‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর সরকারী এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত কর্মসূচিতে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
মো. সবুজ মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট বাঞ্ছারামপুর উপজেলা দলের দলনেতা ইমন হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব রেড ক্রিসেন্ট নবীনগর ও কসবা উপজেলা দলের প্রতিনিধি রকিবুল হাসান শুভ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান ফাহিম মুনতাসীর, সাবেক বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দুদক সভাপতি দুদ মিয়া মাস্টার, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মো. আমান উল্লাহ, বাঞ্ছারামপুর সরকারি এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, দুদকের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রিপন এবং বাঞ্ছারামপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রেড ক্রিসেন্ট শিক্ষক মো. শেখ ফরিদ, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজিম