গ্রাম-শহরে আবাল-বৃদ্ধ করে বর্ষবরণ
সবাই করে বাংলামায়ের সংস্কৃতি স্মরণ।
বটমূলে ছায়ানটের বাংলা গানের সুর
নতুন বছর বরণ করে দুঃখ করে দূর।
রঙিন মুখোশ, প্রতিকৃতি, মঙ্গল শোভাযাত্রা
সানকি থালায় পান্তা-ইলিশ বাড়ায় নতুন মাত্রা
কোথাওবা মোরগলড়াই ঘোড়দৌড়ের খেলা
গ্রাম-শহরের হেথায় সেথায় বসে বোশেখ মেলা।
তালের পাখা, মাটির হাঁড়ি খেলনা পুতুল চুড়ি
পুতুলনাচ আর নাগরদোলার নেই তো কোনো জুড়ি।
হালখাতাতে ব্যবসায়ীরা করান মিষ্টি মুখ
এমনি করে বছর ভরে বহুক দেশে সুখ।