শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রায়ের বিষয়ে বিবৃতি দিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ড. ইউনূসের বিরুদ্ধে দেওয়া রায়কে রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেছে সংস্থাটি। সোমবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া আঞ্চলিক কার্যালয় এক বিবৃতিতে উল্লেখ করেছে, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস এবং তার তিন সহকর্মীকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর অধীনে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। ইউনূসের দোষী সাব্যস্ত হওয়া বাংলাদেশে মানবাধিকারের বিপর্যস্ত অবস্থার প্রতীক, যেখানে কর্তৃপক্ষ স্বাধীনতা খর্ব করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড. ইউনূসের বিরুদ্ধে বিচার যে অস্বাভাবিক গতিতে সম্পন্ন হয়েছে, তা বাংলাদেশের অন্যান্য শ্রম অধিকার-সম্পর্কিত আদালতের মামলায় শামুক গতির সম্পূর্ণ বিপরীত। রাজনৈতিক প্রতিহিংসার জন্য শ্রম আইন এবং বিচার ব্যবস্থার অপব্যবহার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বাস করে মুহাম্মদ ইউনূস এবং তার সহকর্মীদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করা শ্রম আইন ও বিচার ব্যবস্থার একটি নির্মম অপব্যবহার। এটি ভিন্নমতের জন্য রাজনৈতিক প্রতিশোধের একটি রূপ।
শিরোনাম
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
- নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
- স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
- ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে সিনেটে প্রথম প্রস্তাব পাস
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
রাজনৈতিক প্রতিহিংসার শিকার ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর