নানা প্রতিবন্ধকতা ভিতরে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং নোয়াখালী-২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুক। এ ছাড়াও তিনি বলেন, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার আর সম্ভাবনা নেই। যারা ১৬ বছর কোনো ভোট দিতে পারেনি তাদের ভোটের মাধ্যমে সরকার গঠন হবে। যে সরকার গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব করবে। গতকাল সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের কার্যালয়ে মনোনয়নপত্রটি জমা দেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেন বাহার, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সদস্যসচিব সহিদ উল্লাহ, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরনবী বাচ্চু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হুমু, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবদুল হান্নান লিটন, সাবেক সেক্রেটারি ফারুক বাবুলসহ অনেকে।