শিরোনাম
প্রকাশ: ১৪:৩৬, বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

কামিন্সের দুর্দান্ত এক স্পেলে দিনশেষে এগিয়ে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
কামিন্সের দুর্দান্ত এক স্পেলে দিনশেষে এগিয়ে অস্ট্রেলিয়া

বোলিংয়ে এক সেশনেই ৭ উইকেট। ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে শতরান পার। ধন্দে পড়ে যেতে হচ্ছিল, এটা পাকিস্তানই তো! অস্ট্রেলিয়ার ওপর একরকম ছড়ি ঘোরাচ্ছিল তারা। কিন্তু দারুণ এক স্পেলে মোড় ঘুরিয়ে দিলেন প্যাট কামিন্স। অধিনায়কের দারুণ বোলিংয়ে অস্ট্রেলিয়া এমনভাবে ঘুরে দাঁড়াল যে, দিনশেষে এগিয়ে তারাই।

বুধবার (২৭ ডিসেম্বর) মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অলআউট হয় ৩১৮ রানে। ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শুরু করা দল এক সেশনেই হারায় ৭ উইকেট। পাকিস্তানের বোলিং তো ভালো ছিলই, কিন্তু ক্যাচিংয়ের উন্নতি ছিল দেখার মতো।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের রান এক পর্যায়ে ছিল ১ উইকেটে ১২৪। সেখান থেকে পথ হারিয়ে দিন শেষ করে তারা ৬ উইকেটে ১৯৪ রানে। নিজের বলে দারুণ এক ক্যাচে আব্দুল্লাহ শফিককে ফিরিয়ে জুটি ভাঙেন কামিন্স। পরে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করে দেন বাবর আজমকে, বিদায় করেন সালমান আঘাকেও।

বৃষ্টির কারণে আগের দিন ৩৪ ওভার খেলা হয়নি। দ্বিতীয় দিনের খেলা তাই শুরু হয় আধঘণ্টা আগে। মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেডের জুটি টিকতে পারেনি বেশিক্ষণ। শাহিন আফ্রিদির অনেক বাইরের বল তাড়া করে স্লিপে ধরা পড়েন দ্বিতীয় স্লিপে। লাবুশেন ও মিচেল মার্শ সেই ধাক্কা সামাল দেন অনেকটাই। ১৩৫ বলে ফিফটি করে একইভাবে এগোতে থাকেন লাবুশেন। স্বভাবজাত আগ্রাসী সব শট খেলেন মার্শ।

দ্বিতীয় নতুন বল পাওয়ার ঠিক আগে লাবুশেনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আমের জামাল। তার অফ স্টাম্প ঘেঁষা বাড়তি লাফানো ডেলিভারিতে ভাঙে লাবুশেনের ৪ ঘণ্টার প্রতিরোধ। ১৫৫ বল খেলে ৬৩ রানে বিদায় নেন তিনি স্লিপে ধরা পড়ে। এরপর আর উল্লেখযোগ্য কানো জুটি হয়নি। দ্বিতীয় নতুন বলে নিয়মিত উইকেট এনে দেন পাকিস্তানের বোলাররা। মূল বাধা হয়ে থাকা মিচেল মার্শ আউট হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদের কৌশলি অধিনায়কত্বে। পয়েন্ট ফিল্ডারকে একটু পিছিয়ে মাঠের মাঝামাঝি রাখেন তিনি। বাঁহাতি পেসার আমির হামজার বলে সেখানেই ধরা পড়েন মার্শ। ৬ চার ও ১ ছক্কায় তিনি করেন ৪১ রান।

৬৮ রানের মধ্যে শেষ ৬ উইকেট হারায় অস্ট্রেলিয়া। আগের টেস্টে অভিষেক নজর কাড়ার পর এবারও ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আমের জামাল। অন্য তিন পেসার আফ্রিদি, হামজা ও হাসান আলি ধরেন দুটি করে শিকার।

লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের পেসারদের সামলে ১৫ ওভার নিরাপদেই কাটান আব্দুল্লাহ শফিক ও হাসান আলি। কিন্তু ন্যাথান লায়নকে এড়াতে পারেনি ইমাম। ৪৪ বলে ১০ রান করে তিনি ধরা পড়েন স্লিপে। এরপরই শফিক ও মাসুদের দারুণ জুটি। সূর্যের আলোয় তখন উইকেট কিছুটা সহজ হয়ে ওঠে। তবে দুই ব্যাটসম্যানের কৃতিত্ব খাটো করার সুযোগ নেই। দারুণ ব্যাটিংয়ে পাকিস্তানকে এগিয়ে নেন দুজন। লায়নের ওপর চড়াও হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে চার-ছক্কা মেরে তাকে এলোমেলো করার চেষ্টা করেন মাসুদ। ৯০ বলে পঞ্চাশে পা রাখেন শফিক, ৬৩ বলে মাসুদ।

অস্ট্রেলিয়াকে মনে হচ্ছিল যেন, কোনো জবাবই পাচ্ছে না তারা। জুটি ভাঙতে প্রয়োজন ছিল অসাধারণ কিছু। দ্বিতীয় স্পেলে ফিরে সেটিই করে দেখান কামিন্স। নিজের বলে চোখধাঁধানো এক ফিরতি ক্যাচ নিয়ে তিনি থামান শফিককে। ৬২ রানে ফেরেন এই ওপেনার। জুটি শেষ হয় ৯০ রানে।

কামিন্সের পরের ওভারেই সেই ডেলিভারি। অস্বস্তিকর লেংথ থেকে স্কিড করে ভেতরে ঢুকে বাবরের বেলস উড়িয়ে দেয় বল। অভিজ্ঞ ব্যাটসম্যান করতে পারেন কেবল ১ রান। গত ডিসেম্বরে করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংসের পর টানা ৯ ইনিংসে ফিফটি নেই তার। এরপর উইকেট ধরা দিতে থাকে অন্যদের হাত ধরেও। ফিফটির পর লায়নকে আরেক দফায় ক্রিজ ছেড়ে বেরিয়ে খেলতে গিয়ে উইকেট হারান অধিনায়ক মাসুদ (৫৪)। রাউন্ড দা উইকেটে ভেতরে ঢোকা দুর্দান্ত ডেলিভারিতে বাঁহাতি সাউদ শাকিলকে বোল্ড করে দেন জশ হেইজেলউড।

কামিন্স আবার শেষ বিকেলে ফিরে ছক্কা হজম করেন মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। তবে আরেক প্রান্তে তিনি ফিরিয়ে দেন সালমান আঘাকে। ৪৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে তখন টালমাটাল পাকিস্তান। তবে রিজওয়ান আর আমের জামালের দৃঢ়তায় দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি তারা। দলে ফেরা রিজওয়ান দিন শেষ করেন ৩৪ বলে ২৯ রান নিয়ে। ২৬ বলে ২ রানে অপরাজিত জামাল। তবে অস্ট্রেলিয়ার স্কোর ছুঁতে হলে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে তাদেরকে।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯৬.৫ ওভারে ৩১৮ (আগের দিন ১৮৭/৩) (লাবুশেন ৬৩, হেড ১৭, মার্শ ৪১, কেয়ারি ৪, স্টার্ক ৯, কামিন্স ১৩, লায়ন ৮, হেইজেলউড ৫*; আফ্রিদি ২৭-৫-৮৫-২, হামজা ২২-৫-৫১-২, হাসান ২৩.৫-৭-৬১-২, জামাল ১৯-১-৬৪-৩, সালমান ৫-০-২২-১)।

পাকিস্তান ১ম ইনিংস: ৫৫ ওভারে ১৯৪/৬ (শফিক ৬২, ইমাম ১০, মাসুদ ৫৪, বাবর ১, শাকিল ৯, রিজওয়ান ২৯*, সালমান ৫, জামাল ২*; স্টার্ক ১৩-২-৫০-০, হেইজেলউড ১২-৪-২৯-১, কামিন্স ১৪-১-৩৭-৩, লায়ন ১৩-১-৪৮-২, মার্শ ৩-০-১৬-০)।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেপ ভার্দে–সৌদি আরব
প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেপ ভার্দে–সৌদি আরব
সর্বশেষ খবর
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

৪ মিনিট আগে | নগর জীবন

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৫ মিনিট আগে | মাঠে ময়দানে

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

৭ মিনিট আগে | অর্থনীতি

ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের

৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

১২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১৯ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন
মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

২৪ মিনিট আগে | দেশগ্রাম

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

২৯ মিনিট আগে | দেশগ্রাম

নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

৩৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

৩৮ মিনিট আগে | অর্থনীতি

বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

৪৯ মিনিট আগে | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

৫৮ মিনিট আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

১ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

১ ঘণ্টা আগে | অর্থনীতি

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

২ ঘণ্টা আগে | শোবিজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর
রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর

২ ঘণ্টা আগে | অর্থনীতি

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬

৩ ঘণ্টা আগে | ইসলামী জীবন

সর্বাধিক পঠিত
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

২ ঘণ্টা আগে | জাতীয়

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২১ ঘণ্টা আগে | জাতীয়

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান
আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?
শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

১৯ ঘণ্টা আগে | জাতীয়

রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক