুমিল্লায় গাঁজাসহ মা-ছেলে গ্রেফতার

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, অগ্নিপরীক্ষায় পাকিস্তান

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ ইয়াবা
টেকনাফে মুরগির খামারে মিলল ৫ লাখ ইয়াবা

৪২ মিনিট আগে | দেশগ্রাম

লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত

৪২ মিনিট আগে | পরবাস

কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫
কিশোরগঞ্জে কুকুরের কামড়ে আহত ১৫

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ
টেবিল টেনিসে ৮ পদক জিতল বাংলাদেশ

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি
জাতীয় সংসদ অধিবেশন বুধবার বেলা ১১টা পর্যন্ত মুলতবি

৪৮ মিনিট আগে | জাতীয়

দিনাজপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা
দিনাজপুরে ভুট্টা চাষে নতুন সম্ভাবনা

৪৮ মিনিট আগে | দেশগ্রাম

ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে
ফুটবল তারকার সঙ্গে টেইলর সুইফটের বিয়ে

৫৫ মিনিট আগে | শোবিজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার
আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স
ট্রাম্পের ‘স্পষ্ট গাইডলাইন’ নিয়ে পাকিস্তানের পথে ভ্যান্স

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ
হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহে ফিরছে বাংলাদেশি জাহাজ

১ ঘণ্টা আগে | জাতীয়

পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

১ ঘণ্টা আগে | জীবন ধারা

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট
ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি শিশু নির্যাতন নিয়ে যা বললেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস
জাতীয় সংসদে আজ ২৪ বিল পাস

১ ঘণ্টা আগে | জাতীয়

ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ
ইরান যুদ্ধে জয়ের কথা বিশ্বাস করেন না ইসরায়েলের অধিকাংশ নাগরিক: জরিপ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?
শিগগিরই জনতার সামনে আসবেন মোজতবা খামেনি?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি
অপরাধ বন্ধে হটলাইন খুলবেন এমপি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, নৌকাসহ সরঞ্জাম জব্দ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে
হাসারাঙ্গার স্থলাভিষিক্ত হচ্ছেন লিন্ডে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন বিভাগের রজত জয়ন্তী উৎসব

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম
ঝড়ো ইনিংসে বিশ্বরেকর্ড গড়লেন বাবর আজম

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ
হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য অত্যন্ত নিন্দনীয়: ইসরায়েল

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার
বিটকয়েনে বিলিয়ন ডলারের ধরা খেয়েছে ট্রাম্প পরিবার

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান
হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া
হঠাৎ কেন যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান
লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয় : ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকেজো’ : বিশ্লেষণ

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?
সুয়েজ খালে মিশরের মাশুল নেয়া বৈধ, হরমুজে ইরান নিলে আপত্তি কেন?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরিক্ষত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

৯ ঘণ্টা আগে | জাতীয়

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে
যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের
পিএসএলে নাহিদ রানার জাদু, বড় জয় পেশোয়ারের

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ
ডট বলের রেকর্ডে এলিটদের ক্লাবে মুস্তাফিজ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী
সীমান্ত এলাকা সম্প্রসারণের কথা বলে নিজ দেশেই তোপের মুখে ইসরায়েলি অর্থমন্ত্রী

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন
হরমুজে উধাও ২০০ মিলিয়ন ডলারের মার্কিন ড্রোন

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান
ইরানের এক ধাক্কায় ডলারের রেকর্ড পতন, উড়ছে চীনের ইউয়ান

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৯ ঘণ্টা আগে | অর্থনীতি

হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে ইরান যা করছে তা চুক্তিতে নেই:  ট্রাম্প

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
ইসরায়েল ‘মানবতার জন্য অভিশাপ’: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান
ইউরোপের বেহাল দশা ফাঁস করে দিল ইরান

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খারাজি মারা গেছেন

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
পাকিস্তানে আলোচনায় অংশ নেওয়ার আগে ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ
হরমুজ সচল করতে ‘কার্যকর পরিকল্পনা’ নিয়ে ট্রাম্প-স্টারমারের ফোনালাপ

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত
লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইতিহাস গড়লেন সুনীল নারাইন
ইতিহাস গড়লেন সুনীল নারাইন

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’

৫৭ মিনিট আগে | জাতীয়

রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার
রবিবার থেকেই শুরু হচ্ছে নেতানিয়াহুর দুর্নীতির বিচার

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস
জাতীয় সংসদে বৃহস্পতিবার ৩১টি বিল পাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান
যুদ্ধবিরতি বাড়ানোর চেষ্টা করছে পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি
ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি

প্রথম পৃষ্ঠা

৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!
৪৮ বছর পর ট্রেন ভাড়া পরিশোধ!

পেছনের পৃষ্ঠা

জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র
জুয়ার নেশায় ভয়ংকর চোরচক্র

পেছনের পৃষ্ঠা

জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে
জ্বালানির বিকল্প উৎস খুঁজতে হবে

প্রথম পৃষ্ঠা

দাম কমেছে সোনা ও রুপার
দাম কমেছে সোনা ও রুপার

পেছনের পৃষ্ঠা

আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর
আবাহনী-মোহামেডান লড়াইয়ের ৫৩ বছর

মাঠে ময়দানে

বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়
বগুড়া ও শেরপুরে বিপুল ভোটে বিএনপির জয়

প্রথম পৃষ্ঠা

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে
মাননীয় প্রধানমন্ত্রী সমীপে

প্রথম পৃষ্ঠা

পৃথিবীর পথে আর্টেমিস-২
পৃথিবীর পথে আর্টেমিস-২

পেছনের পৃষ্ঠা

ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা
ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ টাকা

নগর জীবন

সংসদে আবার ওয়াকআউট
সংসদে আবার ওয়াকআউট

প্রথম পৃষ্ঠা

দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ
দৌলতদিয়া ফেরিঘাট এখনো মৃত্যুফাঁদ

পেছনের পৃষ্ঠা

হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ
হকার উচ্ছেদের পাশাপাশি পুনর্বাসন করার পরামর্শ

পেছনের পৃষ্ঠা

সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার
সংস্কার করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার

প্রথম পৃষ্ঠা

দুই পুলিশের মৃত্যুদণ্ড
দুই পুলিশের মৃত্যুদণ্ড

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে
গ্রামীণ বিনোদন কেন হারিয়ে যাচ্ছে

শোবিজ

বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা
বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে ঘোড়ার গাড়িতে বরযাত্রা

দেশগ্রাম

নিষিদ্ধ আওয়ামী লীগ
নিষিদ্ধ আওয়ামী লীগ

সম্পাদকীয়

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

শোবিজ

মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!
মে মাসের শুরুতেই প্রিমিয়ার লিগ!

মাঠে ময়দানে

নীল সিগন্যালের পর
নীল সিগন্যালের পর

সাহিত্য

তোমার পরিচয়
তোমার পরিচয়

সাহিত্য

বোশেখ মাসের পয়লা তারিখ
বোশেখ মাসের পয়লা তারিখ

ডাংগুলি

বৈশাখী মেলা
বৈশাখী মেলা

ডাংগুলি

তাক ডুমা ডুম ডুম
তাক ডুমা ডুম ডুম

ডাংগুলি

পহেলা বৈশাখ
পহেলা বৈশাখ

ডাংগুলি

বৈশাখ মেলায়
বৈশাখ মেলায়

ডাংগুলি

ভালোবাসার কয়েক পঙ্ক্তি
ভালোবাসার কয়েক পঙ্ক্তি

সাহিত্য

বৈশাখ এলো বছর ঘুরে!
বৈশাখ এলো বছর ঘুরে!

ডাংগুলি

বৈশাখ আসে
বৈশাখ আসে

ডাংগুলি