চুয়াডাঙ্গার দামুড়হুদায় পেট্রোল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অধিদফতরের নিয়মিত অভিযাসে দামুড়হুদার মেসার্স দামুড়হুদা ফিলিং স্টেশনে তদারকি করা হয়। এসময় তাদের জ্বালানি তেলের পেট্রোল ইউনিটে পরিমাপে গড়মিল থাকার প্রমাণ মেলে। এতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৭ ধারায় ওই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী শাহজাহান আলীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল