দুটি সহজ সুযোগ হাতছাড়া হওয়ার পর অবশেষে ডেডলক ভাঙল। কর্নার থেকে তৈরি হওয়া জটলার ভেতর থেকে বল জালে জড়ালেন লিয়ান্দ্রো ত্রোসার। ম্যাচের ৩৫ মিনিটে গোল করেন তিনি।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের পায়ে রেখেছিল বেলজিয়াম, আক্রমণেও ছিল তাদের একচ্ছত্র আধিপত্য। চাপের মুখে পড়ে গেল নিউজিল্যান্ড।
টুর্নামেন্টে কিউইদের অবস্থান এখন পর্যন্ত বেশ নড়বড়ে। প্রথম ম্যাচে ইরানের সঙ্গে ২-২ গোলে ড্র করে ১ পয়েন্ট পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে মিশরের কাছে ৩-১ ব্যবধানে হেরে বসে তারা।
বিডি প্রতিদিন/নাজিম