শিরোনাম
প্রকাশ: ১৮:১২, সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ১৮:১৫, সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিশ্ব হার্ট দিবস ও কিছু কথা

ডা. মাহবুবর রহমান
অনলাইন ভার্সন
বিশ্ব হার্ট দিবস ও কিছু কথা

বিশ্ব হার্ট দিবস আজ। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এ দিনটি। দিবসটির এবারের প্রতিপাদ্য-“Don’t Miss a Beat”; অর্থাৎ—“একটি স্পন্দনও হারানো যাবে না”। হৃদরোগ এখন সারা বিশ্বের এক নম্বর মরণব্যাধি। অন্যান্য রোগের তুলনায় হঠাৎ মৃত্যুর আশঙ্কা সবচেয়ে বেশি হৃদরোগে। বিনামেঘে বজ্রপাতের মতো মুহূর্তে সবকিছু তছনছ হয়ে যেতে পারে। একটি মানুষের মৃত্যু শুধু নয়, গোটা পরিবারটির ওপর নেমে আসে বিপর্যয়ের গভীর অমানিশা। বিশেষ করে মানুষটি যদি হয় পরিবারের আয়ের প্রধান ব্যক্তি। তাই আমাদের হাতে সময় থাকতে সচেতন হওয়া দরকার কীভাবে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

প্রায় প্রতিটি রোগের চিকিৎসার দুটো ধাপ থাকে। একটি হলো রোগ প্রতিরোধ, যাতে রোগটি শরীরে বাসা বাঁধতে না পারে। আর দ্বিতীয়টি হলো প্রতিকার, রোগটি দিয়ে আক্রান্ত হলে তা থেকে মুক্তির চেষ্টা। বলা বাহুল্য, রোগ প্রতিরোধই উত্তম। শারীরিক, মানসিক এবং আর্থিক- সবদিক থেকেই মঙ্গলজনক।

প্রথমে আসি শারীরিক ব্যাপারে। ধরা যাক রাজধানী থেকে দূরে কারও হার্ট অ্যাটাক হলো। প্রাথমিক চিকিৎসা এখন মোটামুটি সব জায়গাতেই আছে। সেটা না হয় দেওয়া গেল। কিন্তু উন্নত আধুনিক চিকিৎসা তো রাজধানী এবং কিছু শহরে নির্দিষ্ট কেন্দ্রে বিদ্যমান। তাই হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিটি রাজধানী বা সেই নির্দিষ্ট শহরে পৌঁছতে পৌঁছতে স্বাভাবিকভাবেই বিলম্ব করবে। তাতে কী সমস্যা হবে? হার্ট অ্যাটাকে যত মৃত্যু হয় তার শতকরা ২৫ ভাগই ঘটে হাসপাতালে পৌঁছানোর আগে। সুতরাং হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তির প্রতি চারজনের একজন কখনো হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন না। বাকি তিনজন যখন কোনো আধুনিক হাসপাতালে পৌঁছবেন তখন যদি ১২ ঘণ্টার বেশি দেরি হয়ে যায় তাহলে হৃৎপিন্ডের মাংসপেশির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। কারণ হৃৎপিন্ড ও মস্তিষ্কের কোষ বা টিসু যদি একবার ধ্বংস হয় তাহলে তা হয় অফেরতযোগ্য এবং অপরিবর্তনযোগ্য। অর্থাৎ সময়ই এখানে মুখ্য নিয়ামক। টাইম ইজ লাইফ! যদি রোগীটি প্রাথমিক ধাক্কা সামলে বেঁচে যান তাহলেও তার জন্য অপেক্ষা করছে সারা জীবনের মতো অসহায় দুর্বল এবং অন্যের ওপর নির্ভরশীল সংক্ষিপ্ত এক জীবন।

এবার আসি মানসিক অভিঘাত বিষয়ে। হার্ট অ্যাটাক এমনই এক অকস্মাৎ আঘাত যে, এর জন্য কেউই মানসিকভাবে প্রস্তুতি থাকে না। তাই যখন সেটি আসে তখন রোগী দিশাহারা হয়ে পড়ে। মৃত্যুভয় তাকে আঁকড়ে ধরে। রোগী আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। এ ধরনের রোগীর হৃৎস্পন্দন অনিয়মিত হওয়ার আশঙ্কা বেশি। হার্ট ফেইল্যুর এবং হঠাৎ মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়। প্রাথমিক ধাক্কা সামাল দিতে পারলেও দীর্ঘমেয়াদি হতাশা এবং অবসাদ রোগীকে ঘিরে ধরে। জীবন ও কাজের প্রতি অনীহা ও বিরাগ রোগীকে আচ্ছন্ন করে রাখে। কর্মক্ষমতা হ্রাস পায়, রোগীর আয় ইনকাম কমে পরিবারটিকে একটি অনিশ্চিতের দিকে ধাবিত করে।

আরও কিছু কথা : বিয়াল্লিশ বছরের টগবগে যুবক। একটি বেসরকারি কোম্পানিতে দায়িত্বশীল পদে কর্মরত। বদ অভ্যাসের মধ্যে ধূমপান করেন। উচ্চরক্তচাপ নেই। ডায়াবেটিস ছিল না, রক্তের কোলেস্টেরল কখনো পরীক্ষা করা হয়নি। 

অফিসে কর্তব্যরত থাকা অবস্থায় হঠাৎ বুকে ব্যথা। শরীর হয়ে ওঠে ঘর্মাক্ত। সহকর্মীরা দেরি না করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলেন। ইসিজি করা মাত্র দেখা গেল ম্যাসিভ হার্ট অ্যাটাক! যে ধরনের হার্ট অ্যাটাক দেখা যাচ্ছে তাতে বোঝা যায় যে, সবচেয়ে বড় ধমনীটি বন্ধ হয়ে গেছে। এ রোগের সবচেয়ে কার্যকর এবং আধুনিক চিকিৎসা হলো জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম করে তৎক্ষণাৎ ব্লক অপসারণ করে রিং (Stent) বসিয়ে দেওয়া, যাতে হার্টের স্বাভাবিক রক্ত প্রবাহ পুনঃস্থাপিত হতে পারে। আমরা জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম করার প্রস্তাব করলাম। রোগীর আত্মীয়স্বজন কেউ কেউ রাজি হলেন, কেউ কেউ অন্যদের সঙ্গে ফোনে আলাপ চালাতে থাকলেন। এভাবে মূল্যবান সময় নষ্ট হতে থাকল। অতঃপর রাজি হলেন। রোগীকে ক্যাথল্যাব বা অপারেশন কক্ষে নিয়ে যাওয়া হলো। আমি রোগীর ডান হাতের রেডিয়াল ধননীতে একটি ক্যানুলা স্থাপন করতে অনুমতি চাইলাম।

রোগী একটি শর্তে রাজি হলেন, অ্যানজিওগ্রাম করবেন কিন্তু রিং লাগাবেন না। অনেকটা গলায় কাঁটা আটকে যাওয়ার মতো। অ্যান্ডোসকপি দিয়ে কাঁটা দেখতে পারবেন কিন্তু অপসারণ করা যাবে না! যাই হোক রোগীর আত্মীয়স্বজনের সহযোগিতায় অ্যানজিওগ্রাম সম্পন্ন করে মূল ধমনীটি ১০০% বন্ধ পাওয়া গেল। স্ত্রী এবং আত্মীয়স্বজনের অনুমতি সাপেক্ষে মাত্র পাঁচ মিনিটে ব্লক অপসারণ করে রিং বসিয়ে দিলাম। রোগী সঙ্গে সঙ্গে ব্যথা উপশম বোধ করলেন। সিসিইউতে পর্যবেক্ষণে পাঠিয়ে দিলাম। বেশিরভাগ মানুষ মনে করেন হার্ট অ্যাটাকের সঙ্গে সঙ্গে অ্যানজিওগ্রাম না করে প্রাথমিক অবস্থায় ওষুধ প্রয়োগ করে পরিস্থিতি স্থিতিশীল হলে পরে অ্যানজিওগ্রাম করবেন। এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা এবং আত্মঘাতী ভাবনা। যদি কারও অ্যাপেনডিক্স পেটের মধ্যে ফেটে যায় তাহলে কি অপারেশন জরুরি নয়? হার্ট অ্যাটাকেও রক্তনালির চর্বির দলা ফেটে গিয়ে রক্ত জমাট বেঁধে ধমনী বন্ধ হয়ে যায়। তাই এটি আরও মারাত্মক এবং প্রাণ বিনাশকারী। ভালোভাবে বোঝার জন্য আসুন বিষয়টির একটু গভীরে যাওয়া যাক।

ইসিজির ধরন অনুযায়ী হার্ট অ্যাটাককে আমরা দুই ভাগে ভাগ করি-

১. STEMI হার্ট অ্যাটাক। সাধারণত হার্টের একটি বড় রক্তনালি রক্তের জমাট বা দলা দিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। রোগী দ্রুত খারাপ হতে থাকে। অতি সত্বর বন্ধ হয়ে যাওয়া রক্তনালি খুলে না দিলে হৃৎপিন্ডের মাংসপেশি স্থায়ীভাবে ধ্বংস হবে। হার্ট ফেইল্যুর, কার্ডিয়াক অ্যারেস্টসহ বিভিন্ন মারাত্মক জটিলতায় পড়তে হবে। 

২. NON STEMI হার্ট অ্যাটাক। হার্টের কোনো না কোনো রক্তনালি সম্পূর্ণ বা আংশিক বন্ধ হয়ে মাংসপেশির ক্ষতিসাধন করে। এ ক্ষেত্রে সাধারণত এক বা একাধিক ব্লক থাকে এবং প্রায়শই কিছু না কিছু ন্যাচারাল বাইপাস তৈরি হয়ে থাকে। প্রথমোক্ত ধরন থেকে এই ধরনটি কিছুটা কম ভয়ঙ্কর। চিকিৎসার ধরনও দুই রকম।

চিকিৎসা :

১। STEMI heart attack : হঠাৎ বন্ধ হয়ে যাওয়া ধমনী যত দ্রুত সম্ভব খুলে দিতে হবে। রক্ত জমাট হয়ে বন্ধ হওয়া রক্তনালি খোলার সবচেয়ে আধুনিক এবং কার্যকর উপায় হলো জরুরি ভিত্তিতে অ্যানজিওগ্রাম করে ব্লকের লোকেশন নির্ণয় করে ব্লক অপসারণ করা। ব্লক অপসারণ করার সবচেয়ে কার্যকর উপায় হলো ধাতব জালের একটি সরু পাইপ (stent) বা প্রচলিত ভাষায় যাকে রিং বলে তা ধমনীগাত্রে অ্যানজিওগ্রাম করার সঙ্গে সঙ্গে বসিয়ে দেওয়া। এটাকে জরুরি বা প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি বলা হয়। এটার সাফল্য প্রায় ৯৫%। এ পদ্ধতির চিকিৎসায় হৃৎপিন্ডের মাংসপেশি রক্ষা হয়, হার্টের পাম্পিং ক্ষমতা বজায় থাকে। দূরবর্তী হার্ট ফেইলিওর থেকে রোগী রক্ষা পায়। 

জরুরি অ্যানজিগ্রাম করার সঙ্গে সঙ্গে জরুরি অ্যানজিওপ্লাস্টির করার সুবিধা ঢাকার বাইরে অল্প কিছু জায়গায় আছে। তাই যে সব জায়গায় এ সুবিধা নেই বা সে সব কেন্দ্র থেকে রোগীর দূরত্ব দুই ঘণ্টার বেশি সেখানে ওষুধ দিয়ে ব্লক খুলে দিতে হবে। এক্ষেত্রে tenectiplase সবচেয়ে কার্যকর ওষুধ। সাফল্য ৮০%-এর উপরে। তবে দাম বেশি হওয়ায় দরিদ্র জনগণের পক্ষে বহন করা সম্ভব হয় না। এর বিকল্প হলো Streptokinase যা মফস্বল শহরগুলোতে পাওয়া যায়। সাফল্যের হার ৬৫%-এর কাছাকাছি। 

তবে tenectiplase বা streptokinase যাই ব্যবহার করা হোক না কেন এগুলো পুশ করার ২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে নিকটস্থ উচ্চতর কেন্দ্রে গিয়ে অ্যানজিওগ্রাম করতে হবে। যদি ব্লকের উপস্থিতি ধরা পড়ে তবে সঙ্গে সঙ্গে তা অপসারণ করে রিং প্রতিস্থাপন করতে হবে। 

২. NON STEMI : এ ধরনের হার্ট অ্যাটাক তুলনামূলক কম ভয়াবহ। তবে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পুনরায় অ্যাটাক হতে পারে। হৃৎপিন্ডের মাংসপেশির ক্ষতি হবে এবং হৃৎপিন্ডের তাল কেটে ছন্দপতন সৃষ্টি করতে পারে। কার্ডিয়াক অ্যারেস্টসহ হঠাৎ মৃত্যুর কারণ হতে পারে। এই ধরনের অ্যাটাকের ক্ষেত্রেও যত তাড়াতাড়ি অ্যানজিওগ্রাম করে ব্লকের লোকেশন, মাত্রা এবং ব্যাপ্তি নির্ণয় করে পরবর্তী চিকিৎসার ধাপ প্রয়োগ করতে হবে। 

চিকিৎসা ব্যবস্থায় একটি প্রধান সংকট হলো আস্থার অভাব। এটি একদিনে সৃষ্টি হয়নি। এক্ষেত্রে চিকিৎসা ব্যবস্থার পশ্চাৎপদতা এবং চিকিৎসকদের দায় কম নয়। উপযুক্ত কাউন্সেলিং, রোগ ও চিকিৎসার অনুপুঙ্খ ব্যাখ্যা উপস্থাপন খুব জরুরি। রোগী পক্ষের দায়ও কম নয়। সমাজের সামগ্রিক সংকটের একটি অংশ এটি। কিন্তু জীবন তো আপনার। তাই চিকিৎসকের ওপর আস্থা রাখুন।

লেখক : সিনিয়র কার্ডিওলজিস্ট, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা।

বিডি প্রতিদিন/মুসা

এই বিভাগের আরও খবর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৯ মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
বেশি আলু খেলে গ্যাসের সমস্যা হয়?
বেশি আলু খেলে গ্যাসের সমস্যা হয়?
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু
স্বাস্থ্যসেবার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোক হেলথকেয়ারে মতবিনিময় সভা
স্বাস্থ্যসেবার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোক হেলথকেয়ারে মতবিনিময় সভা
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু
দেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু
এইডস রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন
এইডস রোগীও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন
একদিনে হাম সন্দেহে চার জনের মৃত্যু
একদিনে হাম সন্দেহে চার জনের মৃত্যু
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু
হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু
সর্বশেষ খবর
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

এই মাত্র | মন্ত্রীকথন

রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট

৩ মিনিট আগে | ক্যাম্পাস

দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

৫ মিনিট আগে | জাতীয়

কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা

২৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

৩০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

৩২ মিনিট আগে | চায়ের দেশ

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৩৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার
দৌলতপুর সীমান্তে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

১ ঘণ্টা আগে | জাতীয়

বাঞ্ছারামপুরে মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা
বাঞ্ছারামপুরে মাদকবিরোধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১ ঘণ্টা আগে | জাতীয়

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি
সবুজে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে আনন্দ মোহন কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ৬৩

১ ঘণ্টা আগে | নগর জীবন

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের পর বাড়লো রুপার দামও
স্বর্ণের পর বাড়লো রুপার দামও

১ ঘণ্টা আগে | অর্থনীতি

ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের
ইসরায়েল-লেবানন চুক্তির ১৪ দফা রূপরেখা প্রকাশ যুক্তরাষ্ট্রের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব
বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে মৌলভীবাজারে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
সোনাগাজীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন
মোংলা নদীতে ফেরি চলাচলের উদ্বোধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২
কুমিল্লায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ২

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি
নিরাপদ সড়ক ও শব্দ দূষণ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক কর্মসূচি

২ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?
বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

২ ঘণ্টা আগে | অর্থনীতি

বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

২ ঘণ্টা আগে | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

২ ঘণ্টা আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২২ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

২ ঘণ্টা আগে | জাতীয়

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান
আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক