ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (ঢাওডিইএ) ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির নবনির্বাচিত সভাপতি হলেন মো. মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. নূর হোসেন। গতকাল ঢাকা ওয়াসা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের বিদায়ি সভাপতি ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আবদুর রব মিয়া, বিদায়ি সাধারণ সম্পাদক ও নির্বাহী প্রকৌশলী (অব.) মো. আরমান ভূইয়া এবং নির্বাহী সদস্য ও উপবিভাগীয় প্রকৌশলী মো. হাসিবুল হাসানের যৌথ স্বাক্ষরে ২৫ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
এতে আরও রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. বিল্লাল হোসেন, সহসভাপতি গোলাম মোস্তফা ও মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব আলম আল আজাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ভূইয়া, অর্থ সম্পাদক মানিক চন্দ্র মহানায়ক।