শিরোনাম
প্রকাশ: ১৫:০২, রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বিদ্যুৎ খাত

প্রকৌশলী বিকাশ দেওয়ান
অনলাইন ভার্সন

ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় বিদ্যুৎ খাত

৫০ বছর আগে যুদ্ধ ও দুর্ভিক্ষের মধ্য দিয়ে জন্ম নেয়া বাংলাদেশ নামের একটি নতুন দেশের জন্য পন্ডিত রবিশঙ্কর এবং জর্জ হ্যারিসনরা যখন তাদের দল নিয়ে বিশ্বজুড়ে কনসার্ট করে অর্থ সংগ্রহ করছিলেন তখন কেউ কল্পনাও করেনি পরবর্তী অর্ধ শতাব্দীর মধ্যে এই দেশটি হয়ে ওঠবে পৃথিবীর বুকে একটি বিস্ময়ের নাম। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ মহেন্দ্রক্ষণে বিশ্বের কাছে আজ বাংলাদেশের পরিচয় এশিয়ার নতুন অর্থনৈতিক তারকা হিসাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্বে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। পৃথিবীর বুকে মর্যাদাবান জাতি হিসাবে গড়ে উঠে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করছেন। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই পরিকল্পনাসমূহ বাস্তবায়ন করার জন্য তরুণ বয়সে থেকেই অসামান্য অবদান রেখে চলেছেন ‘আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ’ সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীর বয়ান থেকেই জানা গেছে, ভবিষ্যত বাংলাদেশের জন্য উন্নয়নের রূপরেখা প্রণয়নে ডিজিটাল বাংলাদেশের ধারণাটি তিনি পেয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই। দেশের গণমানুষের জীবনযাত্রার মান বাড়ানোর জন্য ডিজিটাল জগতে প্রবেশ ও এর সঠিক ব্যবহারের বিকল্প নেই। এ বিষয়টি উপলব্ধি করে ১৯৭৩ সালে বাংলাদেশকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)-এর সদস্য পদ গ্রহণ করানোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে স্বপ্নের বীজ রোপণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ডিজিটাল বাংলাদেশ এখন আর কেবল স্বপ্ন নয়, বাস্তবতা। তথ্যপ্রযুক্তির বাহনে চড়ে দুরন্ত গতিতে দেশ জুড়ে ছড়িয়ে যাচ্ছে ডিজিটাল সেবা।

ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে কৃষিনির্ভর অর্থনীতির খোলস থেকে বেরিয়ে এসে শিল্পায়নের ছোঁয়ায় অর্থনীতির মজবুত ভিত গড়তে দেশে একশটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছে সরকার। শিল্প নির্ভর ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে বিদ্যুৎ খাতকে দেয়া হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার। তাই বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্ট সকলকে স্বপ্নের সোনার বাংলা গঠনে পালন করতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০৯ সালে যখন সারা দেশে সীমাহীন বিদ্যুৎ সংকট চলছিল, তখন বিদ্যুৎ ঘাটতি পূরণের অসম্ভব চ্যালেঞ্জকে মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী চিন্তা, স্বপ্ন ও ঘুরে দাঁড়ানোর ঘোষণায় অনেকে হয়তো খুব বেশি আশান্বিত হতে পারেনি। কিন্তু সঠিক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিদ্যুৎ ঘাটতির দেশ থেকে বাংলাদেশ এখন বিদ্যুৎ উৎপাদনে  পুরোপুরি সক্ষমতা অর্জন করেছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে বিদ্যুতের সাথে সংশ্লিষ্ট সকলে। দেশের অতি গুরুত্বপূর্ণ কেপিআই স্থাপনাসহ রাজধানী ঢাকা শহরের অধিকাংশ জায়গায় এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ শহরে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে নিয়োজিত থাকায় ডিপিডিসির দায়িত্ব এক্ষেত্রে আরও অনেক বেশি। শুধু বিদ্যুৎ বিতরণ করলেই হবে না, নিশ্চিত করতে হবে প্রতিটি গ্রাহককে সর্বোচ্চ সেবা দেয়া। সেবক হয়ে গ্রাহকদেরকে সেবা করার মন-মানসিকতায় কাজ করে গ্রাহকদের নিকট ডিজিটাল প্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিপিডিসি। ইতোমধ্যে প্রায় ৫, ৭০, ০০০ প্রি-পেমেন্ট মিটার স্থাপন করা হয়েছে। এছাড়াও ৮.৫ লক্ষ গ্রাহককে স্মার্ট মিটারের আওতায় আনার জন্য প্রকল্পের কাজ চলমান আছে। বিতরণ নেটওয়ার্কের ক্ষমতা বৃদ্ধি, অটোমেশন এবং আধুনিকীকরণের জন্য নতুন নতুন উপকেন্দ্র নির্মাণ প্রকল্প এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

চীন সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন জি টু জি প্রকল্পের আওতায় ১৪টি ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র ও ২৬টি ৩৩/১১ কেভি নতুন উপকেন্দ্র নির্মাণ হবে। এছাড়াও ৮টি ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র ও ৪টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের ক্ষমতাবর্ধন করা হবে এবং আধুনিক SCADA সিস্টেম প্রবর্তন করা হবে। এর ফলে গ্রাহক প্রান্তে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ করা সম্ভব হবে।

গ্রাহক সেবার মানোন্নয়নে ১১ কেভি ও ০.৪ কেভি লেভেল পর্যন্ত ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জি টু জি প্রকল্পের মাধ্যমে ধানমন্ডি এলাকায় এবং পাওয়ার সিস্টেম ডেভলপমেন্ট প্রকল্পের মাধ্যমে জাহাঙ্গীর গেট হতে বঙ্গভবন পর্যন্ত ভিআইপি রোডের আশেপাশের এলাকাসমূহ ও আজিমপুর হতে গাবতলী পর্যন্ত মিরপুর রোডের আশেপাশের এলাকাসমূহ ভূগর্ভস্থ বিতরণ ব্যবস্থার আওতায় আনা হবে। এর মাধ্যমে বিতরণ ব্যবস্থা নিরাপদ হবে, নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে, বিদ্যুৎ বিভ্রাট হ্রাস পাবে এবং শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ডিপিডিসির বিতরণ নেটওয়ার্কে স্মার্ট গ্রিড এবং ডিস্ট্রিবিউশন অটোমেশন সিস্টেম প্রবর্তনের জন্য পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে বিতরণ ব্যবস্থাকে অটোমেশনের আওতায় আনা হবে, সিস্টেমকে রিয়েল টাইম মনিটরিং করা যাবে, সিস্টেমের পারফরম্যান্স উন্নত হবে, সিস্টেম লস হ্রাস পাবে, বিতরণ নেটওয়ার্কে কোন জায়গায় ফল্ট হলে দ্রুত তা চিহ্নিত করা যাবে। পাওয়ার সেক্টরে ডিপিডিসিই সর্বপ্রথম জিআইএস (জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিষ্টেম) সিস্টেম প্রবর্তন করেছে। এর মাধ্যমে সমস্ত বিতরণ নেটওয়ার্ককে ডিজিটাল ম্যাপের আওতায় আনা হয়েছে এবং বিতরণ ব্যবস্থার উন্নয়নের জন্য আরো নিখুঁতভাবে পরিকল্পনা করা সম্ভব হচ্ছে। এছাড়াও দ্রুত বৈদ্যুতিক ফল্ট নির্ণয় করে মেরামত ও সংরক্ষণ কাজ সহজে করা সম্ভব হচ্ছে। অটোমেটিক মিটার রিডিং (এএমআর) ব্যবস্থার মাধ্যমে এখন কেন্দ্রীয়ভাবে উচ্চচাপ গ্রাহকদের মিটার রিমোটলি মনিটরিং করাসহ মিটার রিডার ছাড়াই মিটার রিডিং রিমোটলি গ্রহণ করা সম্ভব হচ্ছে। 

গ্রাহকের যে কোন বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা সমাধানে ডিপিডিসিই প্রথম পাওয়ার সেক্টরে কল সেন্টার চালু করে। ১৬১১৬ - এ নম্বরে কল করে যে কোনো গ্রাহক সপ্তাহে ৭ দিন, ২৪ ঘণ্টা ডিপিডিসির বিদ্যুৎ সেবা পেতে পারেন। সরু জনকীর্ণ জায়গায় মনো পোলে বিতরণ ট্রান্সফর্মার স্থাপনের মাধ্যমে খরচ কমানো সম্ভব হচ্ছে এবং গ্রাহককেও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে। এই জাতীয় নানাবিধ ইনোভেটিভ ধারণা বাস্তবায়নের মাধ্যমে গ্রাহক সেবায় ডিপিডিসি কাজ করে যাচ্ছে অবিরাম। এসএমএস এবং ইমেইলের মাধ্যমে ডিপিডিসি গ্রাহকদের সকল বিলের তথ্য এখন মোবাইলে চলে যায়। বিল পরিশোধের জন্য এখন আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয় না। গ্রাহকরা এখন নিজ ফোন বা রিটেইলারের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারেন বা রিচার্জ করতে পারেন। গ্রাহকদের জন্য অভিযোগ, পরামর্শ জানতে কাস্টমার সার্ভিস এ্যাপ চালু করা হয়েছে। গ্রাহকরা মোবাইলের এ্যাপস থেকে অভিযোগ জানাতে পারছেন এবং এসএমএস ও ওয়েবসাইটের এর মাধ্যমে জেনে নিতে পারছেন অভিযোগের বর্তমান অবস্থা। অভিযোগ নিষ্পত্তির পর গ্রাহক তার কাক্সিক্ষত সেবাটি নিয়ে ফিডব্যাক দিতে পারেন।

আরও দক্ষভাবে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের জন্য ডিপিডিসি তার নিজস্ব জনবল দ্বারা প্রতিনিয়ত বিভিন্ন অ্যাপস ও সফটওয়ার ডেভেলপ করছে। মোবাইল অ্যাপস ভিত্তিক গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনা, ওয়েব বেজড স্টোর ম্যানেজমেন্ট সিস্টেম, একাউন্টিং সিস্টেম, এইচআরএম, এসেট ম্যানেজমেন্ট সিস্টেম, ই-অকশন, ই-রিক্রুটমেন্ট সিস্টেম এর মধ্যে উল্লেখযোগ্য। এছাড়াও বিদ্যুৎ বিভাগের আওতাধীন সংস্থাসমূহের জন্য বাস্তবায়িত সমন্বিত ইআরপি সিস্টেম এবং ইফাইলিং সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে ডিপিডিসি ধীরে ধীরে একটি পেপারলেস সংস্থা হিসাবে পরিণত হচ্ছে। তথ্যের নিরাপত্তা নিশ্চিতকরণসহ ডিপিডিসির ডাটা সেন্টার এবং নেটওয়ার্ককে মলিশাস আক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্যে ডিপিডিসি সাইবার সিকিউরিটির উপরে বেশ গুরুত্ব দিয়েছে। সাইবার অ্যাটাকের বিরুদ্ধে প্রতিরোধ হিসাবে বর্তমানে ডিপিডিসিতে এসএসএল, এন্ট্রিলেভেল ফেয়ারওয়েল উইথ আইপিএস, সার্টিফিকেশন ফর ই মেইল কমিউনিকেশন, এন্টিভাইরাস, ক্লাউড বেইজড স্প্যাম ই মেইল ফিল্টার ইত্যাদি চালু রয়েছে। সাইবার ব্যবস্থাকে আরও শক্তিশালীকরণের জন্য শীঘ্রই ডিপিডিসিতে সাইবার সিকিউরিটি পলিসি প্রণয়য় করা হবে। এছাড়াও নেক্সট জেনারেশন ফায়ারওয়াল স্থাপন, ডব্লুএএফ ও ডিডিওএস ইকুইপমেন্ট স্থাপন, ভিএপিটি টেস্ট ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে সাইবার সিকিউরিটি ব্যবস্থাকে আরও জোরদারকরণের জন্য ডিপিডিসি ইতোমধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অঙ্গীকার পূরণে ডিপিডিসি কাজ করে চলেছে নিরলসভাবে। নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করে আরও দক্ষভাবে গ্রাহক সেবার মান উন্নয়নে ডিপিডিসি সর্বদাই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। শীঘ্রই ফাইভ-জি প্রযুক্তির ব্যবহার শুরু হবে বাংলাদেশে। এ প্রযুক্তির হাতে ধরেই বিদ্যুৎ ব্যবস্থার পরিচালন ও সংরক্ষণ কাজে প্রয়োজন হবে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স, ব্লকচেইন, ডিপ-লার্নিং, রোবোটিকস, বিগডেটা অ্যানালাইসিস, অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) অ্যাপ্লিকেশনের মতো নানাবিধ কাজ। ভবিষ্যতে ক্লাউড এর ব্যবহার, নেটওয়ার্ক পরিদর্শন ও সংরক্ষণ কাজে রোবট ও ড্রোনের ব্যবহার ইত্যাদির মাধ্যমে গ্রাহক সেবার মানোন্নয়নে ডিপিডিসি নতুন মাত্রা যোগ করবে। অনাগত আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে ডিপিডিসি এখন থেকেই জোর দিচ্ছে। এরই অংশ হিসাবে ডিপিডিসির ডিস্ট্রিবিউশন সিস্টেমকে সম্পূর্ণভাবে কমিউনিকেশনের আওতায় এনে ডিপিডিসিকে একটি মডার্ণ ও ডিজিটাল ইউটিলিটিতে পরিণত করার জন্য এএমআই বা অ্যাডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক স্থাপনের পদক্ষেপ নেয়া হয়েছে। এএমআই স্মার্ট গ্রিডের অংশ হিসাবে কাজ করবে এবং পরবর্তীতে এএমআই এর মাধ্যমে সকল ভোল্টেজ লেভেলের মিটারিং ব্যবস্থা পরিচালিত হবে। স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রকল্পের আওতায় ইতোমধ্যে এই কাজ বাস্তবায়ন শুরু হয়েছে। এএমআই টেকনোলজি বাস্তবায়ন হলে গ্রাহকের মিটারের সাথে সিস্টেমের উভয়মুখী যোগাযোগ স্থাপন হবে। এর ফলে গ্রাহকরা ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপসের মাধ্যমে বিদ্যুতের মিটার রিচার্জ, ব্যালেন্স দেখা, বর্তমান মাসের এবং পূর্ববর্তী মাসের বিদ্যুতের কনজাম্পশন দেখা, লোড প্রোফাইল এর তথ্যসহ আরও অনেক তথ্য দেখতে পারবেন। ডিপিডিসি তার বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণ এবং উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা গ্রহণ করে থাকে তার পিছনে রয়েছে গ্রাহকের সন্তুষ্টি অর্জন। সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করাই হচ্ছে ডিপিডিসির মূলমন্ত্র। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিপিডিসির এই সকল ডিজিটাল কার্যক্রম সুফল বয়ে আনবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় আর গ্রাহক সেবার মান হবে আরও উন্নত। 

লেখক: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)

এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
গণতন্ত্র ও দারিদ্র্য
গণতন্ত্র ও দারিদ্র্য
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে

এই মাত্র | টেক ওয়ার্ল্ড

হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান
হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান

৫৫ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩
কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

৬ মিনিট আগে | দেশগ্রাম

গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা
গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা

৭ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে
শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

৯ মিনিট আগে | দেশগ্রাম

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১২ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৩ মিনিট আগে | নগর জীবন

সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ
সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১৮ মিনিট আগে | হেলথ কর্নার

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা

১৮ মিনিট আগে | চায়ের দেশ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৯ মিনিট আগে | মন্ত্রীকথন

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

২২ মিনিট আগে | দেশগ্রাম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

২২ মিনিট আগে | দেশগ্রাম

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন শুরু

৩২ মিনিট আগে | জাতীয়

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

৩৭ মিনিট আগে | ক্যাম্পাস

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

৩৭ মিনিট আগে | অর্থনীতি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৩৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

৪২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

৪৩ মিনিট আগে | নগর জীবন

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

৪৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

৪৮ মিনিট আগে | নগর জীবন

তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি
তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি

৫১ মিনিট আগে | দেশগ্রাম

একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে
একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে

৫২ মিনিট আগে | অর্থনীতি

‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা

৫৪ মিনিট আগে | পাঁচফোড়ন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

৫৬ মিনিট আগে | নগর জীবন

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা
বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

তিনি কে?
তিনি কে?

শোবিজ

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা