বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি আবেগঘন বার্তা দিয়েছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জীবনের দীর্ঘ রাজনৈতিক পথচলা ও মানুষের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘ব্যক্তিগত চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে উঠে সারাজীবন মানুষের অধিকারের কথা বলার চেষ্টা করেছি। আজ ফিরে তাকালে দেখি, আপনাদের ভালোবাসা আর বিশ্বাসই আমার ঝোলায় জমা হওয়া সবচেয়ে বড় পুঁজি। এই আমানত রক্ষা করাই আমার জীবনের শেষ লক্ষ্য। সাথে থাকুন, আমরা লক্ষ্যে পৌঁছাব।’
আরেক পোস্টে তিনি লেখেন, যতই ঝড় আসুক, আপনাদের ভালোবাসাই আমার বুক চিতিয়ে লড়ে যাওয়ার একমাত্র শক্তি। আস্থা রাখুন ধানের শীষে!
বিডি প্রতিদিন/জুনাইদ