নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. শরীফ হোসেন (৩০) নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি বলে জানিয়েছে পুলিশ।
বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, শরীফ হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।