শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন এলো যেভাবে

আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন এলো যেভাবে

সময়টা ১৯৭২ সাল। জহিরুল হকের ‘রংবাজ’ সিনেমার শুটিং চলছে। বেশ স্বাস্থ্যবান এক যুবক শুটিং দেখছেন। তিনি একপর্যায়ে নায়ক রাজ্জাক আর পরিচালক জহিরুল হককে বললেন, সিনেমার মারপিটের দৃশ্যগুলো ঠিকঠাক হচ্ছে না। দেখেই বোঝা যাচ্ছে বানানো, বাস্তবসম্মত মনে হচ্ছে না। জহিরুল হক আগ্রহী হলেন। জানতে পারলেন যুবকের নাম আবুল খায়ের জসিম উদ্দিন। ডাকনাম জসিম। বাড়ি ঢাকার নবাবপুরে। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন তিনি, বীর গেরিলা যোদ্ধা। যুদ্ধ থেকে ফিরে এখনো কোনো কাজে তেমনভাবে যুক্ত হননি। কেবল অভিনেতা-নির্মাতা আজিমের ‘দেবর’ ছবিতে ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন। জহিরুল হক তাঁকেই দায়িত্ব দিলেন সিনেমার অ্যাকশন দৃশ্যগুলো পরিচালনা করতে। জসিম নির্দেশনাও দিলেন ঠিকঠাক। জহিরুল হকের পছন্দ হলো। এভাবেই জসিমের হাত ধরে ঢাকাই চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্যের পদার্পণ। তাঁর শুরুটা হয়েছিল ফিল্ম এক্সট্রা আর অ্যাকশন ডিরেক্টর হিসেবে। ছিল তাদের পাঁচ বন্ধুর সম্মিলিত ‘জ্যাম্বস’ গ্রুপ। এই গ্রুপই পরিচালনা করত চলচ্চিত্রে মারপিটের দৃশ্যগুলো। জসিমের নিখুঁত অ্যাকশন দৃশ্য পরিচালনার কারণে অ্যাকশন ঘরানার চলচ্চিত্র দেখতে এ দেশের দর্শক আগ্রহী হয়ে ওঠেন। এর আগে ১৯৫৬ সালে ‘মুখ ও মুখোশ’ ছবির মাধ্যমে এ দেশে সবাক চলচ্চিত্রের যাত্রা শুরু হলে পঞ্চাশ থেকে সত্তর দশকের প্রথম পর্যন্ত সামাজিক, পারিবারিক ও লোকগাথা গল্পের ছবিই এ দেশে একটানা নির্মিত হতে থাকে এবং এই ঘরানার চলচ্চিত্র দেখতেই দর্শক অভ্যস্ত ছিল। কিন্তু ১৯৭২ সালে জহিরুল হক অ্যাকশন গল্পের ‘রংবাজ’ চলচ্চিত্র পরিচালনা করলেন। কিন্তু বিপত্তি ঘটল, কারণ তখন এ দেশে অ্যাকশন দৃশ্য পরিচালনার মতো কেউ ছিলেন না। আর এ চলচ্চিত্রের শুটিং দেখতে এসে অ্যাকশন দৃশ্য পরিচালনায় প্রশিক্ষিত একজন আবুল খায়ের জসিম উদ্দিন যখন দেখলেন অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাকভাবে ধারণ হচ্ছে না, তখনই তিনি ‘রংবাজ’র এই ধাঁচের দৃশ্য পরিচালনা ও অভিনয়ে সম্পৃক্ত হলেন। এ দেশের প্রথম অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘রংবাজ’ মুক্তি পেয়ে ব্যাপক সাড়া জাগালে নির্মাতারও আগ্রহী হয়ে ওঠেন অ্যাকশন গল্পের চলচ্চিত্র নির্মাণে। আর এসব চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য পরিচালনা ও খলনায়ক হিসেবে অবশ্যম্ভাবী হয়ে ওঠেন জসিম। এই ধারার চলচ্চিত্র ছাড়াও পারিবারিক গল্পের চলচ্চিত্রেও মারপিট পরিচালনার কাজে জসিমের কোনো বিকল্প ছিল না। বড়পর্দায় চলচ্চিত্র প্রদর্শন শুরু হলে টাইটেলে নাম লেখা থাকত অ্যাকশন দৃশ্য পরিচালনায় ‘জ্যাম্বস গ্রুপ’। মানে জসিম প্রতিষ্ঠিত অ্যাকশন দৃশ্য পরিচালনার সংগঠন ছিল এই ‘জ্যাম্বস গ্রুপ’। তখন থেকে বলতে গেলে নব্বইয়ের দশকের প্রথম পর্যন্ত চলচ্চিত্রে অ্যাকশন দৃশ্য পরিচালনায় জসিমের জ্যাম্বস গ্রুপের সমকক্ষ আর কোনো সংগঠন ছিল না। জসিম এরপর অভিনয়ে নিয়মিত হলেন। তখন তিনি খলঅভিনেতা। দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ (১৯৭৭) সিনেমাটি তাঁকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এটি ছিল বলিউডের রমেশ সিপ্পির ‘শোলে’ সিনেমার বাংলা রিমেক। ডাকাত সর্দার ‘গাফফার’ চরিত্রে জসিমের অভিনয় দারুণ প্রশংসিত হয়। যে চরিত্রটি ‘গাব্বার’ নামে বলিউডের ‘শোলে’ চলচ্চিত্রে রূপায়ণ করেছিলেন প্রখ্যাত অভিনেতা আমজাদ খান। জসিমের অ্যাকশনধর্মী আরেকটি স্মরণীয় অভিনয় ছিল দেওয়ান নজরুলের ‘বারুদ’ (১৯৭৮) চলচ্চিত্রে। এটি ছিল হলিউডের ‘দি গডফাদার’ অনুসরণে নির্মিত ছবি। এখানেও দেশীয় মেজাজে জসিমের অনবদ্য অ্যাকশন ঘরানার অভিনয়ের প্রমাণ মেলে। এরকমই আরেকটি স্মরণীয় খলঅভিনয় ছিল ইবনে মিজান পরিচালিত ‘লাইলি মজনু’ (১৯৮৩) চলচ্চিত্রে। রাজ্জাকের সঙ্গে সিকোয়েন্সে তিনি যেভাবে স্ক্রিন ডমিনেট করেছেন তা তাঁর অভিনয়ের শক্তিমত্তার প্রমাণ। এ ছাড়া ইবনে মিজানের ‘এক মুঠো ভাত’ ও ‘জিঘাংসা’ চলচ্চিত্রে অ্যাকশন খলনায়ক জসিমের ভয়ংকর অভিনয় আর অ্যাকশন দৃশ্য পরিচালনার কোনো জুড়ি ছিল না।

একসময় তাঁর সঙ্গে জ্যাম্বস গ্রুপে যুক্ত হন অভিনেতা রুহুল আমিন বাবুল, মাহবুব গুই, জাম্বুসহ অনেকে। তবে একটি সময় থেকে জসিম খলচরিত্রের বাইরে ইতিবাচক চরিত্রেও অভিনয়ের চেষ্টা করছিলেন। এ ক্ষেত্রে চূড়ান্ত সাফল্য আসে জহিরুল হকের ‘সারেন্ডার’ (১৯৮৭) সিনেমা দিয়ে। সমাজ বদলের স্বপ্ন দেখা মেধাবী এক শিক্ষার্থী কীভাবে জড়িয়ে যায় অপরাধ জগতের সঙ্গে, তা এখানে দক্ষতার সঙ্গে তুলে এনেছেন পরিচালক জহিরুল হক। এ সিনেমায় কলম ফেলে দিয়ে হাতে অস্ত্র তুলে নেওয়ার দৃশ্যে জসিম ছিলেন অনবদ্য। নব্বইয়ের দশকে জসিমের সিনেমাগুলোর ভিতর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় ‘কালিয়া।’ এ সিনেমায় আহমেদ শরীফের সঙ্গে তাঁর  দ্বৈরথ জমজমাট হয়ে উঠেছিল। গাঙ্গুয়াকে শায়েস্তা করার দৃশ্যে যে দুর্দান্ত অ্যাকশন তিনি দেখিয়েছিলেন, তা বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম সেরা অ্যাকশন সিকোয়েন্স। এ ছাড়াও আশি-নব্বইয়ের দশকে জনপ্রিয় অনেক সিনেমাতেই অভিনয় করেছেন তিনি। জসিম মার্শাল আর্টনির্ভর অ্যাকশন করতেন না। তাঁর মারামারির ধরনটা ছিল তীব্র ও হাতে হাতে। একেবারেই ন্যাচারাল ধাঁচে মারামারি। কিন্তু সেই মারামারিটাই এত জীবন্ত ও বিশ্বাসযোগ্য হতো যে, মনে হতো যেন সত্যি সত্যিই এটা ঘটছে। সহজ কথায়, জসিমের অ্যাকশন ছিল একেবারেই ‘অর্গানিক’ অ্যাকশন। তিনি যখন ভিলেনদের শায়েস্তা করতেন, তখন পর্দায় তা দেখে আপামর জনতা পেত অত্যাচার, নিপীড়ন থেকে মুক্তির স্বাদ। বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন ধারার প্রবর্তন, খলঅভিনয় ও চরিত্রাভিনয়ে অবদান জসিমকে স্মরণীয় করে রেখেছে। একজন মুক্তিযোদ্ধা থেকে ঢালিউডের ‘অ্যাকশন কিং’ হয়ে ওঠেন নায়ক জসিম। বাংলা চলচ্চিত্রের অ্যাকশনের পথপ্রদর্শক মনে করা হয় ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জসিমকে। সিনেমায় ‘খলনায়ক’র অভিনয় করে ক্যারিয়ার শুরু করলেও অ্যাকশন সিনেমায় দুর্দান্ত অভিনয় করে ‘নায়ক’ হয়ে ওঠেন তিনি। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ২ নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। দেশ স্বাধীন করে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় নায়ক সোহেল রানার মতোই পা বাড়ান চলচ্চিত্র জগতে। প্রখ্যাত অভিনেতা আজিমের হাত ধরে সিনেমা জগতে পা রাখেন জসিম। ১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। নিয়মিতই সিনেমায় অভিনয় করতেন ‘খলনায়ক’ চরিত্রে। এর পরই আসে তাঁর চলচ্চিত্র ‘রংবাজ’ অধ্যায়। দর্শক নজরে পড়েন ‘রংবাজ’ সিনেমায় অভিনয় করে। তারপর জসিমের অ্যাকশন কিং হিসেবে চলচ্চিত্র জীবনের ইতিহাস সবারই জানা।

এই বিভাগের আরও খবর
প্রযুক্তির চোখে
প্রযুক্তির চোখে
তিনি কে?
তিনি কে?
শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?
মিশা সওদাগর
মিশা সওদাগর
জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই
কীভাবে মুক্তি  পেলেন শিল্পা
কীভাবে মুক্তি  পেলেন শিল্পা
শিল্পকলায় ফিরছে ‘হ্যাপি ডেজ’
শিল্পকলায় ফিরছে ‘হ্যাপি ডেজ’
অবিশ্বাস্য আয়ের সিনেমা ‘ডিয়ার ইউ’
অবিশ্বাস্য আয়ের সিনেমা ‘ডিয়ার ইউ’
নওশাবার ‘সোমেশ্বরী’
নওশাবার ‘সোমেশ্বরী’
ঢাকাই সিনেমা দর্শকবিমুখ হয় যেভাবে
ঢাকাই সিনেমা দর্শকবিমুখ হয় যেভাবে
প্রযুক্তির চোখে
প্রযুক্তির চোখে
চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?
সর্বশেষ খবর
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন শুরু

২ মিনিট আগে | জাতীয়

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

৮ মিনিট আগে | ক্যাম্পাস

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

৮ মিনিট আগে | অর্থনীতি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৯ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

১৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

১৪ মিনিট আগে | নগর জীবন

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

১৫ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

১৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

১৯ মিনিট আগে | নগর জীবন

তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি
তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি

২১ মিনিট আগে | দেশগ্রাম

একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে
একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে

২৩ মিনিট আগে | অর্থনীতি

‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা

২৪ মিনিট আগে | পাঁচফোড়ন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

২৭ মিনিট আগে | নগর জীবন

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

টাঙ্গাইলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
টাঙ্গাইলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২৭ মিনিট আগে | দেশগ্রাম

স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৩৪ মিনিট আগে | জাতীয়

নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি বসনিয়া ও কাতার
নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি বসনিয়া ও কাতার

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

৪৩ মিনিট আগে | জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

৪৬ মিনিট আগে | ক্যাম্পাস

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০

৫১ মিনিট আগে | নগর জীবন

আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

৫২ মিনিট আগে | দেশগ্রাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

৫৩ মিনিট আগে | নগর জীবন

১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন
১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

১ ঘণ্টা আগে | জাতীয়

৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন
৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

১ ঘণ্টা আগে | নগর জীবন

মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

১ ঘণ্টা আগে | নগর জীবন

রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৭ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২২ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা
বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

তিনি কে?
তিনি কে?

শোবিজ

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা