রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- রমনা থানায় দুজন, শাহবাগের একজন, ধানমন্ডিতে একজন, হাজারীবাগে একজন, বংশালে একজন, সূত্রাপুরে একজন, সবুজবাগে একেজন, কদমতলীতে একজন, তেজগাঁওয়ে দুজন, শিল্পাঞ্চলে দুজন, মিরপুরে তিনজন, পল্লবীতে একজন, কাফরুলে একজন, দারুসসালামে তিনজন, ভাটারায় দুজন, উত্তরা পশ্চিমে একজন, বিমানবন্দরে একজন এবং তুরাগ থানায় একজন।
বুধবার (২৪ জুন) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নিয়াজ মেহেদী আরও বলেন, রাজধানীর ১৮টি থানায় পরিচালিত অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের মোট ২৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার করা ২৬ জনের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ