প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে কোনোভাবেই মালয়েশিয়ায় আর কর্মী পাঠানো হবে না। এ বিষয়ে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে ঢাকায় নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, কর্মী পাঠানো নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং স্বচ্ছ প্রক্রিয়া ও স্বল্প খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে সমঝোতা হয়েছে।
তিনি জানান, আগামী জুলাইয়ে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর ঢাকা সফরে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
বিডি প্রতিদিন/কেএ