সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় সড়কের পাশের ময়লার স্তূপ অপসারণ করা হয়েছে। ‘সড়কের পাশে ময়লার ভাগাড়’ শিরোনামে খবর প্রকাশের পর নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অপসারণে মাঠে নামেন ইউএনও আসিফ আল জিনাত। গতকাল সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মারীখালী সেতুর নিচে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সেতুর নিচে ও সড়কের পাশে ময়লা ফেলা হচ্ছিল। দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি পরিবেশ দূষণ, যানবাহন চলাচলে বিঘ্ন এবং জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হয়েছিল। ইউএনও বলেন, তিন ধাপে এ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। প্রথম ধাপে ময়লার স্তূপ সম্পূর্ণ অপসারণ করা হচ্ছে। দ্বিতীয় ধাপে যাতে আর কেউ ময়লা ফেলতে না পারে, সেজন্য নজরদারি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় ধাপে উপজেলার জন্য একটি নির্ধারিত ও পরিবেশসম্মত স্থায়ী ডাম্পিং ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
- শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে
- টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
- সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ
- উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
- জাতীয় সংসদের অধিবেশন শুরু
- রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
- নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
- স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
বাংলাদেশ প্রতিদিনে খবর
অপসারণ হলো সেই ময়লার ভাগাড়
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর