বছরের পর বছর অযত্ন-অবহেলায় পড়ে আছে ফরিদপুর শহরের টেপাখোলায় অবস্থিত কোহিনুর পাবলিক লাইব্রেরি। প্রায় ৯২ বছর আগে প্রতিষ্ঠিত লাইব্রেরিটির বর্তমান অবস্থা খুবই করুণ। অযত্নে নষ্ট হচ্ছে বইসহ আসবাবপত্র। কয়েক বছর ধরে রয়েছে তালাবদ্ধ। ফলে পাঠকদের আনাগোনা নেই। নতুন প্রজন্ম কোহিনুর লাইব্রেরি সম্পর্কে কমই জানে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী লাইব্রেরিটি। খোঁজ নিয়ে জানা যায়, ১৯৩২ সালে ১০ শতাংশ জমির ওপর লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন শহরের হাবিলি গোপালপুর এলাকার বাসিন্দা প্রয়াত মজিদ মিয়া। প্রতিষ্ঠাকালীন ঘরে ঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন মজিদ মিয়া। তবে তাঁর এ উদ্যোগের সঙ্গে আরও কয়েকজন বইপ্রেমী যোগ দেন। এক সময় ১০ হাজারের বেশি বই ছিল এখানে। ছিল বইপ্রেমীদের উপচেপড়া ভিড়। লাইব্রেরিটিতে শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মতো খ্যাতিমান মানুষের পদচারণ ছিল। ১০ হাজারের অধিক বই থেকে কমতে কমতে এখন মাত্র ৪ হাজারের মতো বই আছে। সেগুলোও নষ্ট হওয়ার উপক্রম। সরেজমিনে দেখা যায়, ফরিদপুর শহরের টেপাখোলা থেকে হরিসভা যাওয়ার পথের ঠিক মোড় এলাকায় হৃদয় রবিদাসের দোকানের পাশ ঘেঁষে একটা গলি। গলির শেষের দিকে একটি গেট। গেটে রয়েছে কোহিনুর পাবলিক লাইব্রেরির একটি সাইনবোর্ড। দোতলা ভবনের মূল গেটটির দরজা তালাবদ্ধ। লাইব্রেরিতে প্রবেশের দরজাটিও তালাবদ্ধ। তবে পাঠাগার ঘিরে রয়েছে ২২টির মতো দোকান। স্থানীয়রা জানান, কয়েক বছর ধরে লাইব্রেরিটি তালাবদ্ধ। ওপরের তলায় ১০টি কাঠের আলমারিতে এখনো কয়েক হাজার বই রয়েছে। এসব অযত্নে নষ্ট হচ্ছে। পাঠাগারে তিন বছর মেয়াদের একটি ব্যবস্থাপনা কমিটি থাকার কথা। কিন্তু প্রায় ১৫ বছর ধরে কোনো নির্বাচন নেই। হচ্ছে না নতুন কমিটি। পুরোনো কমিটির সম্পাদক গোলাম রাব্বানী ভূঁইয়া পদত্যাগ করেছেন। পাঠাগারের মূল ফটকটি সব সময় তালাবদ্ধ থাকে। পাঠাগারে একজন কর্মচারী থাকলে তিনিও নিয়মিত থাকেন না। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন এই লাইব্রেরির সভাপতি হিসেবে রয়েছেন। সুশীল সমাজের কেউই এই লাইব্রেরি উন্নয়নে এগিয়ে আসেননি। ১৫ বছরের কমিটির সদস্যরা পাবলিক লাইব্রেরি পরিচালনায় অনাগ্রহী। নতুন কমিটি গঠনেও নেই কারও কোনো উদ্যোগ। শুধু নামমাত্র মূল্যে ৩০-৪০ বছর আগে দোকানগুলো বিক্রি করে দেওয়া হয়। বর্তমানে বিক্রি হওয়া ২২টি দোকানের জমিদারি ভাড়া রুমপ্রতি ২৫০ থেকে ৪০০ টাকায় মাসিক ভাড়া দিয়ে লাইব্রেরিটি চলছে। এতে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছেন দোকান মালিকরা। অনেকে মনে করেন দোকান ভাড়ার টাকাটা প্রতিষ্ঠানের ফান্ডে জমা হলেও লাইব্রেরিটি ভালোভাবে পরিচালনা করা সম্ভব। লাইব্রেরিটির গ্রন্থাগারিক বদিউজ্জামান সবকিছুই একা দেখাশোনা করে। টেপাখোলা বাজারের ব্যবসায়ী জামাল খান বলেন, ‘এই মাকেটে ২২টি দোকান আছে। প্রতিটি দোকানের ভাড়া ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা করে ভাড়া দেওয়া হলে এখান থেকে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা আয় হতো, যা দিয়ে এই লাইব্রেরিটি ভালোভাবে পরিচালনা করা যেত।’ লাইব্রেরিটির গ্রন্থাগারিক বদিউজ্জামান বলেন, ‘লাইব্রেরিতে এখন আর আগের মতো পাঠক আসেন না। বসে বসে অযথা সময় নষ্ট হয়। এ কারণে এখন আর নিয়মিত সময় দেওয়া হয় না। প্রতি দোকান থেকে ২৫০ থেকে ৪০০ টাকা জমিদারি ভাড়া হিসাবে ৭ হাজার ৮০০ টাকা পাই। যা দিয়ে পাঠাগারের বিদ্যুৎ বিল দিয়ে থাকি ও আমি নামমাত্র কিছু টাকা পাই। দোকানগুলো যদি বিক্রি করা না হতো তাহলে হয়তো বর্তমান বাজার মূল্যে ভাড়া দিয়ে অনেক টাকা আয় হতো।’ লাইব্রেরিতে বই পড়তে আসা রাকিব হোসেন বলেন, ‘এই লাইব্রেরির নাম শুনেছি অনেক। এসে দেখি তালাবদ্ধ করে রাখা হয়েছে।’ টেপাখোলা লেকপাড়ের বাসিন্দা মনির হোসেন বলেন, ‘কোহিনুর লাইব্রেরিতে আগে নিয়মিত পত্রিকা পড়ে সময় কাটাতে পারতাম। এখন ধুলা, ময়লা পড়ে বইসহ প্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ৩ বছর পর পরিচালনা কমিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন কোনো নির্বাচন হয় না, আর যারা কমিটিতে ছিলেন তারা অনেকেই কমিটির ছেড়ে চলে গেছেন। যার জন্য আজ লাইব্রেরিটির করুণ দশা। কোহিনুর লাইব্রেরির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘এখনো লাইব্রেরিটি সুন্দরভাবে চালু বা পরিচালনা করা সম্ভব। বিশেষ করে ২২টি দোকানের ভাড়ার টাকা বর্তমান বাজারমূল্যে সমন্বয় করে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি চালু রাখা সম্ভব। ফরিদপুর মুসলিম মিশন-এর সম্পাদক অধ্যাপক এম এ সামাদ বলেন, ‘ভালো অর্গানাইজেশনদের দিয়ে একটি কমিটি করতে পারলে আবার প্রাণ ফিরে পাবে এই লাইব্রেরিটি।
শিরোনাম
- রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
- পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
- ‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
- নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
- বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
- স্কুল-কলেজের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পরিবর্তন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
- যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- আ. লীগের স্লোগান দিয়ে বিশৃঙ্খলা, সাবেক এমপিসহ ১৭৯ জনের বিরুদ্ধে মামলা
- রাজধানীর সায়েদাবাদ ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬
- যাত্রাবাড়ীতে প্রতারণা করে রিকশাচালকদের কাছে টাকা আদায়, যুবক আটক
- রাজধানীতে ট্রাফিক তল্লাশিতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
- চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবে আইএইএ: গ্রসি
- তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- ‘হতে পারে আমি ভুক্তভোগীদের পাশেই ছিলাম’, এপস্টাইন ইস্যুতে বিল গেটসের স্বীকারোক্তি
- মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট
- জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার
- বাংলা কিউআর : আর্থিক লেনদেনে আসবে বৈপ্লবিক পরিবর্তন
কালের সাক্ষী কোহিনুর পাবলিক লাইব্রেরি
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর