শিরোনাম
প্রকাশ: ০০:০০, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫ আপডেট: ০৯:১৭, সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

রংপুর রাইডার্স একটি পরিবার

শেহজাদ আকবর সোবহান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
রংপুর রাইডার্স একটি পরিবার

শেহজাদ আকবর সোবহান শুধু বাংলাদেশ নয়, আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের একজন পরিচিত মুখ। গ্লোবাল টি-২০ সুপার লিগ ও বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর। মেধা, প্রজ্ঞা, সাহসী, দক্ষ, বিচক্ষণ এবং ক্ষুরধার মস্তিষ্কের শেহজাদ সর্বকনিষ্ঠ টিম ডিরেক্টর হিসেবে বিপিএলের নিলামে অংশ নেন। তাঁর বিচক্ষণতায় এবার শক্তিশালী দল গঠন করেছে রংপুর। শেহজাদ নিজে উপস্থিত থেকে দলের অনুশীলন উপভোগ করেন এবং কোচিং স্টাফ ও ক্রিকেটারদের খোঁজখবর নেন। ক্রিকেট ভালোবাসেন। নিজে ক্রিকেটার। দলকে নেতৃত্ব দেন। ক্রিকেট খেলে নিজেকে শক্তিশালী মানসিকতার একজন হিসেবে তৈরি করছেন। রংপুর রাইডার্সের হয়ে দুই বছর ধরে দল গঠনে অংশ নিয়েছেন। গত আসরে এলিমিনেটর পর্ব খেললেও রংপুরের এবারের টার্গেট শিরোপা। দলটি ২০১৭ সালে শিরোপা জিতেছিল। এরপর শিরোপা না জিতলেও রংপুর রাইডার্সকে একটি দল মনে করেন শেহজাদ আকবর সোবহান, ‘২০১৭ সালে (রংপুর রাইডার্স) যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন থেকেই আমরা একটি পরিবার হিসেবে পথ চলা শুরু করি। আমরা রংপুরকে শুধু একটি দল হিসেবে দেখি না, একটি পরিবার মনে করি। আমরা সবকিছু একসঙ্গে করি। সিদ্ধান্তগুলোও একসঙ্গে নিই। ম্যানেজমেন্ট এবং সবাই মিলে সব পছন্দ করি। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিই না।’

বিপিএলের গত আসরের প্লেয়ার্স ড্রাফটে যখন অংশ নিয়েছিলেন শেহজাদ, উপস্থিত মিডিয়া কর্মীসহ ফ্র্যাঞ্চাইজিরা বিস্মিত হয়েছিলেন। শুধু বিপিএল নয়, ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিশ্বের যে কোনো টি-২০ টুর্নামেন্টের সর্বকনিষ্ঠ ডিরেক্টর হয়ে গর্ববোধ করেন। শেহজাদ চলতি আসরের নিলামেও অংশ নেন। সর্বকনিষ্ঠ ডিরেক্টর হয়ে ক্রিকেটার বাছাইয়ে অংশ নিতে পেরে গর্ববোধ করেন, ‘সর্বকনিষ্ঠ টিম ডিরেক্টরের বিষয়টি আমি জানি। এটি নিয়ে সত্যিই গর্বিত। এটি আমার জন্য একটি বড় সুযোগ। আমার খুব ভালো লাগে। কারণ খুব কম মানুষই এমন সুযোগ পায়। আমি খুব খুশি এবং কৃতজ্ঞ। প্লেয়ার্স ড্রাফট কিংবা নিলামে অংশ নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আরও অভিজ্ঞ হয়ে ভবিষ্যতে ভালোভাবে পরিচালনা করতে পারব। অল্প বয়সে একটি দল চালানো আমার জন্য অনেক বড় শিক্ষার বিষয়।’ এবার নিলামের টেবিলে বসে চুলচেরা বিশ্লেষণ করে দল গড়েছেন বিশ্বের সবচেয়ে কম বয়সি টিম ডিরেক্টর শেহজাদ। নিলামের টেবিলে বসে দল গড়া উপভোগ করেছেন, ‘গত বছরের ড্রাফট ছিল আমার প্রথম। একটি নতুন অভিজ্ঞতাও ছিল। এ বছরের নিলাম আমার বেশি ভালো লেগেছে। কারণ এটি অনেক বেশি উত্তেজনাপূর্ণ। এবারের নিলাম থেকে অনেক কিছু শিখেছি। শিখেছি কীভাবে খেলোয়াড়দের জন্য বিড করতে হয়, দলের কম্বিনেশন তৈরি করতে হয়।’গ্লোবাল টি-২০ সুপার লিগ

নিজে একজন অ্যামেচার ক্রিকেটার। নিজের মেধার ব্যবহারে শক্তিশালী দল গড়েছেন। শুধু বিপিএল কিংবা দেশের ক্রিকেট সম্পর্কেই খোঁজখবর রাখেন তেমন নয়, তিনি বিগ ব্যাশ, আইপিএল, আইএলটি-২০’র খেলা গভীর মনোযোগ নিয়ে দেখেন। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থক। খেলা দেখেছেন অ্যাসেজের, ‘আমি ক্রিকেট দেখি। এ মুহূর্তে আমি বিগ ব্যাশ দেখছি। সেখানে আমাদের বাংলাদেশের রিশাদ খেলছে। এ ছাড়া আমি অ্যাশেজ, বিশ্বকাপ, বিপিএল, আইপিএল সবই ফলো করি।’ শেহজাদ শুধু খেলা দেখেন এমন নয়। গভীর মনোযোগে খেলা দেখে পরবর্তী সময়ের জন্য ক্রিকেটার স্কাউটিং করেন। সেজন্য নোটবুকে লিখে রাখেন পছন্দের ক্রিকেটারের নাম, ‘আমি নোট নিই এবং ট্র্যাক রাখি। এই আইএলটি-২০তে আমি একটি ম্যাচ দেখেছিলাম, যেখানে একজন নির্দিষ্ট খেলোয়াড় অসাধারণ খেলেছিলেন। তাই আমি আগামী বছরের জন্য খেলোয়াড় স্কাউটিং করছিলাম, যেন তাকে আমার দলের কাছে সুপারিশ করতে পারি।’

শেহজাদ এখনো পড়াশোনা করেন। একদিকে পড়াশোনা, অন্যদিকে দল গঠন খুবই কঠিন কাজ। সব চাপ সামাল দিয়ে পছন্দের দল গড়েন, ‘দল চালানোর ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে পড়াশোনা করতে হবে, ভালো গ্রেড পেতে হবে এবং একই সঙ্গে দলও চালাতে হবে। নিঃসন্দেহে অনেক পরিশ্রমের কাজ। যেহেতু এটি আমার প্যাশন, তাই বিষয়টিকে সহজভাবেই নিই। প্যাশন হওয়ায় বিষয়টিকে কঠোর পরিশ্রম মনে না করে হালকাভাবে নিই। যাতে উপভোগ করতে পারি।’ গত আসরে টানা আট জয়ের পর রংপুর রাইডার্স হঠাৎ ছন্দ হারিয়ে ফেলে। কয়েকটি ম্যাচ হেরে চাপে পরে গিয়েছিল দল। সেই চাপ তিনি সামাল দিয়েছিলেন ঠান্ডা মাথায়, ‘গত বছর আমরা টানা আটটি ম্যাচ জেতার পর শেষের দিকে যখন ৪-৫টি ম্যাচ হারলাম, আমাদের জন্য বিষয়টা ছিল কষ্টের। ভালো করতে আমরা অবশ্যই চেষ্টা করছিলাম। আমার নিজের ওপর অনেক চাপ তৈরি হয়েছিল। কারণ টানা জেতার পর টানা চারটি ম্যাচ হারায় খারাপ লেগেছিল। এটা খেলারই অংশ। আমরা চেষ্টা করেও হেরে গিয়েছি।’ হারের পর অন্য দলগুলো যখন খেলোয়াড় বা ম্যানেজমেন্টকে দোষারোপ করে, রংপুর রাইডার্স সে পথে না হেঁটে টিম ম্যানেজমেন্ট বা কোনো ক্রিকেটারকে দোষারোপ করে না। রংপুরের টিম ডিরেক্টর শেহজাদ মনে করেন দলকে উদ্দীপ্ত করার এটাই মূলমন্ত্র, ‘আমরা কখনোই কোনো এক ব্যক্তিকে আলাদা করে বলি না যে, তোমার কারণে আমরা ম্যাচটি হেরেছি। আমরা সবসময় একটি দল হিসেবে দায়িত্ব নিই। আমরা একসঙ্গে দোষ স্বীকার করি, সেখান থেকে শিখি এবং পরবর্তী ম্যাচে আরও ভালো করার চেষ্টা করি।’

গ্লোবাল টি-২০ সুপার লিগে দুবার ফাইনাল খেলেছে। প্রথম আসরে চ্যাম্পিয়ন। পরের আসরে রানার্সআপ। বিপিএলে চ্যাম্পিয়ন ২০১৭ সালে। এরপর আর শিরোপা উৎসব করা হয়নি। এবার মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, নাহিদ রানাদের মতো ক্রিকেটার দলভুক্ত করেছেন। টার্গেট শিরোপা। দল নিয়ে তাই টিম ডিরেক্টর আত্মবিশ্বাসী, ‘এ বছর আমি অনেক আত্মবিশ্বাসী। আমাদের ব্যাটিং লাইনআপ খুব পছন্দ হয়েছে। আমাদের বিদেশি খেলোয়াড়দের লাইনআপও খুবই শক্তিশালী। লিটন কুমার দাস একজন ক্লাসিক্যাল খেলোয়াড়। তাওহিদ হৃদয় অত্যন্ত মেধাবী। এ দুজন যদি একসঙ্গে ক্লিক করেন, তবে আমাদের জন্য রান তোলা সহজ হবে। আমাদের বিদেশি খেলোয়াড়রাও চমৎকার। দলে একঝাঁক প্রতিভাবান পেসার এবং দক্ষ লেগ স্পিনার রয়েছে।’ বিপিএলের চলতি আসরে রংপুরের কোনো চ্যালেঞ্জ দেখছেন না শেহজাদ, ‘আমি কোনো চ্যালেঞ্জ দেখছি না। আমরা দীর্ঘ সময় একসঙ্গে খেলছি। আমি ইতিবাচক দিকে মনোযোগ দিচ্ছি। দল মাঠে জ্বলে উঠুক।’

রংপুরকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান। সোহানের ওপর আস্থার কারণও ব্যাখ্যা করেন তিনি, ‘সোহান গত বছর আমাদের জন্য খুব ভালো অধিনায়কত্ব করেছেন। টানা আটটি ম্যাচ জিতেছিলেন। এরপর যখন আমরা কিছু ম্যাচ হারলাম, সেটি পুরো দলের ব্যর্থতা ছিল, কোনো একক ব্যক্তির নয়। মাঝে মধ্যে দল ব্যর্থ হবে। সেখানে আমাদের কিছু করার থাকে না। অধিনায়ক হিসেবে সোহান তার সেরাটা দিয়েছেন। ২০২৬ সালের জন্য আমাদের অধিনায়ক হিসেবে তার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’ বোলিং বিভাগে দলের মূল আস্থা মুস্তাফিজুর রহমান। আইপিএলে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলভুক্ত করেছে কলকাতা নাইট রাইডার্স। বাঁ-হাতি পেসার রয়েছেন এবার ছন্দে। তার ওপর অনেক প্রত্যাশা দলের বলেন শেহজাদ, ‘অবশ্যই অনেক প্রত্যাশা। মুস্তাফিজ আইএলটি-২০তে খুব ভালো বোলিং করেছেন। আমি স্টেডিয়ামে বসে সেই ম্যাচ দেখেছি। তিনি এক ওভারে ৩টি উইকেট নিয়েছিলেন। আমার মনে হয় বাংলাদেশে যত ডেথ ওভার বোলার আছে, মুস্তাফিজ তাদের মধ্যে অন্যতম সেরা।’ পড়াশোনা করেন বলে হয়তো দলের সঙ্গে পুরোটা সময় থাকতে পারবেন না। তারপরও খেলা দেখবেন টিম ডিরেক্টর, ‘আমি এক দিন দলের সঙ্গে থাকব, তারপর সিলেটে গিয়ে খেলা দেখব।’ 

বিপিএলের ছয় দলের মধ্যে একমাত্র রংপুরের নিজস্ব ভেন্যু আছে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুশীলনের সব ধরনের সুবিধা রয়েছে। যা একটি দল ও ক্রিকেটারদের জন্য স্বপ্নের। নিজস্ব ভেন্যু থাকা রংপুরের জন্য বাড়তি সুবিধা বলেই মনে করেন টিম ডিরেক্টর, ‘এ মাঠ থাকাটা রংপুর রাইডার্সের জন্য অনেক ভালো। আমাদের নিজস্ব হোম গ্রাউন্ড আছে। নিজস্ব পরিবেশে খেলোয়াড়রা খুব স্বাচ্ছন্দ্যে খেলছেন। কোনো কোনো মাঠে দুটি দলকে অনুশীলন করতে দেখা যায়। অথচ রংপুর রাইডার্স কোনোরকম দুশ্চিন্তা ছাড়াই নিজেদের মতো করে অনুশীলন করে।’

এই বিভাগের আরও খবর
টানা ছয় বিশ্বকাপে রোনালদোর গোল
টানা ছয় বিশ্বকাপে রোনালদোর গোল
রঙিন বিশ্বকাপ
রঙিন বিশ্বকাপ
বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল
খেলার সময়সূচি
খেলার সময়সূচি
টিভিতে
টিভিতে
টি স্পোর্টস
টি স্পোর্টস
আজকের প্রশ্ন
আজকের প্রশ্ন
২০১০ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা চারজন
২০১০ ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা চারজন
আর্জেন্টিনার অপেক্ষায় উরুগুয়ে স্পেন নাকি কেপ ভার্দে
আর্জেন্টিনার অপেক্ষায় উরুগুয়ে স্পেন নাকি কেপ ভার্দে
ঢাবিতে উল্লাসে ভাসলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
ঢাবিতে উল্লাসে ভাসলেন আর্জেন্টাইন রাষ্ট্রদূত
হলান্ড ঝলক
হলান্ড ঝলক
৪১ ম্যাচে ১২৬ গোল
৪১ ম্যাচে ১২৬ গোল
সর্বশেষ খবর
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন শুরু

২ মিনিট আগে | জাতীয়

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

৮ মিনিট আগে | ক্যাম্পাস

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

৮ মিনিট আগে | অর্থনীতি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৯ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

১৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

১৪ মিনিট আগে | নগর জীবন

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

১৫ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

১৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

১৯ মিনিট আগে | নগর জীবন

তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি
তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি

২১ মিনিট আগে | দেশগ্রাম

একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে
একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে

২৩ মিনিট আগে | অর্থনীতি

‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা

২৪ মিনিট আগে | পাঁচফোড়ন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

২৭ মিনিট আগে | নগর জীবন

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

টাঙ্গাইলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত
টাঙ্গাইলে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রোধে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

২৭ মিনিট আগে | দেশগ্রাম

স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন

৩৪ মিনিট আগে | জাতীয়

নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি বসনিয়া ও কাতার
নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি বসনিয়া ও কাতার

৪১ মিনিট আগে | মাঠে ময়দানে

মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা
মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা

৪৩ মিনিট আগে | জাতীয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

৪৬ মিনিট আগে | ক্যাম্পাস

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০

৫১ মিনিট আগে | নগর জীবন

আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা

৫২ মিনিট আগে | দেশগ্রাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

৫৩ মিনিট আগে | নগর জীবন

১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন
১৪ মাস বিরতির পর ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন ২৮ জুন

১ ঘণ্টা আগে | জাতীয়

৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন
৩৯ পাউন্ডের কেক কেটে পশ্চিমবঙ্গে মেসির ৩৯তম জন্মদিন উদযাপন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮
আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার ৮

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬

১ ঘণ্টা আগে | নগর জীবন

মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল
মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক

১ ঘণ্টা আগে | নগর জীবন

রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক

১ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৭ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২২ ঘণ্টা আগে | জাতীয়

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা
বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২০ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

তিনি কে?
তিনি কে?

শোবিজ

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা