দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
শনিবার সিডন জেলার আদলুন শহরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি গাড়িকে লক্ষ্য করে চালানো হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
এর আগে একই দিনে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/এম.এস