চুয়াডাঙ্গার জীবননগরে এক হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে ৫৮ বিজিবি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে জীবননগরের সীমান্তবর্তী পিচমোড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। উদ্ধান ওষুধের মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।
মহেশপুরের ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে পিচমোড় এলাকায় অভিযান চালানে ওষুধগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সেগুলো সিজার লিস্ট করে বিজিবি দপ্তরে জমা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম