ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে উৎসবের আমেজে অনুষ্ঠিত হয়েছে ভোট গ্রহণ। দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বাছাইয়ে সাধারণ নাগরিকের পাশাপাশি হাজির হয়েছেন শোবিজ জগতের জনপ্রিয় মুখেরাও। ভোটাধিকার প্রয়োগের এই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তাঁরা তুলে ধরেছেন সমাজমাধ্যমে। ভোট শেষে অনেক তারকাই আঙুলে লেগে থাকা অমোচনীয় কালির ছাপ দেখিয়ে ছবি শেয়ার করেছেন সমাজমাধ্যমে
