নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছে নাসার ওরিয়ান ক্যাপসুল। ২৬ দিনের চন্দ্র অভিযান শেষে ফিরে এল এটি।
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার পরবর্তী জেনারেশনের এই মহাকাশ ক্যাপসুলটি চন্দ্র মিশনের জন্য পাঠানোর হয়েছিল।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর ওরিয়ন ক্যাপসুলটি প্রশান্ত মহাসাগরে পতিত হয়। রবিবার স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে এটি পতিত হয়।
অবশ্য পতিত হওয়ার আগে প্যারাসুটের সাহায্যে ক্যাপসুলের গতি কমিয়ে আনা হয়। এটি অবতরণের সময় সব ধরনের নিরাপত্তা নির্দেশনা কড়াকড়িভাবে অনুসরণ করা হয়।
২০২৪ এবং ২০২৫-২৬ সালে চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। সেখানে থেকে কীভাবে মানুষে পৃথিবীতে ফিরবে সেজন্যই এই ক্যাপসুলের পরীক্ষা চালানো হয়।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে গ্রিক দেবতা অ্যাপোলোর বোন আর্টেমিসের নাম অনুসারে। এর আগে, ঠিক ৫০ বছর আগে অ্যাপোলো-১৭ মহাকাশ যানে করে চাঁদে মানুষ পাঠিয়েছিল। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/কালাম