মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে মিজানুর রহমান নামে এক কৃষকের বাড়ি থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে বাড়ির ধানের গোলার পাশে লাল স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে থানায় খবর দেন বাড়ির মালিক মিজানুর রহমান। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
মিজানুর রহমান গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলাগ্রামের নজের আলীর ছেলে।
এ বিষয়ে গাংনী থানার ওসি (তদন্ত) আল মামুন জানান, ভয়-ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/এমএল