মাদক সেবনের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা এবং মাদক ক্রয়-বিক্রয় প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা শুভসংঘ গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা শাখার নবগঠিত কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এর আগে, গত ২১ জুন রবিবার বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নীরঞ্জন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক হিসেবে বায়েজিদ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল করিম তন্ময় দায়িত্ব পেয়েছেন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জুয়েল পালোয়ান, মো. শামিম হোসেন, মো. নয়ন মিয়া, মেহেদি হাসান শাকিল, সুমাইয়া জান্নাত মেঘলা, জান্নাত আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাকিল, মেহেদি হাসান শুভ, রাফিজ ফয়সাল রিহাদ, মো. রাসেল মাহমুদ, আব্দুল করিম তন্ময়, মো. সজিব হাসান, অর্ষা সাহা, সহ সাংগঠনিক সম্পাদক ইভান আহম্মেদ বিপ্লব, আরসিফাত আরা মিম, আয়শা আক্তার, মাশরিফাত আক্তার দিঘী, অর্থ সম্পাদক রমজান ইসলাম স্বাধীন, দপ্তর সম্পাদক শনকিম সরকার,ইভেন্ট সম্পাদক সাদিয়াতুন সেজুতি,
কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, আরাফাত রহমান শ্রাবন, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নারী বিষয়ক সম্পাদক তাহরিমা মনি, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সাদিয়া আরেফিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক সিয়াম হোসাইন কাব্য, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ইমন খান,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আজমেরি সুলতানা ফিহা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মিথিলা আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রিপন মাহমুদ, স্বাস্থ্য ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক আবীর হোসেন, কার্য্য নির্বাহী সদস্য আরাফাত রহমান শ্রাবন, মো. সুমন আহমেদ, রাতুল হাসান, সাদিকুল ইসলাম, মো. মুশফিকুর রহমান, আলীরাজ, মোহাম্মদ শাকিল, ফাহাত সরকার, মোস্তাকিম হাদি, পারভেজ হোসেন, তরিকুল ইসলাম সাহেদ।
পরিচিতি সভা শেষে মাদক প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক হোসাইন মোহাম্মদ শরিফ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় হোসাইন মোহাম্মদ শরিফ বলেন, “মাদকের কারণে যুব সমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। এটি নিয়ন্ত্রণ করা না গেলে আগামী প্রজন্ম বড় ধরনের ক্ষতির মুখে পড়বে। তাই মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বন্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”
বক্তারা বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বসুন্ধরা শুভসংঘের প্রতিটি সদস্যকে নিজ নিজ এলাকায় মাদকবিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা ও সামাজিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
নতুন কমিটির সদস্যরা বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং ইতিবাচক সামাজিক কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব। পাশাপাশি মাদক বিক্রেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সমাজের মানুষের পাশে থেকে মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/টিএ