শিরোনাম
প্রকাশ: ০৯:২২, সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

বিদ্যাসাগরের চোখ

শামীম আজাদ
অনলাইন ভার্সন
বিদ্যাসাগরের চোখ

বিদ্যাসাগরের চটিজুতা নিয়ে গল্প আছে। গল্প আছে আছে গান্ধীজীর কৌপীন নিয়েও। এ নিয়ে তাঁরা নিজেরা বহুবার প্রত্যাখ্যাত, বিদ্রূপ কিংবা নানান প্রশ্নের সম্মুখীনও হয়েছেন। তাদের কাছ থেকে এর উত্তর এবং ব্যাখ্যাও আমাদের অজানা নেই। আর তাতে দু’জনেরই স্বাজাত্য চেতনা, স্বজাতির অবস্থান, আবহাওয়া এবং ব্যক্তি হিসেবে তাঁদের নিজস্ব উপলব্ধিই কারণ হিসেবে উঠে এসেছে।

লক্ষ্য করুন, এ দু’টোই হল তাঁদের বহিরঙ্গের -পোশাকের অংশ বা অনুষঙ্গ। কিন্তু কথা সেটা না। কথা হল, আমি বিদ্যাসাগরের ব্যাপারে তাঁর তালতলার চটিজোড়াকে চোখের পর্যায়ে নিয়ে আসতে চাই। কিভাবে? তা’হলে আরেকটু বিস্তৃত পরিসরে যেতে হবে। আর সেখানে গেলেই দেখতে পাবো নারীর সত্ত্বার চিহ্নায়ণে বিদ্যাসাগরের দৃষ্টি। 

এখন বলছি পাদুকা বা জুতা নিয়ে। এ এমনই অনুষঙ্গ যে সামান্য অস্বস্তিও অগ্রাহ্য করা যায় না। গায়ের জামা, কোট, মোজা, মাফলার একটু উনিশ কুড়ি হলেও চালিয়ে দেয়া যায়। কিন্তু জুতো? কষ্মিন কালেও নয়। তাই অন্যের জুতো পরে হাঁটলেই যা লাগে পায়ে যে না খুলে ফেলা পর্যন্ত নিস্তার হয় না। অন্যভাবে বলা যায় অন্যের জুতো পায়ে পরলে তবেই তাকে বোঝা যায়। এ থেকেই হয়তো ইংরেজিতে একটা প্রবাদ তৈরি হয়েছে। তা হল ‘পুট ইয়োরসেলফ ইন সামবডি এলসেস স্যু’জ অর প্লেস’ তবেই বুঝবে আসল কথা। কারণ এতে পুরো প্রেক্ষিতটাই বদলে যায়।

সত্যি শোষণকারী যদি একবার শোষিতের স্থানে গিয়ে দাঁড়াতো তাহলেই সে পালটা পৃথিবীর দুঃখ বা সুখ বুঝতে পারতো। আমি বলতে চাই বিদ্যাসাগরের বাহ্যিক জুতোজোড়া তাল তলারচটি হলেও তাঁর আসল চটিজোড়া ছিল নারীর। তিনি নারীর জুতোয় হেঁটেছিলেন বলেই দেখতে পেয়েছিলেন নারীর সত্ত্বা-পুরুষের অগোচরে থেকে যাওয়া বাকি অর্ধেক পৃথিবী।

বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন লিখেছিলেন, ‘তাঁর মধ্যে রয়েছে প্রাচীন ঋষির প্রতিভা ও প্রজ্ঞা, ইংরাজের সতেজ কর্মশক্তি এবং বাঙালি মায়ের হৃদয়।’ লক্ষ্য করুন বাঙালি মায়ের হৃদয় শব্দটি। এর উপলব্ধি কি সুন্দর ইতিবাচক ভাবে উঠে এসেছে বাংলা সাহিত্যে নব জাগরণের কবির ভাষ্যে। আমরা জানি একজন নারী জীবন ও জগতে কেবল নিজস্বার্থ চিন্তা করে না। সংসারের সবার কথা ভেবেই এমনকি কখনো বৃহত্তর সংকট এড়াবার নিজে অতি অল্প খেয়ে, অতি অল্প দেখে, অতি অল্প সময় ঘুমিয়ে- অনেক বেশি দিয়ে পরিয়ে ও মুড়িয়ে যায় বাকিদের।

তাদের নিজেদের বৃদ্ধি, আরাম, শুশ্রূষা, বিশ্রাম, সাধ সবই আড়ালে থেকে যায়। কী যে আড়ালে থেকে যায় বা কোথায় কোথায় তাহাদের ব্যথা তাহা জানার একমাত্র উপায় হল তাদের স্থানে দাঁড়িয়ে জীবন দেখা। আমি বলতে চাই বিদ্যাসাগর নারীর জুতোতে নিজেকে গলিয়ে তাই পর্যবেক্ষণ করেছেন বলেই নারীর সত্ত্বা চিহ্নায়নে সমর্থ হয়েছিলেন।

কি সেই সত্ত্বা? নারীর কোমলতা, মাতৃত্ব, পারঙমতা? না। নারী হিসেবে পুরুষের মত যে তার রয়েছে সমান এক মানব সত্ত্বা। যেখানে ন্যায্যতার কথা বলতে হয়। আমি তথাকথিত নারীবাদীদের মত সমতার কথা বলি না। বলি ন্যায্যতার কথা। বলি নারী ও পুরুষের ভিন্নতাই সুন্দর। সেটা স্বীকার করে তাদের ভিন্ন ভিন্ন শক্তির শুভপরিণয়েই জগতের কাজগুলোর সহজ সুরাহা সম্ভব। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই মর্মে কাজ করেছেন। সেই মর্মে পুরুষ হয়েও নারীসুলভ মন নিয়ে, মাতৃহৃদয় নিয়ে তিনি ‘জনহিতকর’, ‘জনকল্যাণের’ জন্য কাজ করেছেন।

তিনি তখনকার সমাজ থেকে এত নিন্দা কাঁটায় বিদ্ধ হয়েছেন যে বিশ্বকবি যথার্থই বলেছিলেন যে, যাঁরা মহাপুরুষ ‘বাহিরের অগৌরব তাঁদের অন্তরের সেই সম্মানের টীকাকেই উজ্জ্বল করে তোলে– অসম্মানই তাঁদের পুরস্কার।’ বিধবাবিবাহ আইন প্রণয়ন, বহুবিবাহ রোধ ও বাল্য বিবাহ বন্ধ করতে গিয়ে তিনি বহু মানুষের ব্যঙ্গ, বিদ্রূপ, প্রতিরোধের সম্মুখীন হয়েছেন। তাঁকে বিদ্রূপ করে কবিতা লেখা হয়েছে।

বঙ্কিমচন্দ্রের মতো সাহিত্যিকও বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিদ্যাসাগরের বিধবাবিবাহ আন্দোলনের বিরোধিতা করছেন। বিষবৃক্ষ উপন্যাসের সূর্যমুখী চরিত্রের মাধ্যমে বিধবাবিবাহ আন্দোলনকে কটাক্ষ করছেন তীব্র ভাষায়। শরৎচন্দ্র তাঁর গল্পে উপন্যাসে কিছু কিছু আচার ও বিধবার সৌন্দর্য এমন ভাবে তুলে ধরেছেন যে তাতে আকর্ষিত না হবার উপায় থাকে না। শুনেছি স্বামী বিবেকানন্দও নাকি বিধবাদের ব্যাপারে ইতিবাচক কথাই বলে গেছেন। ব্রিটিশ সিভিল সার্ভিস মানে ‘সুশীল সেবাদানকারী সংস্থার’ বিচারক ছিলেন বঙ্কিমচন্দ্র। এমনকি তিনি ছিলেন বাংলা সাহিত্যে প্রকরণগত দিক থেকে আধুনিক উপন্যাসের জনক সেই তিনি কি করে লিখেন, ‘যে বিধবার বিবাহের ব্যবস্থা দেয়, সে যদি পণ্ডিত তবে মূর্খ কে?’ 

তাঁর নানান জন হিতকর কাজের মধ্যে নারীর হিত তথা সমাজের হিতই প্রধান ছিল। তিনি ‘জন’ শব্দের মধ্যে নারী ও পুরুষ উভয়ের হিত বুঝতেন। নারীর হিত হলেই তবে জনহিত হবে একথা মনে করতেন। পরবর্তী সময়ে মুসলমান মেয়েদের অন্তঃপুর থেকে সে কারণেই বাইরে আনার চেষ্টা করেন রোকেয়া সাখাওয়াৎ হোসেন। বেগম রোকেয়া বলতেন, এক পায়ে মানুষ বেশিদূর এগিয়ে যেতে পারবে না, পারে না। মানুষের এগিয়ে যাবার জন্য দু’টো পা’ই সমান গুরুত্বপূর্ণ। কারণ নারী ও পুরুষ সমাজ দেহের দুই পা। 

নারীও মানুষ এবং সেদিক থেকে দেখে তিনি তাদের মানবাধিকার, বোধ ও মনের স্বরূপ সমাজের কালো মুখ গহ্বর থেকে টেনে বাইরে নিয়ে আসেন। কি সেই সত্ত্বা? নারীর কোমলতা, মাতৃত্ব, পারঙমতা? না। নারী হিসেবে পুরুষের মত তার মানব সত্ত্বা। যেখানে ন্যায্যতার কথা বলতে হয়। আমি তথাকথিত নারীবাদীদের মত সমতার কথা বলি না। বলি ন্যায্যতার কথা। বলি নারী ও পুরুষের ভিন্নতাই সুন্দর। সেটা স্বীকার করে তাদের ভিন্ন ভিন্ন শক্তির শুভপরিনয়েই জগতের কাজগুলোর সহজ সুরাহা সম্ভব।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই মর্মে কাজ করেছেন। সেই মর্মে পুরুষ হয়েও নারীসুলভ মন নিয়ে, মাতৃহৃদয় নিয়ে তিনি ‘জনহিতকর’, ‘জনকল্যাণের’ জন্য কাজ করেছেন। সমাজের চোখের গেরোগুলো খুলে দিতে সচেষ্ট হয়েছেন। নারীর প্রতি কোন পক্ষপাত তার ছিলনা। তাঁর চোখে ছিল সমাজ স্বচ্ছ চশমা। সে ও আজ থেকে দুইশত বছর আগে ভাবা যায়! যায় না।

নারীর কোন নিজস্ব সত্ত্বা আছে তা উনবিংশ সময়ের সমাজের মানুষের বোধের মধ্যেই ছিলনা।মানুষ যা দেখে বেড়ে ওঠে তাতে অসংগতি সাধারণত দেখতে পায় না। আরও পায় না যদি না তার নিজের জীবন যাপনে কোন বিঘ্ন না ঘটায়।  উপরন্তু এই বিধবাদের বিয়ে না হওয়া, পুরুষের বহু বিবাহ করা, বাল্য বিবাহ সবই সমাজের পুরুষের যৌন সুবিধা, সেবা প্রাপ্তি, সম্পত্তি লাভ পুরুষের বাড়তি লাভ ও সুবিধা করে দিচ্ছিল। তাতে নারীর মনে ও মানসিকতায়, তার দেহে, তার অর্থনৈতিক সংস্থানে, স্বাস্থ্যে, মানুষ হিসাবে তার অধিকারে কি প্রভাব, প্রতিফল, অন্যায় হচ্ছে তা বিদ্যাসাগরই উঠিয়ে আনেন। প্রশ্ন বিদ্ধ করেন।

পুরুষের দ্বারা পরিচালিত সমাজে পুরুষ সত্তা ও তার চাহিদা স্বীকৃত।  তা থেকেই বর্বর সহমরণ প্রথা ছিল যা বন্ধ করার জন্য মূল কাজ ও আন্দোলন করেন রাম মোহন রায়। একটি বিদেশী শাসকের জন্য যা অগ্রহণীয় ছিল নিজ সমাজের  সুবিধাভোগী পুরুষ নেতাদের কাছে তা ছিলনা।

স্বামীই পরমার্থ প্রথা- মানে তুমি যদি সতী হও স্বামী ছাড়া তোমার কোন জীবন নেই। এযে স্বামী নয় আরেকজন মানুষ যিনি একজন নারীর মতই দেহ ও মনে সুখ সুবিধা লাভের সমান অধিকারী- তা তিনি বোঝেন কিন্তু নারীকে বুঝতে দেননি। ছেলে-শিশুদের সে অর্থেই বড় করে তোলা হয়েছে। অধিকাংশ নারী এতে সে কি থেকে বঞ্চিত হল তাহাও উপলব্ধির সুযোগ দেয়া হয়নি। এর সবই তিনি আঁচ ও আন্দাজ করতে পেরেছিলেন। 

কথা হল এসব কথা কি বিদ্যাসাগরের কালে যারা তার বিরোধিতা করেছেন তারা তা বুঝেন নি বা উপলব্ধি করতেন না? খুব করতেন। কর্তৃত্বটা চলে যাবার আশংকায়  তা চাইতেন না। এরকম সময়  সমাজের অনেক নামকরা মানুষ প্রতিক্রিয়াশীলদের  পক্ষে  না গেলেও বিপক্ষে যান নি। বিদ্যাসাগরের এই নারী কল্যাণ বিষয়ে কাজ করার জন্য গেল গেল সমাজ রসাতলে গেল বলে তাঁর প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে। বছরের পর বছর মা’কে দেখতে যেতে না পেরে কেঁদেছেন। এমন কি মানুষের সামনেও। এতে তার পৌরুষত্ব খর্ব হচ্ছে ভাবেন নি। 

যে সমাজে স্বাভাবিক ব্যর্থতা, কানা, অপারগতা লুকিয়ে পুরুষকে শক্তিশালি ও মহত দেখানোর জন্য বাল্যকাল থেকে শিক্ষা দেয়া হয় – তিনি তার বিপরীতে দাঁড়িয়েছেন। তিনি বলেন,’এদেশের উদ্ধার হতে বহু বিলম্ব আছে। পুরনো স্বভাব ও প্রবৃত্তির মানুষের চাষ উঠিয়ে দিয়ে, সাত পুরু মাটি তুলে ফেলে, নতুন মানুষের চাষ করতে পারলে, তবে যদি এদেশের ভালো হয়।’

বাংলাদেশে হিজাব নেকাব ও নানান অনুশাসনে ও ধর্ষণে ধর্ষণে নারীকে যেভাবে আবার বাক্সবন্দী করে পেছনে নিয়ে যাওয়া হচ্ছে তা দেখে আমার আশ্চর্য লাগে। ভাবতে বাধ্য হই যে দু’শো বছর পরেও  আমাদের দেশ ও সমাজের প্রকৃতি বদলে নি। তিনি তাই এখনো প্রাসঙ্গিক। তিনি ঈশ্বরবাদী, বস্তুবাদী, বেদান্তবাদী, অজ্ঞেয়বাদী এমনকি নারীবাদীও নন। তিনি মানবতাবাদী। তিনি বক্তৃতা ও গালভরা তত্ত্ব  বলেন নি। 

তিনি সামগ্রিকভাবে মানবকল্যাণের নিমিত্তে উদয়াস্ত কাজ করতে গিয়ে যেখানে যেখানে অপূর্ণতা দেখেছেন সেখানেই কাজ করে গেছেন। বিদ্যাসাগর সমাজের চোখের গেরোগুলো খুলে দিতে সচেষ্ট হয়েছেন। নারীর প্রতি কোন পক্ষপাত তার ছিলনা। তাঁর চোখে ছিল সমাজ স্বচ্ছ চশমা। সে ও আজ থেকে দুইশত বছর আগে ভাবা যায়! যায় না।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
গণতন্ত্র ও দারিদ্র্য
গণতন্ত্র ও দারিদ্র্য
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে

এই মাত্র | টেক ওয়ার্ল্ড

হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান
হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান

৫৫ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩
কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

৬ মিনিট আগে | দেশগ্রাম

গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা
গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা

৭ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে
শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

৯ মিনিট আগে | দেশগ্রাম

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১২ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৩ মিনিট আগে | নগর জীবন

সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ
সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১৮ মিনিট আগে | হেলথ কর্নার

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা

১৮ মিনিট আগে | চায়ের দেশ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৯ মিনিট আগে | মন্ত্রীকথন

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

২২ মিনিট আগে | দেশগ্রাম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

২২ মিনিট আগে | দেশগ্রাম

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন শুরু

৩২ মিনিট আগে | জাতীয়

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

৩৭ মিনিট আগে | ক্যাম্পাস

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

৩৭ মিনিট আগে | অর্থনীতি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৩৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

৪২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

৪৩ মিনিট আগে | নগর জীবন

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

৪৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

৪৮ মিনিট আগে | নগর জীবন

তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি
তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি

৫১ মিনিট আগে | দেশগ্রাম

একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে
একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে

৫২ মিনিট আগে | অর্থনীতি

‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা

৫৪ মিনিট আগে | পাঁচফোড়ন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

৫৬ মিনিট আগে | নগর জীবন

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা
বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

তিনি কে?
তিনি কে?

শোবিজ

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা